Monday, February 16, 2026
Monday, February 16, 2026
Home ইন্টারন্যাশনাল যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বিপাকে ভারত

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বিপাকে ভারত

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক শুল্ক আরোপের প্রভাব মোকাবেলায় বিভিন্ন দেশ যখন নতুন বাস্তবতায় পথ খুঁজছে, ঠিক তখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘোষিত নতুন বাণিজ্য চুক্তি নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে ভারত। সমালোচকদের অভিযোগ, চুক্তিটি ওয়াশিংটনের কাছে আত্মসমর্পণের শামিল। এমন পরিস্থিতিতে নয়াদিল্লি তা জোরালোভাবে সমর্থনের চেষ্টা করছে।

এ মাসে ঘোষিত চুক্তিটি ভারতের শক্তিশালী কৃষক ইউনিয়নগুলোর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

তাদের আশঙ্কা, সস্তা মার্কিন পণ্যের আমদানি স্থানীয় উৎপাদকদের কঠিন প্রতিযোগিতার মুখে ফেলবে। যে দেশটিতে ৭০ কোটিরও বেশি মানুষ কৃষির ওপর নির্ভরশীল।

চুক্তির বিস্তারিত এখনো স্পষ্ট নয়। একটি যৌথ বিবৃতি ও হোয়াইট হাউসের তথ্যপত্র ছাড়া তেমন কিছু প্রকাশ করা হয়নি।

তবে নয়াদিল্লি জানিয়েছে, মার্চের শেষ নাগাদ একটি অন্তর্বর্তী সমঝোতা চূড়ান্ত করার লক্ষ্য রয়েছে।

বিশ্লেষকদের মতে, চুক্তির অন্যান্য ধারাও ভবিষ্যতে অস্থিতিশীল পরিস্থিতির জন্ম দিতে পারে।

বাণিজ্য বিশেষজ্ঞ অভিজিৎ দাস এএফপিকে বলেন, ‘ট্রাম্পের যুগে নিশ্চিত বলে কিছু নেই।’

তিনি আরো বলেন, কয়েক সপ্তাহের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হলেও তা কেবল তত দিন কার্যকর থাকবে, যত দিন না ট্রাম্প ‘যেকোনো ধারণাগত অসামঞ্জস্যতার অজুহাতে আরো শুল্ক আরোপের সিদ্ধান্ত নেন।

সবচেয়ে বিতর্কিত অঙ্গীকার হলো পাঁচ বছরে যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কেনার ভারতের ঘোষিত পরিকল্পনা। অথচ গত অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে ভারতের মোট আমদানি ছিল প্রায় ৪৫ বিলিয়ন ডলার।

নিউদিল্লিভিত্তিক থিংক ট্যাঙ্ক গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের অজয় শ্রীবাস্তবের ভাষায়, বার্ষিক আমদানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করা ‘অবাস্তব’।

RELATED ARTICLES

‘বিদায় নিচ্ছি, সাফল্য-ব্যর্থতা বিচারের ভার আপনাদের ওপর’

অনলাইন ডেস্ক : প্রায় দেড় বছর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালনের পর বিদায় নিচ্ছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তবে এই...

সৌদির ক্যালেন্ডার অনুযায়ী প্রথম রোজার তারিখ প্রকাশ

অনলাইন ডেস্ক : সৌদি আরবে প্রচলিত দাপ্তরিক হিজরি ক্যালেন্ডার উম্ম আল-কুরা অনুযায়ী বুধবার (১৮ ফেব্রুয়ারি) রমজানের প্রথমদিন। যদিও প্রতিবেশী দেশ সংযুক্ত আরব আমিরাতের একাধিক...

গাজায় ৫০০ কোটি ডলার সহায়তা দেবে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’

অনলাইন ডেস্ক : রোববার (১৫ ফেব্রুয়ারি) ট্রাম্প বলেছেন, ওয়াশিংটনে বোর্ডের প্রথম আনুষ্ঠানিক বৈঠকে আগামী বৃহস্পতিবার এই প্রতিশ্রুতির ঘোষণা দেওয়া হবে। নিজ মালিকাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

‘বিদায় নিচ্ছি, সাফল্য-ব্যর্থতা বিচারের ভার আপনাদের ওপর’

অনলাইন ডেস্ক : প্রায় দেড় বছর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালনের পর বিদায় নিচ্ছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তবে এই...

‘ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি’

অনলাইন ডেস্ক : বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে বিএনপি স্বাগত জানায় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিএনপির...

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বিপাকে ভারত

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক শুল্ক আরোপের প্রভাব মোকাবেলায় বিভিন্ন দেশ যখন নতুন বাস্তবতায় পথ খুঁজছে, ঠিক তখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘোষিত...

সৌদির ক্যালেন্ডার অনুযায়ী প্রথম রোজার তারিখ প্রকাশ

অনলাইন ডেস্ক : সৌদি আরবে প্রচলিত দাপ্তরিক হিজরি ক্যালেন্ডার উম্ম আল-কুরা অনুযায়ী বুধবার (১৮ ফেব্রুয়ারি) রমজানের প্রথমদিন। যদিও প্রতিবেশী দেশ সংযুক্ত আরব আমিরাতের একাধিক...

Recent Comments