Tuesday, April 28, 2026
Tuesday, April 28, 2026
Home বিনোদন নিজের সম্পদের পরিমাণ জানালেন মিকা সিং, বাড়ির সংখ্যা শুনলে চমকে যাবেন

নিজের সম্পদের পরিমাণ জানালেন মিকা সিং, বাড়ির সংখ্যা শুনলে চমকে যাবেন

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় গায়ক মিকা সিং শুধু গানে নয়, আর্থিক পরিকল্পনাতেও সফল। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তার সম্পদের পরিমাণ জানিয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানা যায় বর্তমানে এই গায়কের রয়েছে ৯৯টি বাড়ি এবং ১০০ একর জমির একটি খামার। এমনকি তার ৯৯তম বাড়িটি ডিজাইন করেছেন শাহরুখ খানের স্ত্রী গৌরী খান।

গালাটা ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে মিকা বলেন, আমি ৯৯টা বাড়ি তৈরি করেছি। এর মধ্যে কিছু ছোট, কিছু বড়, কিছু খুব দামি আবার কিছু গ্রামের দিকেও আছে। আসল বিষয় হলো কতগুলো সম্পত্তি আপনি গড়ে তুলেছেন। অনেকেই আমাকে ভালোবাসে, আবার অনেকে বলে আমি পাগল, বিয়ে করিনি সব দেখাশোনা করবে কে? কিন্তু আমি জানি, জমি কখনও কাউকে ধোঁকা দেয় না।

গায়কের কথায়, কৃষক পরিবারের সন্তান হওয়ায় শৈশব থেকেই তিনি জমিতে বিনিয়োগের গুরুত্ব বুঝেছেন। মিকা বলেন, আমাদের দাদু সব সময় বলতেন, জমি কখনও তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। তাই আমরা যা উপার্জন করি, সেখান থেকে সম্পত্তি কিনি। সঞ্চয় খুবই গুরুত্বপূর্ণ। টাকা খরচ করো, কিন্তু সব খরচ করে ফেলো না।

তিনি আরও জানান, অনেকে মনে করেন তিনি বিলাসবহুল জীবনযাপনে অর্থ উড়িয়ে দেন। কিন্তু বাস্তবে তিনি বেশিরভাগ অর্থ সম্পত্তি কেনার পেছনেই ব্যয় করেন। এছাড়া মিকা সমালোচনা করে বলেন, ইন্ডাস্ট্রির অনেক গায়ক প্রচুর অর্থ উপার্জন করলেও বিলাসী ব্র্যান্ডে অর্থ নষ্ট করেন এবং অকারণে চার্টার্ড প্লেনে ভ্রমণ করেন। তার মতে, প্রকৃত সমৃদ্ধি হলো সঞ্চয় আর বিনিয়োগে।

তিন দশকেরও বেশি সময় ধরে নিজ প্রচেষ্টায় এই অবস্থানে পৌঁছানো মিকা সিং জানান, জীবনের শুরু থেকেই তিনি একা পথচলা শুরু করেছিলেন। আজকের সব সাফল্য তাঁর নিজের পরিশ্রমের ফসল।

RELATED ARTICLES

ফুটবলার হতে চাওয়া নোরা ফাতেহি যেভাবে বলিউড তারকা হলেন

বিনোদন ডেস্ক : বলিউড মানেই গ্ল্যামার আর চোখধাঁধানো নাচ। আর এই অঙ্গনে বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় নাম নোরা ফাতেহি। তবে আজকের এই দাপুটে নৃত্যশিল্পী...

ট্রুডোর সঙ্গে কেটির প্রেম, মেনে নিতে পারছেন না সংগীতশিল্পীর সাবেক স্বামী

বিনোদন ডেস্ক : পপ তারকা কেটি পেরির নতুন সম্পর্ক নিয়ে এবার প্রকাশ্যে মুখ খুললেন তার সাবেক স্বামী ও কৌতুক অভিনেতা রাসেল ব্র্যান্ড। বৃহস্পতিবার ফিনিক্সে...

মুম্বাইতে নতুন ঠিকানা আল্লু অর্জুনের, বিলাসবহুল ফ্ল্যাটের ভাড়া ১৬ লাখ টাকা

বিনোদন ডেস্ক : দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন বলিউডে ইন্ডাস্ট্রিতে কাজের প্রস্তুতি নিচ্ছেন। ইতোমধ্যে তার ‘রাকা’ সিনেমার ঝলকে ভক্তরা মুগ্ধ। আল্লু অর্জুনের আগামী সিনেমা ‘রাকা’র...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

যুদ্ধে একটি লক্ষ্যও অর্জন করতে পারেনি যুক্তরাষ্ট্র: আরাঘচি

অনলাইন ডেস্ক : ইরানের বিরুদ্ধে ৪০ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র তাদের একটি লক্ষ্যও অর্জন করতে পারেনি, আর সে কারণেই তারা শান্তি আলোচনার অনুরোধ করছে বলে...

ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৪

অনলাইন ডেস্ক : ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার অদূরে সোমবার (২৭ এপ্রিল) দুটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক...

ইরান যুদ্ধ বন্ধে এবার চীনের দ্বারস্থ ট্রাম্প

অনলাইন ডেস্ক : ইরানের সঙ্গে চলমান সংঘাত নিরসনে চীন আরও বড় ধরনের ভূমিকা পালন করতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৭...

কলম্বিয়ায় ভয়াবহ বোমা বিস্ফোরণে নিহত অন্তত ১৪

অনলাইন ডেস্ক : দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। মহাসড়কে চালানো এই হামলায় আহত হয়েছেন আরো বহু মানুষ,...

Recent Comments