Saturday, March 21, 2026
Saturday, March 21, 2026
Home বিনোদন সংসার আগলে রেখেছে কারিনা: সাইফ

সংসার আগলে রেখেছে কারিনা: সাইফ

বিনোদন ডেস্ক : ২০১২ সালে গাঁটছড়া বেঁধেছিলেন বলিউডের অন্যতম চর্চিত দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর। পার হয়েছে ১৩ বছর, সাইফ-কারিনা এখন দুই সন্তানের জনক-জননী। সাইফের আগের ঘরেও রয়েছে দুই সন্তান, সারা আর ইব্রাহীম। কারিনার সঙ্গে তাদের বোঝাপড়া দারুণ। বলা যায়, জীবনের অন্যতম সেরা সময় পার করছেন সাইফ আলি খান।

তবে আজ যে সম্পর্ক এত গভীর ও মজবুত, শুরুর দিনগুলো কিন্তু মোটেও অতটা মসৃণ ছিল না। সম্প্রতি সাইফ নিজেই স্বীকার করেছেন, সম্পর্কের শুরুর দিকে কারিনাকে নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগতেন তিনি। ঘটনার সূত্রপাত ২০০৮ সালে ‘টশন’ ছবির শুটিং সেটে। শাহিদ কাপুরের সঙ্গে দীর্ঘ প্রেমের পাট চুকিয়ে তখন একলা ছিলেন কারিনা। সেই ছবির সেটেই কারিনাকে প্রেমের প্রস্তাব দেন সাইফ। তবে প্রেমের জোয়ারে ভাসলেও মনের কোণে ছিল অজানা এক ভয়।

সাইফ আলি খানের মতে, সম্পর্কের শুরুর দিকে আবেগ এতটাই বেশি থাকে যে বাস্তবকে অনেক সময় উপেক্ষা করতে হয়। এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘আমি আসলে খুব একটা সহজ মানুষ নই। এর আগে আমি এমন সব নারীদের সাথে মিশেছি যাদের সিনেমার জগতের সাথে কোনো যোগসূত্র ছিল না।’

‘ফলে কারিনা যখন আমার জীবনে এল, তখন আমি নিজেকে সামলাতে পারছিলাম না। ওর সাথে কাজ করা অন্য নায়কদের আমি নিজের প্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করেছিলাম।’

সাইফের কথায়, ‘কারিনা আমাদের সংসারটাকে আগলে রেখেছে। ও যেমন সৃজনশীল একজন অভিনেত্রী, ঠিক তেমনি একজন অসাধারণ মা এবং স্ত্রী। ওর মতো ভালো মনের মানুষ আমি খুব কম দেখেছি।’

বর্তমানে দুই সন্তান তৈমুর ও জেহকে নিয়ে সুখের সংসার তাদের। সাইফ মনে করেন, কারিনার উপস্থিতিতেই তাদের বাড়ি আজ আক্ষরিক অর্থেই ‘ঘর’ হয়ে উঠেছে। অতীতের সেই নিরাপত্তাহীনতা কাটিয়ে আজ তারা একে অপরের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয়েছেন।

RELATED ARTICLES

অভিনেতা শামস সুমন মারা গেছেন

বিনোদন ডেস্ক : নব্বইয়ের দশকের টিভি নাটকের জনপ্রিয় মুখ ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার...

অরিজিতের পর প্লেব্যাক থেকে অবসর নিচ্ছেন শ্রেয়া ঘোষাল!

বিনোদন ডেস্ক : বছরের শুরুতে প্লেব্যাক থেকে অবসর নিয়ে হইচই ফেলে দেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। এবার তার পথে হাঁটার ইঙ্গিত শ্রেয়া ঘোষালের। জানালেন...

বাগদান সেরেছেন পূজা চেরি, সংসারের জন্য প্রয়োজনে ছাড়বেন অভিনয়

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পূজা চেরি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিনের গুঞ্জন ও জল্পনার অবসান ঘটালেন। প্রথমবারের মতো খোলাখুলি জানালেন তিনি...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

তেলের দাম ১৭৫ ডলারে পৌঁছাতে পারে, প্রস্তুতি নিচ্ছে ইউনাইটেড এয়ারলাইন্স

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব ক্রমেই জ্বালানি বাজারে পড়তে শুরু করেছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রভিত্তিক বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্স সম্ভাব্য বড় ধরনের তেলমূল্য বৃদ্ধির...

হিজবুল্লাহকে রাজনৈতিক অঙ্গন থেকে মুছে ফেলার পরিকল্পনা ইসরায়েলের

অনলাইন ডেস্ক : লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে বড় ধরনের স্থল অভিযান চালানোর হুমকি অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটির সেনাপ্রধান এয়াল জামির বলেছেন, হিজবুল্লাহ এখন অস্তিত্ব রক্ষার...

ইরানের তেল রপ্তানির নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান উত্তেজনা ও সংঘাতের জেরে বৈশ্বিক জ্বালানি বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। বিশেষ করে তেল সরবরাহে বিঘ্ন...

মার্কিন-ব্রিটিশ যৌথ ঘাঁটিতে ইরানের হামলা

অনলাইন ডেস্ক : ইরান সম্প্রতি ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়ায় অবস্থিত মার্কিন-ব্রিটিশ যৌথ সামরিক ঘাঁটি লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি...

Recent Comments