Thursday, July 16, 2026
Thursday, July 16, 2026
Home ইন্টারন্যাশনাল বাংলাদেশে টিউলিপের পঞ্চম বাড়ির সন্ধান

বাংলাদেশে টিউলিপের পঞ্চম বাড়ির সন্ধান

অনলাইন ডেস্ক : ঢাকায় ১০ তলা বিশিষ্ট বিলাসবহুল এক বাড়ির বাসিন্দা ছিলেন যুক্তরাজ্যের সাবেক দুর্নীতিবিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিকের। ২০১৪ সালে লন্ডনের ক্যামডেনে কাউন্সিলর থাকা অবস্থায় ঢাকায় ‘সিদ্দিকিস’ নামে ওই ভবনটি স্থায়ী ঠিকানা হিসেবে দেখান টিউলিপ।ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমন তথ্য।

সংবাদমাধ্যমটি জানায়, ওই বাড়িটি ছিল গুলশানে। এটি বাংলাদেশে থাকা টিউলিপের পঞ্চম বাড়ি। লেবার পার্টির সূত্র অবশ্য দাবি করেছে, বাংলাদেশে তার কোনো সম্পত্তি নেই। তাই এসব নিয়ে তার প্রশ্নের জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই।

গত মাসে মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়া টিউলিপ। তবে এখনো তার পিছু ছাড়ছে না বিতর্ক। আওয়ামী লীগের এক নেতার উপহার নেওয়া ফ্ল্যাটকে ক্নেদ্র করে তার বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে এবং একটা পর্যায়ে তাকে পদত্যাগ করতে হয়। এরপর থেকে টিউলিপের বিভিন্ন সম্পত্তির খবর সামনে আসতে থাকে। এবার পঞ্চম সম্পত্তির কথা সামনে এনেছে টেলিগ্রাফ।

একটি সরকারি নথিতে দেখা যায়, গুলশানের ওই বাড়িটি তার বর্তমান ও স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়েছে। ২০১০ সালে ১০ তলা ওই ভবনটি নির্মাণ করা হয়। একটি বিজ্ঞাপনে দেখা যায় সেখানে বারান্দাসহ ২ ও তিন বেডরুমের বাসা রয়েছে। বিষাল ওই ফ্ল্যানটি অত্যন্ত বিলাসবহুল। তবে ভবনটি টিউলেপর বাবা শফিক আহমেদ সিদ্দিক , নাকি দাদার নামে রাখা সেটি নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট এক ব্যক্তি জানান, ওই জমিটি তাদের পরিবারের এক সদস্যের নামে ছিল। তবে এই বিষয়টি নিয়েও কিছু বলতে রাজি হয়নি লেবার পার্টি। টিউলিপের বাবা শফিক আহমেদ সিদ্দিকও ওই ভবনেই থাকতেন।

গাজীপুরের কানাইয়া এলাকায় ‘টিউলিপস টেরিটরি’ নামের প্লটসহ একটি পারিবারিক অবকাশযাপনের বাগানবাড়ি নিয়ে তদন্ত করছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। এ তথ্য সামনে আসার এক দিন পর গুলশানের সম্পত্তির সঙ্গে টিউলিপের যোগসূত্রের তথ্য জানতে পারে দ্য টেলিগ্রাফ।

পরিবারের সদস্যদের নামে থাকা এই সম্পত্তিসহ আদালতের নথিপত্র অনুসারে, গুলশানের অন্য একটি ঠিকানা ও ধানমন্ডিতে তার খালা শেখ হাসিনার বাড়ির সঙ্গে টিউলিপের যোগসূত্র আছে।

RELATED ARTICLES

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!

অনলাইন ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০

অনলাইন ডেস্ক : ভেনিজুয়েলায় আঘাত হানা টানা দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার হাজার...

ভিনির জোড়া গোলে ৩-০ ব্যবধানে ব্রাজিলের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাল ব্রাজিল। এ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থেকেই নকআউটে গেল সেলেসাওরা। অপর ম্যাচে হাইতির...

দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু প্রাণহানির শঙ্কা

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ক্ষয়ক্ষতি ও...

Recent Comments