Saturday, June 13, 2026
Saturday, June 13, 2026
Home কানাডা টিকাদান ব্যবস্থায় আধুনিকায়ন জরুরি অন্টারিওর শীর্ষ চিকিৎসক

টিকাদান ব্যবস্থায় আধুনিকায়ন জরুরি অন্টারিওর শীর্ষ চিকিৎসক

অনলাইন ডেস্ক : অন্টারিওর প্রধান চিকিৎসক ড. কিয়েরান মুর বলেছেন, প্রদেশের টিকাদান রেকর্ড সংরক্ষণ ব্যবস্থা আধুনিকায়ন করা এখন সময়ের দাবি। তার মতে, কানাডা জুড়ে একটি জাতীয় টিকাদান সূচি ও রেজিস্ট্রি থাকা প্রয়োজন, যাতে সা¤প্রতিক হাম রোগের পুনরুত্থানের মতো সংকট এড়ানো যায়। ড. মুরের বার্ষিক প্রতিবেদন স¤প্রতি প্রাদেশিক আইনসভায় দাখিল করা হয়েছে। এতে তিনি বলেছেন, ভ্যাকসিন-প্রতিরোধযোগ্য রোগের বিস্তার ঠেকাতে ফেডারেল, প্রাদেশিক এবং স্বাস্থ্য খাতের সমন্বিত উদ্যোগ দরকার। কারণ টিকার প্রতি অনীহা ও সংশয় এখন অনেক বেড়ে গেছে, আর করোনা মহামারির পর থেকে শিশুদের টিকাদানের হারও হ্রাস পেয়েছে।

কানাডার প্রতিটি প্রদেশ ও অঞ্চলের আলাদা টিকাদান সূচি এবং তথ্য সংগ্রহ পদ্ধতি রয়েছে। কিন্তু গত ২০ বছরেরও বেশি সময় ধরে স্বাস্থ্য বিশেষজ্ঞরা একটি জাতীয় টিকা রেজিস্ট্রির দাবি জানিয়ে আসছেন। কানাডিয়ান পেডিয়াট্রিক সোসাইটি ১৯৯৭ সাল থেকেই সারাদেশে সমন্বিত টিকাদান সূচি চালুর আহŸান জানাচ্ছে। মুর বলেছেন, অন্টারিও এ ক্ষেত্রে অনেক পিছিয়ে রয়েছে। ব্রিটিশ কলাম্বিয়া, কুইবেক, আলবার্টা, ম্যানিটোবা এবং নোভা স্কোশিয়া ইতিমধ্যেই তাদের টিকাদান রেকর্ড ডিজিটালাইজ করেছে। কিন্তু অন্টারিও এখনো খÐিত ও জটিল প্রক্রিয়ার মধ্যে রয়েছে।

বর্তমানে অন্টারিওতে টিকাদান রেকর্ড সংরক্ষণের জন্য তিনটি আলাদা তথ্যভাÐার রয়েছেÑ স্কুল ও চাইল্ডকেয়ার কেন্দ্রের রেকর্ড, কোভিড-১৯ ভ্যাকসিন ডাটাবেজ এবং স্বাস্থ্যবীমা ও চিকিৎসকের অফিস/ফার্মেসি থেকে আসা রেকর্ড। এই বিচ্ছিন্ন তথ্য একত্রিত করা কঠিন হওয়ায় প্রায়ই একই রেকর্ড বারবার এন্ট্রি করতে হয়।

টরোন্টোর সহযোগী মেডিকেল অফিসার ড. বিনিতা দুবে বলেন, অভিভাবকেরাই শিশুদের টিকার তথ্য লিখিতভাবে স্কুলে জমা দেন। পরে স্কুল বোর্ড তা টরন্টো পাবলিক হেলথে পাঠায়, যেখানে তা হাতে হাতে সিস্টেমে প্রবেশ করানো হয়। এরপর টিকা না নেওয়া শিশুদের বাড়িতে চিঠি পাঠানো হয়। দুবের ভাষায়, “এটি অত্যন্ত ম্যানুয়াল প্রক্রিয়া। আমাদের সিস্টেম অন্য অনেক সিস্টেমের সঙ্গে সংযুক্ত নয়।” ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে কানাডায় টিকা গ্রহণে অভিভাবকদের সংশয় দ্বিগুণ হয়েছে। এ প্রেক্ষাপটে ভ্যাকসিন কার্যকারিতা ও নিরাপত্তা পর্যবেক্ষণ আরও জরুরি হয়ে উঠেছে। ড. মুর প্রতিবেদনে সতর্ক করেছেন, “ভ্যাকসিন প্রতিরোধযোগ্য রোগগুলো এখনও হুমকি। যদি আমরা অসতর্ক হই, এগুলো আবার ফিরে আসবে। সা¤প্রতিক হাম প্রাদুর্ভাবই তার প্রমাণ।”

