Monday, March 2, 2026
Monday, March 2, 2026
Home ইন্টারন্যাশনাল মেক্সিকোতে ট্রেন লাইনচ্যুত, নিহত ১৩

মেক্সিকোতে ট্রেন লাইনচ্যুত, নিহত ১৩

অনলাইন ডেস্ক : মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় ওয়াখাকা রাজ্যে একটি ইন্টারওশানিক ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। মেক্সিকান নৌবাহিনীর তথ্যানুসারে, নিসান্দা শহরের কাছে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটিতে মোট ২৫০ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ৯ জন কর্মী ও ২৪১ জন যাত্রী। আরোহীদের মধ্যে ১৯৩ জনকে ‘ঝুঁকির বাইরে’ বলা হয়েছে। অপরদিকে ৯৮ জন আহত হয়েছেন। এর মধ্যে ৩৬ জন চিকিৎসা সহায়তা পাচ্ছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাওম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা সংকটজনক। তিনি আরও বলেন, নিহতদের স্বজনদের সহায়তায় সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ইতিমধ্যেই ঘটনাটির তদন্ত শুরু করেছে বলে সামাজিক মাধ্যমে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এরনেস্তিনা গোদয় রামোস। ২০২৩ সালে সাবেক প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেস ওব্রাদরের আমলে উদ্বোধন হওয়া এই ইন্টারওশানিক ট্রেন বৃহত্তর ইন্টারওশানিক করিডর প্রকল্পের একটি অংশ। উদ্যোগটির লক্ষ্য হলো তেহুয়ান্তেপেক ইস্থমাস জুড়ে রেলপথ আধুনিকায়ন করা, যা প্রশান্ত মহাসাগর উপকূলের সালিনা ক্রুজ বন্দরকে গাল্ফ কোস্টের কোয়াতজাকোয়ালকসের সঙ্গে যুক্ত করে।

RELATED ARTICLES

ভারত-কানাডা দীর্ঘমেয়াদি ইউরেনিয়াম সরবরাহ চুক্তি স্বাক্ষর

অনলাইন ডেস্ক : দীর্ঘমেয়াদে ভারতকে ইউরেনিয়াম সরবরাহের একটি চুক্তিতে স্বাক্ষর করেছে কানাডা। সোমবার (২ মার্চ) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি...

মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : চলমান বৈশ্বিক পরিস্থিতিতে মার্কিন দূতাবাসসহ ডিপ্লোম্যাটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্র...

সৌদির বৃহৎ তেল স্থাপনায় ইরানের ভয়াবহ হামলা

অনলাইন ডেস্ক : শাহেদ-১৩৬ ড্রোন দিয়ে ইরান সৌদি আরবের বৃহৎ আরামকো তেল শোধনাগারে ভয়াবহ হামলা করেছে। এই হামলার পর সৌদি আরামকো রাস তানুরা রিফাইনারির...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ভারত-কানাডা দীর্ঘমেয়াদি ইউরেনিয়াম সরবরাহ চুক্তি স্বাক্ষর

অনলাইন ডেস্ক : দীর্ঘমেয়াদে ভারতকে ইউরেনিয়াম সরবরাহের একটি চুক্তিতে স্বাক্ষর করেছে কানাডা। সোমবার (২ মার্চ) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি...

মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : চলমান বৈশ্বিক পরিস্থিতিতে মার্কিন দূতাবাসসহ ডিপ্লোম্যাটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্র...

সৌদির বৃহৎ তেল স্থাপনায় ইরানের ভয়াবহ হামলা

অনলাইন ডেস্ক : শাহেদ-১৩৬ ড্রোন দিয়ে ইরান সৌদি আরবের বৃহৎ আরামকো তেল শোধনাগারে ভয়াবহ হামলা করেছে। এই হামলার পর সৌদি আরামকো রাস তানুরা রিফাইনারির...

সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যুদ্ধ অভিযান পূর্ণ শক্তিতে অব্যাহত থাকবে এবং আমাদের সকল লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত...

Recent Comments