Wednesday, February 4, 2026
Wednesday, February 4, 2026
Home কমিউনিটি ৩১ জানুয়ারি কারু’র বার্ষিক সাধারণ সভা

৩১ জানুয়ারি কারু’র বার্ষিক সাধারণ সভা

অনলাইন ডেস্ক : আগামী ৩১ জানুয়ারি কানাডায় বসবাসরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘কানাডিয়ান এলামনাই এ্যাসোসিয়েশন অব রাজশাহী ইউনিভার্সিটি’ (CAARU)’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত ১৬ জানুয়ারি, শনিবার কারু’র বার্ষিক সাধারণ সভা ২০২৬ এর এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিতব্য কারুর বার্ষিক সাধারণ সভা সফল করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা হয়। উল্লেখ্য, আগামী ৩১শে জানুয়ারি, শনিবার বিকেল ৪টায় টরন্টোর ৩০৩০ ড্যানফোর্থ এ্যাভিনিউ’র রেডহট তন্দুরী রেস্তোরাঁয় কারুর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সাধারণ সভায় কারু’র সকল সম্মানিত নিবন্ধিত সদস্যের উপস্থিতি কামনা করা হয়।

উল্লেখ্য, ১৯৫৩ সালে বাংলাদেশের রাজশাহী শহরে স্থাপিত এই বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের দ্বিতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। ৭৫৩ একর জায়গা জুড়ে দেশের সবচেয়ে প্রাকৃতিক মনোমুগ্ধকর এই বিশ্ববিদ্যালয়ে ১০টি ফ্যাকাল্টি এবং ৬০টি বিভাগ রয়েছে। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা প্রায় ৪০ হাজার। বাংলাদেশের স্বাধীনতা পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দেশের সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক জীবনে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন। সারা বিশ্বে ছড়িয়ে থাকা এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা আন্তর্জাতিক অঙ্গনে সুনামের সাথে কাজ করার সাথে সাথে প্রতিনিয়ত বাংলাদেশের উন্নয়নে অবদান রেখে যাচ্ছেন। কানাডায় এই বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য প্রাক্তন শিক্ষার্থী বসবাস করেন।

RELATED ARTICLES

প্রশংসায় ভাসছেন কানাডার প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক : সুইজারল্যান্ডের ড্যাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে দেওয়া নিজের সাহসী ভাষণের পর বিশ্ব রাজনীতিতে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। মার্কিন প্রেসিডেন্ট...

কানাডার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

অনলাইন ডেস্ক : চীনের সঙ্গে ঘোষিত বাণিজ্য চুক্তি এগিয়ে নিলে কানাডার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার...

আমেরিকার আধিপত্যের যুগ শেষ: কানাডার প্রধানমন্ত্রী ফরেন পলিসি

অনলাইন ডেস্ক : বিশ্বের প্রায় প্রতিটি দেশের বিরুদ্ধে অর্থনীতিকে বিপর্যস্ত করে শুল্ক আরোপ করা থেকে শুরু করে, ভেনেজুয়েলার মতো একটি সার্বভৌম দেশেরপ্রেসিডেন্টকে অপহরণ ও...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নেটিজেনদের কটাক্ষের শিকার কারিনা কাপুর

বিনোদন ডেস্ক : বলিউডে কারিনা কাপুর খানকে নিয়ে আলোচনার শেষ নেই। কাপুর খানদানের কন্যা আর নবাব পরিবারের ঘরণি এই দুই পরিচয় কি তাকে অন্যদের...

পাকিস্তানে ব্যাপক সংঘর্ষ, ২২ সেনাসহ নিহত ২৫৫

অনলাইন ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে তিন দিন ধরে চলমান সামরিক অভিযানে ১৯৭ জন সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। একই সময়ে নিরাপত্তায় দায়িত্ব পালনকালে প্রাণ...

আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক সাময়িকী দ্য ইকোনমিস্ট বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শীর্ষ অবস্থানে রয়েছে বলে উল্লেখ...

ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে ইসরায়েল

অনলাইন ডেস্ক : ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে দখলদার ইসরায়েল। এ জন্য ইসরায়েলি সেনাপ্রধান যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানের সঙ্গে ওয়াশিংটন ডিসিতে গিয়ে বৈঠকও করেছেন। মঙ্গলবার...

Recent Comments