Wednesday, March 4, 2026
Wednesday, March 4, 2026
Home স্বাস্থ্য শীতে রোজ কেন খাবেন স্ট্রবেরি

শীতে রোজ কেন খাবেন স্ট্রবেরি

অনলাইন ডেস্ক : শীত মানেই নানা ধরনের মৌসুমি ফলের প্রাচুর্য। এর মধ্যে স্ট্রবেরি শুধু স্বাদেই নয়, গুণেও অনন্য। এই লালচে, রসালো ফলটি যেমন দৃষ্টিনন্দন, তেমনি এর রয়েছে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা। বিশেষজ্ঞদের মতে, শীতকালে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ত্বক শুষ্ক হয়ে পড়ে এবং মিষ্টি খাবারের প্রতি আকাঙ্ক্ষা বেড়ে যায়। এসব সমস্যা সমাধানে স্ট্রবেরি হতে পারে একটি আদর্শ ফল। চলুন জেনে নেওয়া যাক, কেন শীতকালে স্ট্রবেরি খাওয়া উচিত-

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

স্ট্রবেরিতে প্রচুর পরিমাণে ভিটামিন ‘সি’ থাকে, যা শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। শীতকালে ঠাণ্ডা, কাশি কিংবা ফ্লুর মতো মৌসুমি রোগ প্রতিরোধে এটি কার্যকর ভূমিকা রাখে।

ত্বক রাখে উজ্জ্বল ও সুস্থ

ঠাণ্ডা আবহাওয়ায় ত্বক শুষ্ক হয়ে পড়া একটি সাধারণ সমস্যা। স্ট্রবেরি কোলাজেন উৎপাদন বাড়িয়ে ত্বককে আর্দ্র রাখে এবং প্রাকৃতিকভাবে উজ্জ্বলতা ফিরিয়ে আনে। ফলে শীতের নিস্তেজ ত্বকেও ফিরে আসে প্রাণ।

প্রদাহ কমায়

স্ট্রবেরিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট যৌগ এলাজিক অ্যাসিড ও অ্যান্থোসায়ানিন শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে। শীতকালে যে ক্লান্তি ও ব্যথা অনুভূত হয়, তা কমাতেও এটি কার্যকর।

হৃদযন্ত্রের জন্য উপকারী

স্ট্রবেরি এলডিএল বা ক্ষতিকর কোলেস্টেরল কমিয়ে রক্ত সঞ্চালন উন্নত করে। নিয়মিত স্ট্রবেরি খেলে রক্তচাপ স্বাভাবিক থাকে এবং হৃদরোগের ঝুঁকি কমে যায়। তাই হৃদযন্ত্র সুস্থ রাখতে এই ফল নিয়মিত খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা।

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে

স্ট্রবেরির গ্লাইসেমিক সূচক কম এবং এতে পলিফেনল রয়েছে, যা ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে সহায়ক। তাই এটি পরিমিত পরিমাণে খেলে ডায়াবেটিস রোগীদের জন্যও উপকারী হতে পারে।

হজমশক্তি উন্নত করে

স্ট্রবেরিতে থাকা ফাইবার হজম প্রক্রিয়া সক্রিয় রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। শীতকালে কম পানি পান ও ভারী খাবারের কারণে হজমের সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে স্ট্রবেরি হতে পারে প্রাকৃতিক সমাধান।

পুষ্টিবিদদের মতে, শীতের সকালে বা বিকেলের নাশতায় স্ট্রবেরি খাওয়া শরীরের জন্য যেমন উপকারী, তেমনি এটি মনকেও প্রফুল্ল রাখে। তাই শীতকালীন খাদ্যতালিকায় স্ট্রবেরিকে রাখুন নিয়মিত সুস্থ থাকুন, উজ্জ্বল থাকুন।

RELATED ARTICLES

বাংলাদেশে নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু নিয়ে যা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অনলাইন ডেস্ক : চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে এক নারী মারা গেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে...

চিকিৎসায় অবিশ্বাস্য সাফল্য, ৩ দিনেই ক্যানসার থেকে সুস্থ নারী

অনলাইন ডেস্ক : চিকিৎসায় অবিশ্বাস্য সাফল্য দেখালেন সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির চিকিৎসকেরা। মাত্র তিন দিনেই পাকস্থলীর ক্যানসার থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন ৪০ বছর...

বিশ্বে প্রথম এক ডোজের ডেঙ্গু টিকা অনুমোদন দিল ব্রাজিল

অনলাইন ডেস্ক : বিশ্বের প্রথম এক ডোজের ডেঙ্গু টিকা অনুমোদন দিয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। এটিকে ‘ঐতিহাসিক অর্জন’ হিসেবে আখ্যায়িত করেছে দেশটির কর্তৃপক্ষ। কেননা,...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

যুদ্ধে ৬৫০ মার্কিন সেনা হতাহত: দাবি ইরানের

অনলাইন ডেস্ক : ইরানের প্রতিশোধমূলক ‘ট্রু প্রমিজ ৪’ অভিযানের প্রথম দুই দিনে ৬৫০ জনেরও বেশি মার্কিন সামরিক কর্মকর্তা ও সদস্য নিহত বা আহত হয়েছেন...

ইরানের সাবমেরিন-সহ ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : গত চার দিনে আরব সাগর, হরমুজ প্রণালী এবং ওমান উপসাগরে অভিযান চালিয়ে ইরানের নৌবাহিনীর একটি সাবমেরিন এবং ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে...

ইরানে বেসামরিক নাগরিক নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে

অনলাইন ডেস্ক : ২৮ ফেব্রুয়ারি ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত চার দিনে ইরানে নিহত হয়েছেন প্রায় ১ হাজার ৯৭ জন বেসামরিক নাগরিক।...

উত্তাল মধ্যপ্রাচ্য: দুবাইয়ে আটকে পড়েছেন যেসব তারকারা

বিনোদন ডেস্ক : মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির পরিস্থিতির জেরে দুবাইয়ে আটকা পড়েছেন বলিউডের জনপ্রিয় বিনোদন জগতের একাধিক তারকা। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী থেকে শুরু...

Recent Comments