Tuesday, March 31, 2026
Tuesday, March 31, 2026
Home ইন্টারন্যাশনাল হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ আদায়ের অনুমোদন ইরানের

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ আদায়ের অনুমোদন ইরানের

অনলাইন ডেস্ক : বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর ‘হরমুজ প্রণালি’ ব্যবহারের জন্য এখন থেকে বিদেশি জাহাজগুলোকে কর বা টোল দিতে হবে। এই সংক্রান্ত একটি বিলের অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট (মজলিস)।

ইরানের বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে সম্পর্কিত সংবাদ সংস্থা ফারস এই তথ্য জানিয়েছে।

তেহরানের দাবি, এই জলপথের নিরাপত্তা নিশ্চিত করতে ইরান যে বিপুল অর্থ ব্যয় করে, তার ক্ষতিপূরণ হিসেবেই এই শুল্ক আদায় করা হবে।

ইরানি নীতিনির্ধারকদের মতে, হরমুজ প্রণালির একটি বড় অংশ ইরানের জলসীমার অন্তর্ভুক্ত। এই অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা বজায় রাখা এবং পরিবেশ দূষণ রোধে ইরানকে এককভাবে বড় দায়িত্ব পালন করতে হয়। তাই আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্বের দোহাই দিয়ে দেশটি বাণিজ্যিক জাহাজগুলোর ওপর এই ‘নিরাপত্তা কর’ আরোপের সিদ্ধান্ত নিয়েছে।

বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় এক-তৃতীয়াংশ এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়।

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং ইরাকের মতো দেশগুলো এই প্রণালির ওপর সম্পূর্ণ নির্ভরশীল। ইরানের এই নতুন পদক্ষেপের ফলে বিশ্ববাজারে তেলের দাম এবং নৌপরিবহণ খরচ বহুগুণ বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা দেশগুলো ইরানের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করছে। আন্তর্জাতিক সমুদ্র আইন (ইউএনসিএলওএস) অনুযায়ী, আন্তর্জাতিক জলপথে ‘নিরুপদ্রব পারাপারের’ অধিকার রয়েছে সব দেশের।

ইরানের এই টোল আদায়ের পরিকল্পনা সেই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন কি না, তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

RELATED ARTICLES

মার্কিন বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দিল স্পেন

অনলাইন ডেস্ক : ইরানে হামলার সঙ্গে জড়িত মার্কিন বিমানগুলোর জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে স্পেন। সোমবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রোবেলস এ তথ্য নিশ্চিত...

ইরানের বিদ্যুৎকেন্দ্র-খারগ দ্বীপ ধ্বংসের হুমকি ট্রাম্পের

অনলাইন ডেস্ক : তেহরান যদি অবিলম্বে হরমুজ প্রণালি খুলে না দেয়, তাহলে ইরানের বিদ্যুৎকেন্দ্র, তেলকূপ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খারগ দ্বীপসহ দেশটির বেসামরিক জ্বালানি অবকাঠামো...

বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়ালো, এশিয়াজুড়ে শেয়ারবাজারে বড় ধস

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের সংঘাত তীব্রতর হওয়ায় বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম এবং একই সঙ্গে এশিয়ার শেয়ারবাজারে বড় ধরনের দরপতন দেখা গেছে। ইরানের সঙ্গে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ আদায়ের অনুমোদন ইরানের

অনলাইন ডেস্ক : বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর ‘হরমুজ প্রণালি’ ব্যবহারের জন্য এখন থেকে বিদেশি জাহাজগুলোকে কর বা টোল দিতে হবে। এই সংক্রান্ত একটি...

অনন্যাকে ‘আপত্তিকর’ স্পর্শ, সমালোচনার মুখে করণ জোহর

বিনোদন ডেস্ক : বড় সমালোচনা ও বিতর্কের মুখে পড়েছেন বলিউড নির্মাতা ও প্রযোজক করণ জোহর। মূলত, অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে ভরা মঞ্চে ‘আপত্তিকর’ভাবে স্পর্শ করার...

জ্বালানি ঘাটতি নয়, মজুদের মানসিকতাই সমস্যা সৃষ্টি করছে: জ্বালানিমন্ত্রী

অনলাইন ডেস্ক : ঢাকার বিভিন্ন পেট্রোল পাম্পে গত বছর ও এ বছরের জ্বালানি তেলের সরবরাহের তুলনা টেনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান...

মার্কিন বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দিল স্পেন

অনলাইন ডেস্ক : ইরানে হামলার সঙ্গে জড়িত মার্কিন বিমানগুলোর জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে স্পেন। সোমবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রোবেলস এ তথ্য নিশ্চিত...

Recent Comments