ফেডারেল পাবলিক হেলথ এজেন্সি প্রদেশ ও অঞ্চলগুলোর টিকা রেজিস্ট্রি একত্রিত করে একটি নজরদারি ব্যবস্থা গড়ে তোলার কাজ করছে। ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত ছয়টি প্রদেশ ও অঞ্চল (আলবার্টা, সাসকাচুয়ান, ম্যানিটোবা, নিউ ব্রান্সউইক, নোভা স্কোশিয়া ও ইউকন) তাদের টিকার তথ্য ফেডারেল সিস্টেমে জমা দিয়েছে।

অন্টারিও স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, তারা রোগীদের জন্য একটি ডিজিটাল আইডেন্টিটি টুল চালু করার পরিকল্পনা করছে, যেখানে ব্যক্তিগত স্বাস্থ্যতথ্যের পাশাপাশি টিকাদান রেকর্ডও থাকবে। জাতীয় টিকাদান সূচি শুধু স্বাস্থ্য ঝুঁকি কমাবে না, অর্থনৈতিক সুবিধাও দেবে। কেন্দ্রীভ‚ত ক্রয় প্রক্রিয়ার মাধ্যমে টিকা কম খরচে সংগ্রহ করা যাবে, পুনরায় টিকা দেওয়ার ঝুঁকি কমবে এবং হাসপাতালের প্রতিরোধযোগ্য ভর্তি হ্রাস পাবে। বিশেষজ্ঞদের মতে, হাম রোগের পুনরুত্থান দেখিয়ে দিয়েছে যে কানাডার বর্তমান খÐিত টিকা ব্যবস্থা কার্যকর নয়। অন্টারিওর প্রধান চিকিৎসক ড. মুর তাই প্রদেশের ডিজিটাল রেজিস্ট্রি আধুনিকায়ন এবং জাতীয় টিকাদান সূচি বাস্তবায়নের ওপর জোর দিচ্ছেন। এটি বাস্তবায়িত হলে জনগণকে সঠিক সময়ে টিকা দেওয়া সহজ হবে, স্বাস্থ্যসেবা আরও কার্যকর হবে এবং ভবিষ্যতের মহামারি প্রতিরোধেও সহায়ক হবে। সূত্র : অন্টারিও থেকে সিবিসি

RELATED ARTICLES

কানাডা থেকে আলবার্টা আলাদা হওয়া নিয়ে গণভোটের পরিকল্পনা

অনলাইন ডেস্ক : কানাডার তেলসমৃদ্ধ প্রদেশ আলবার্টা। দেশটি থেকে আলাদা হওয়ার বিষয়ে গণভোট আয়োজনের পরিকল্পনা করছে। প্রাদেশিক সরকার জানিয়েছে, আগামী অক্টোবর মাসে একটি অ-বাধ্যতামূলক...

ক্যালগেরিতে বাংলাদেশি মালিকানাধীন প্রথম অটো কেয়ার সার্ভিসের উদ্বোধন

অনলাইন ডেস্ক : কানাডার ক্যালগেরিতে স্থানীয় সময় রবিবার (১৭ই মে) শুভ উদ্বোধন হতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশি মালিকানাধীন অটো কেয়ার সার্ভিস ‘টাইগার অটো অ্যান্ড টায়ার’। বিশ্বের...

কানাডার আলবার্টায় ভোটারদের ব্যক্তিগত তথ্য ফাঁস

অনলাইন ডেস্ক : কানাডার আলবার্টা প্রদেশে ভোটারদের ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে। প্রদেশটির এই ঘটনায় সর্বমহলে উদ্বেগ বাড়ছে। আলবার্টার প্রিমিয়ার ডানিয়েল স্মিথ বলেছেন, সরকার...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

জিততে না পারলেও ইতিহাস গড়ল কানাডা

স্পোর্টস ডেস্ক : টরেন্টোতে হাজার হাজার স্বাগতিক দর্শকের উপস্থিতি আর বাঁধভাঙা উল্লাস। ফুটবল বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এই প্রথম নিজেদের মাটিতে বিশ্বমঞ্চের কোনো ম্যাচ...

আলিয়াকে হেয় করার চেষ্টা, অভিনেত্রীর পক্ষ নিলেন শহীদ কাপুর

বিনোদন ডেস্ক : চরিত্র যেমনই হোক, তা দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে দারুণ পারদর্শী আলিয়া ভাট। যার সুবাদে সিনেমাপ্রেমীদের ভালোবাসা যেমন কুড়িয়েছেন, তেমনি অল্প...

ইরানের ২৪ বিলিয়ন ডলারের জব্দ সম্পদ ছাড়ে ট্রাম্পের সম্মতি

অনলাইন ডেস্ক : জব্দ থাকা ইরানের ২৪ বিলিয়ন ডলারের সম্পদ অবমুক্ত করতে সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন দাবি করেছেন ইরানের এক জ্যেষ্ঠ...

‘বাজেটে মদ-সিগারেটের ওপর ট্যাক্স বাড়ানোয় চরম নাখোশ বিরোধী দল’

অনলাইন ডেস্ক : আগামী বাজেটে মদ-সিগারেটের ওপর ট্যাক্স বাড়ানোর কারণে বিরোধী দলের পছন্দ হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) কক্সবাজার সদরের...

Recent Comments