Friday, April 3, 2026
Friday, April 3, 2026
Home ইন্টারন্যাশনাল মার্কিন অ্যাটর্নি জেনারেল র‌্যান্ডি জর্জ বরখাস্ত

মার্কিন অ্যাটর্নি জেনারেল র‌্যান্ডি জর্জ বরখাস্ত

অনলাইন ডেস্ক : মার্কিন অ্যাটর্নি জেনারেল পদ থেকে প্যাম বন্ডিকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

ট্রাম্প জানান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্লানচ সাময়িকভাবে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রেসিডেন্ট তার পোস্টে লিখেছেন, ‘প্যাম বন্ডি একজন মহান দেশপ্রেমিক এবং আমার বিশ্বস্ত বন্ধু। তিনি গত এক বছরে নিষ্ঠার সঙ্গে আমার অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন।’

ফ্লোরিডার সাবেক অ্যাটর্নি জেনারেল বন্ডি ট্রাম্পের নীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত ছিলেন।

সম্প্রতি দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী জেফরি এপস্টেইন–সংক্রান্ত তদন্ত নথি ব্যবস্থাপনার কারণে সমালোচনার মুখে পড়েন বন্ডি। তবে ট্রাম্প তাকে বরখাস্ত করার পেছনে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেননি। বরং লিখেছেন, ‘আমরা প্যামকে ভালোবাসি।’

শিগগিরই বেসরকারি খাতে ‘একটি গুরুত্বপূর্ণ পদে’ যোগ দেবেন তিনি।

যুক্তরাষ্ট্রের একাধিক গণমাধ্যম জানিয়েছে, বন্ডির স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন পরিবেশ সুরক্ষা সংস্থার প্রধান লি জেলডিন।

এর আগে গত ৫ মার্চ হোমল্যান্ড সিকিউরিটি প্রধানের পদ থেকে ক্রিস্টি নোয়েমকে বরখাস্ত করেন ট্রাম্প।

সূত্র: আল জাজিরা

RELATED ARTICLES

ট্রাম্পের কড়া হুঁশিয়ারি: ইরানে এবার লক্ষ্য সেতু, তারপর বিদ্যুৎকেন্দ্র

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে নতুন করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এখনও ইরানের অবশিষ্ট...

বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের কোনো প্রস্তুতি ছিল না।’ আজ বৃহস্পতিবার...

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে ৭০ লাখ বেসামরিক ইরানি প্রস্তুত: স্পিকার গালিবাফ

অনলাইন ডেস্ক : ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযানের বিরুদ্ধে লড়াই করতে প্রায় ৭০ লাখ বেসামরিক ইরানি প্রস্তুত রয়েছে। বৃহস্পতিবার...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ট্রাম্পের কড়া হুঁশিয়ারি: ইরানে এবার লক্ষ্য সেতু, তারপর বিদ্যুৎকেন্দ্র

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে নতুন করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এখনও ইরানের অবশিষ্ট...

ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমাতে ইলেকট্রিক বাস আমদানির সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক : স্কুলগামী শিক্ষার্থীদের ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমাতে এবং যানজট নিরসনে শুল্কমুক্ত সুবিধায় ইলেকট্রিক বাস আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে...

মার্কিন অ্যাটর্নি জেনারেল র‌্যান্ডি জর্জ বরখাস্ত

অনলাইন ডেস্ক : মার্কিন অ্যাটর্নি জেনারেল পদ থেকে প্যাম বন্ডিকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক...

মুসলিমবিদ্বেষী স্লোগানে ক্ষুব্ধ ইয়ামাল বললেন, ‘আমি মুসলিম, আলহামদুলিল্লাহ’

স্পোর্টস ডেস্ক : স্পেন ও মিশরের গোলশূন্য প্রীতি ম্যাচকে ঘিরে মুসলিমবিদ্বেষী স্লোগানের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তরুণ তারকা লামিনে ইয়ামাল। ঘটনাটি ঘটেছে বার্সেলোনার...

Recent Comments