Sunday, March 22, 2026
Sunday, March 22, 2026
Home কমিউনিটি বুয়েট নাইট ২০২৫ : প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীদের মিলনমেলায় টরন্টোতে প্রাণের উৎসব

বুয়েট নাইট ২০২৫ : প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীদের মিলনমেলায় টরন্টোতে প্রাণের উৎসব

বাংলা কাগজ প্রতিবেদক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (BUET)-এর প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন BUET Alumni Association Canada (BAAC)–এর উদ্যোগে গত শনিবার, ২৯ নভেম্বর ২০২৫, টরন্টোর Grand Cinnamon Banquet Hall, Scarborough–এ অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত BUET Night 2025।

প্রবাসী বুয়েটিয়ানদের মিলনমেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সম্মাননা, আনন্দ ও আবেগের এক অনন্য সন্ধ্যা হয়ে উঠেছিল এই আয়োজন। অনুষ্ঠানে ছিল সংগীত, আবৃত্তি, নাটক, নৃত্যনাট্য ও গেম শো।

বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড Feedback–এর সাবেক লিড ভোকালিস্ট লুমিন, যাঁর পরিবেশনা পুরো হল মাতিয়ে তোলে।

এছাড়াও বুয়েটিয়ান পরিবার-পরিজনের অংশগ্রহণে পরিবেশিত নৃত্যনাট্য বুয়েটের টুকরো গল্প দর্শকদের আবেগে আপ্লুত করে।

BUET Alumni Association Canada–এর পক্ষ থেকে আয়োজক কমিটি, স্বেচ্ছাসেবক, শিল্পী, মিডিয়া পার্টনার, স্পন্সর, অতিথিবৃন্দ ও সকল অংশগ্রহণকারী বুয়েটিয়ান পরিবারকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। এই বিশাল আয়োজন সফল করার পেছনে তাঁদের সম্মিলিত প্রচেষ্টা ছিল অনবদ্য।

RELATED ARTICLES

‘বাংলা কাগজ’ সম্পাদকের মাতৃবিয়োগ

অনলাইন ডেস্ক : কানাডার টরন্টো থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘বাংলা কাগজ’ এর সম্পাদক মনিস রফিকের মা মর্জিনা খাতুন গত ১৫ মার্চ, রবিবার সকাল ১০টায় বাংলাদেশের...

কানাডার টরন্টো এর ওয়ার্ডেন উডসের উই সি আস ফটো গ্যালারি উদ্বোধন করলেন ডলি বেগম

হেলাল সরকার : ০৬মার্চ’২৬ ওয়ার্ডেন উডসের “উই সি আস” ছবির গ্যালারির উদ্বোধনী অনুষ্ঠানে এমপিপি ও এমপি প্রার্থী ডলি বেগম উপস্থিত থেকে উদ্বোধন করেন, সেই...

টরন্টোতে কারু’র ইফতার অনুষ্ঠিত

বাংলা কাগজ প্রতিবেদক : গত ৭ মার্চ, শনিবার টরন্টোর ৩০৩০ ড্যানফোর্থ এ্যাভিনিউ’র রেডহট তন্দুরী রেস্তোরাঁয় কানাডায় বসবাসরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘কানাডিয়ান এলামনাই...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

তেলের দাম ১৭৫ ডলারে পৌঁছাতে পারে, প্রস্তুতি নিচ্ছে ইউনাইটেড এয়ারলাইন্স

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব ক্রমেই জ্বালানি বাজারে পড়তে শুরু করেছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রভিত্তিক বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্স সম্ভাব্য বড় ধরনের তেলমূল্য বৃদ্ধির...

হিজবুল্লাহকে রাজনৈতিক অঙ্গন থেকে মুছে ফেলার পরিকল্পনা ইসরায়েলের

অনলাইন ডেস্ক : লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে বড় ধরনের স্থল অভিযান চালানোর হুমকি অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটির সেনাপ্রধান এয়াল জামির বলেছেন, হিজবুল্লাহ এখন অস্তিত্ব রক্ষার...

ইরানের তেল রপ্তানির নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান উত্তেজনা ও সংঘাতের জেরে বৈশ্বিক জ্বালানি বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। বিশেষ করে তেল সরবরাহে বিঘ্ন...

মার্কিন-ব্রিটিশ যৌথ ঘাঁটিতে ইরানের হামলা

অনলাইন ডেস্ক : ইরান সম্প্রতি ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়ায় অবস্থিত মার্কিন-ব্রিটিশ যৌথ সামরিক ঘাঁটি লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি...

Recent Comments