Monday, March 9, 2026
Monday, March 9, 2026
Home বিনোদন সড়কে প্রাণ হারালেন লেডি বাইকার, শোকে বাবার আত্মহত্যা

সড়কে প্রাণ হারালেন লেডি বাইকার, শোকে বাবার আত্মহত্যা

বিনোদন ডেস্ক : সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ব্রাজিলিয়ান সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও লেডি বাইকার কার্লা থাইনারা (২৫)। মর্মান্তিক এই ঘটনার কিছুক্ষণ পর মেয়ের মৃত্যু সইতে না পেরে আত্মহত্যা করেন বাবা। গত মঙ্গলবার (৪ মার্চ) সকালে ব্রাজিলের একটি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘কোরিও ব্রাজিলিয়েন্স’-এর প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে কার্লারের মোটরসাইকেলের সঙ্গে একটি গাড়ির সংঘর্ষ হয়। এতে তিনি মহসড়কে ছিটকে পড়েলে পেছন থেকে আসা অন্য একটি গাড়ির নীচে চাপা পড়েন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে কার্লার বাবা জোসে কার্লোস আন্দ্রে নোগুইরা দ্রুত সেখানে উপস্থিত হন। মেয়ের নিথর দেহ দেখে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি এবং সেখানেই নিজের জীবন প্রদীপ নিভিয়ে দেন। কার্লার বাবা পেশায় একজন রিজার্ভ সামরিক পুলিশ কর্মকর্তা ছিলেন।

নিহত কার্লা থাইনারা সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয় ছিলেন। ইনস্টাগ্রামে তার ৬০ হাজারেরও বেশি অনুসারী রয়েছে। তিনি মূলত মোটরসাইকেল চালানো, ভ্রমণ এবং পারিবারিক জীবনের বিভিন্ন ভিডিও শেয়ার করতেন। ব্যক্তি জীবনে কার্লারের রয়েছে এক কন্যাসন্তান।

RELATED ARTICLES

ক্যালিফোর্নিয়ায় গ্রেপ্তার পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স

বিনোদন ডেস্ক : আবারও আইনি জটিলতায় পড়েছেন মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে আদালত সূত্রে জানা গেছে। বুধবার প্রশান্ত...

বিবাহোত্তর অনুষ্ঠানেও চমক দিলেন রাশমিকা-বিজয়

বিনোদন ডেস্ক : উদয়পুরে জমকালো বিয়ের পর এবার হায়দরাবাদে বিবাহোত্তর অনুষ্ঠানে নজর কাড়লেন দক্ষিণী তারকা জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। গত ২৬ ফেব্রুয়ারি...

উত্তাল মধ্যপ্রাচ্য: দুবাইয়ে আটকে পড়েছেন যেসব তারকারা

বিনোদন ডেস্ক : মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির পরিস্থিতির জেরে দুবাইয়ে আটকা পড়েছেন বলিউডের জনপ্রিয় বিনোদন জগতের একাধিক তারকা। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী থেকে শুরু...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রেমিট্যান্সে বড় ধরনের ধসের শঙ্কা

অনলাইন ডেস্ক : ইরান-ইসরাইল যুদ্ধ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ায় দেশের জনশক্তি র ঝুঁকিতে পড়ার আশঙ্কায় বিশ্লেষকরা। যুদ্ধ দীর্ঘায়িত হলে প্রবাসী কর্মীদের চাকরি হারানোর শঙ্কা প্রকট...

বিমানের মধ্যপ্রাচ্যের ৪ রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও অস্থির পরিস্থিতির কারণে কাতারের দোহা, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ, কুয়েত ও সৌদি আরবের দাম্মাম রুটে ফ্লাইট চলাচল...

সড়কে প্রাণ হারালেন লেডি বাইকার, শোকে বাবার আত্মহত্যা

বিনোদন ডেস্ক : সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ব্রাজিলিয়ান সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও লেডি বাইকার কার্লা থাইনারা (২৫)। মর্মান্তিক এই ঘটনার কিছুক্ষণ পর মেয়ের মৃত্যু...

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে সৌদি সফরে চীনের বিশেষ দূত

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার লক্ষ্যে সৌদি আরব সফর করছেন চীনের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত ঝাই জুন। সফরকালে তিনি সৌদির আরবের পররাষ্ট্রমন্ত্রী...

Recent Comments