Tuesday, March 31, 2026
Tuesday, March 31, 2026
Home বিনোদন ভোট দিলেন তিন কন্যা

ভোট দিলেন তিন কন্যা

বিনোদন ডেস্ক : উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সকালে থেকে ভোট কেন্দ্রের সামনে দেখা যায় লম্বা লাইন। ভোটের আমেজ ছড়িয়ে পড়েছে শোবিজ অঙ্গনে। দেশের আগামী প্রতিনিধি নির্বাচন করতে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন ঢালিউডের তিন কন্যা—সুচন্দা, ববিতা ও চম্পা।

বৃহস্পতিবার দুপুরে গুলশান মডেল হাইস্কুল কেন্দ্রে উপস্থিত হয়ে তারা ভোট প্রদান করেন। একসঙ্গে কেন্দ্রে এসে গাড়ি থেকে নেমে হাসিমুখে ছবির জন্য পোজ দেন তাঁরা।

ভোট দেওয়া শেষে গণমাধ্যমের মুখমুখি হয়ে ববিতা বলেন, ‘দেশটা সুন্দরভাবে এগিয়ে নিক। আমরা দেশের সব মানুষ শান্তিতে যেন থাকি, দুর্নীতি যেন দেশে না থাকে। শিল্পীরা যেন নিরাপদে ও নির্বিঘ্নে শিল্পচর্চা করে যেতে পারে- এটাই চাই।’

এর আগে এক সাক্ষাৎকারে নতুন সরকারের কাছে প্রত্যাশার কথা জানিয়ে ববিতা বলেছিলেন, ‘দেশটা সুন্দরভাবে এগিয়ে যাক। আমরা চাই দেশের মানুষ শান্তিতে থাকুক, দুর্নীতিমুক্ত পরিবেশ গড়ে উঠুক। শিল্পীরা যেন নিরাপদ ও নির্বিঘ্নে শিল্পচর্চা করতে পারেন—এটাই আমাদের কামনা।’

এবার ভোট দিচ্ছেন দেশের ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটার। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন। নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।

নির্বাচন কমিশনের (ইসি) সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৮ থেকে ৩৫ বছর বয়সী ভোটারের সংখ্যা এখন প্রায় পাঁচ কোটি। বিশাল এই জনশক্তিই আগামীর ক্ষমতার লড়াইয়ে প্রধান ‘কিংমেকার’ হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে। ডিজিটাল প্রযুক্তিতে অভ্যস্ত ও সচেতন এই প্রজন্ম প্রার্থীদের ব্যক্তিগত যোগ্যতা এবং স্বচ্ছতাকে প্রাধান্য দিচ্ছে, যা চূড়ান্ত ফলাফলে বড় প্রভাব ফেলবে।

RELATED ARTICLES

অনন্যাকে ‘আপত্তিকর’ স্পর্শ, সমালোচনার মুখে করণ জোহর

বিনোদন ডেস্ক : বড় সমালোচনা ও বিতর্কের মুখে পড়েছেন বলিউড নির্মাতা ও প্রযোজক করণ জোহর। মূলত, অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে ভরা মঞ্চে ‘আপত্তিকর’ভাবে স্পর্শ করার...

মারাত্মক রোগে আক্রান্ত সাবা, প্রেমিকার কঠিন সময়ে পাশে হৃতিক রোশন

বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার হৃতিক রোশনের প্রেমিকা, অভিনেত্রী সাবা আজাদ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত দুই সপ্তাহ ধরে তিনি শয্যাশায়ী। এক...

৮ বছর পর পর্দায় ফিরছেন আনুশকা

বিনোদন ডেস্ক : আট বছরের দীর্ঘ বিরতির পর খুব শিগগিরই হয়তো পর্দায় ফিরতে চলেছেন আনুশকা শর্মা। বলিউডে কান পাতলে নাকি এমনটিই শোনা যাচ্ছে। তবে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

অনন্যাকে ‘আপত্তিকর’ স্পর্শ, সমালোচনার মুখে করণ জোহর

বিনোদন ডেস্ক : বড় সমালোচনা ও বিতর্কের মুখে পড়েছেন বলিউড নির্মাতা ও প্রযোজক করণ জোহর। মূলত, অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে ভরা মঞ্চে ‘আপত্তিকর’ভাবে স্পর্শ করার...

জ্বালানি ঘাটতি নয়, মজুদের মানসিকতাই সমস্যা সৃষ্টি করছে: জ্বালানিমন্ত্রী

অনলাইন ডেস্ক : ঢাকার বিভিন্ন পেট্রোল পাম্পে গত বছর ও এ বছরের জ্বালানি তেলের সরবরাহের তুলনা টেনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান...

মার্কিন বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দিল স্পেন

অনলাইন ডেস্ক : ইরানে হামলার সঙ্গে জড়িত মার্কিন বিমানগুলোর জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে স্পেন। সোমবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রোবেলস এ তথ্য নিশ্চিত...

ইরানের বিদ্যুৎকেন্দ্র-খারগ দ্বীপ ধ্বংসের হুমকি ট্রাম্পের

অনলাইন ডেস্ক : তেহরান যদি অবিলম্বে হরমুজ প্রণালি খুলে না দেয়, তাহলে ইরানের বিদ্যুৎকেন্দ্র, তেলকূপ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খারগ দ্বীপসহ দেশটির বেসামরিক জ্বালানি অবকাঠামো...

Recent Comments