Thursday, May 7, 2026
Thursday, May 7, 2026
Home খেলাধুলা ইয়ামালকে হারিয়ে ডেম্বেলের হাতে ব্যালন ডি’অর

ইয়ামালকে হারিয়ে ডেম্বেলের হাতে ব্যালন ডি’অর

স্পোর্টস ডেস্ক : প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে ২০২৫ সালের ব্যালন ডি’অর পুরুষ বিভাগে জয়ী হিসেবে স্বীকৃতি পেয়েছেন। অন্যদিকে, বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার আইতানা বনমাতি টানা তৃতীয়বারের মতো জিতেছেন নারী বিভাগের ব্যালন ডি’অর।

সোমবার ফ্রান্সের প্যারিসের থিয়াত্র দ্য শাতলেতে আয়োজিত জমকালো অনুষ্ঠানে তাদের হাতে তুলে দেওয়া হয় ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত পুরস্কার।

দেম্বেলে পিএসজিকে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এর সুবাদে তিনি লা লিগা ও ইউরো ২০২৫ জয়ী স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালকে পেছনে ফেলেন।

অন্যদিকে, বার্সেলোনার ফরোয়ার্ড বনমাতি যোগ দিলেন এক অনন্য কীর্তিতে। টানা তিনবার ব্যালন ডি’অর জিতে তিনি জায়গা করে নিলেন মিশেল প্লাতিনি ও লিওনেল মেসির পাশে।

দেম্বেলের আগে ফ্রান্সের হয়ে ব্যালন ডি’অর জিতেছিলেন রেমন্ড কোপা, মিশেল প্লাতিনি, জঁ-পিয়ের পাপাঁ, জিনেদিন জিদান ও করিম বেনজেমা। আর এবারে বনমাতি নারী বিভাগে স্পেন সতীর্থ মারিওনা ক্যালদেন্তেকে হারিয়ে শিরোপা জেতেন।

RELATED ARTICLES

বিশ্বকাপের স্কোয়াড নিয়ে যত নিয়ম, কখন দিতে হবে চূড়ান্ত তালিকা

স্পোর্টস ডেস্ক : ঘনিয়ে আসছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। এরই মধ্যে দল ঘোষণা নিয়ে ব্যস্ত সময় পার করছে অংশগ্রহণকারী দেশগুলো। সবার আগে প্রাথমিক দল ঘোষণা...

৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে রিয়ালকে উড়িয়ে সেমিতে বায়ার্ন

স্পোর্টস ডেস্ক : লুইস দিয়াজ আর মাইকেল অলিসের শেষ মুহূর্তের ম্যাজিকে বুধবার রাতে রিয়াল মাদ্রিদকে ৪-৩ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। দুই লেগ মিলিয়ে ৬-৪...

বিশ্বকাপের আগে মেসির নামে মামলা

স্পোর্টস ডেস্ক : আসন্ন ফিফা বিশ্বকাপ শুরু হওয়ার দুই মাসেরও কম সময় বাকি। এর মাঝেই বড় ধাক্কা খেলো লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল দল।...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

অশালীন গান নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক : প্রকাশ্যে ক্ষমা চাইলেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। ‘সরকে চুনর তেরী সরকে’ গানটি নিয়ে দীর্ঘদিনের বিতর্কের অবসান ঘটাতেই এই পদক্ষেপ...

বিশ্বকাপের স্কোয়াড নিয়ে যত নিয়ম, কখন দিতে হবে চূড়ান্ত তালিকা

স্পোর্টস ডেস্ক : ঘনিয়ে আসছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। এরই মধ্যে দল ঘোষণা নিয়ে ব্যস্ত সময় পার করছে অংশগ্রহণকারী দেশগুলো। সবার আগে প্রাথমিক দল ঘোষণা...

সৌদি আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে অভিযান স্থগিত করেন ট্রাম্প

অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলোকে বের করে নিয়ে আসতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি নতুন অভিযান শুরুর ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড...

পশ্চিমবঙ্গে বিজেপির আগমনে সাম্প্রদায়িকতার ঝুঁকি বৃদ্ধির শঙ্কা

অনলাইন ডেস্ক : পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় এবং রাজ্য সরকারে বিজেপির আগমনে সাম্প্রদায়িকতার ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে, রাজ্যে বিজেপি সরকার...

Recent Comments