Tuesday, April 7, 2026
Tuesday, April 7, 2026
Home খেলাধুলা বিশ্বকাপের সব ম্যাচের টিকিট ‘বিক্রি শেষ’, নিশ্চিত করলো ফিফা

বিশ্বকাপের সব ম্যাচের টিকিট ‘বিক্রি শেষ’, নিশ্চিত করলো ফিফা

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে এবারের ফুটবল বিশ্বকাপ। আর চার মাস পরেই মাঠে গড়াবে বৈশ্বিক এই টুর্নামেন্ট। ৪৮ দলের অংশগ্রহণে ১০৪টি ম্যাচের সব টিকিটই ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে বলে নিশ্চিত করেছে ফিফা।

ফিফার তথ্য অনুযায়ী, মূল বিক্রয় পর্বের চার সপ্তাহেই টিকিটের জন্য আবেদন পড়েছে ৫০ কোটি ৮০ লাখের বেশি। অথচ ওই সময়ে বিক্রির জন্য ছিল প্রায় ৭০ লাখ আসন। চাহিদা-জোগানের এই বিশাল ব্যবধানের মধ্যেই সব আসন বরাদ্দ হয়ে গেছে বলে জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

ফিফা প্রধানের দাবি, বিশ্বকাপের ১০৪ ম্যাচের মধ্যে ৭৭টি ম্যাচের প্রতিটিতেই টিকিটের আবেদন ছিল ১০ লাখের বেশি। ২০০টিরও বেশি দেশ থেকে আবেদন আসায় ফুটবলের বৈশ্বিক আকর্ষণ আরও একবার প্রমাণিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, দর্শকসংখ্যা ও আগ্রহের দিক থেকে এটি বিশ্বকাপ ইতিহাসের নতুন রেকর্ড গড়বে।

তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। ফিফা জানিয়েছে, সব ম্যাচের টিকিট বরাদ্দ হয়ে গেলেও পুরো কোটার একটি অংশ ইচ্ছাকৃতভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে। এই অবশিষ্ট টিকিটের জন্য আলাদা একটি বিক্রয়পর্ব শুরু হবে আগামী এপ্রিল থেকে, যা চলবে টুর্নামেন্টের শেষ দিন ১৯ জুলাই ২০২৬ পর্যন্ত।

শেষ ধাপের টিকিট বিক্রি হবে ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে। অর্থাৎ, আগের ধাপে অধিকাংশ আসন বরাদ্দ হয়ে গেলেও সীমিতসংখ্যক টিকিট তখনও সংগ্রহের সুযোগ থাকবে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ভাষায়, ‘এই বিশ্বকাপ শুধু ক্রীড়া নয়, বৈশ্বিক উৎসব। টিকিটের বিপুল চাহিদাই তার প্রমাণ।’

RELATED ARTICLES

শ্রীলঙ্কার কাছে হার বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমস হকি বাছাইপর্বে জয় দিয়ে শুরু করার পর দ্বিতীয় ম্যাচে হোঁচট খেল বাংলাদেশ। চায়নিজ তাইপেকে হারানোর একদিন পরই শ্রীলঙ্কার কাছে...

মুসলিমবিদ্বেষী স্লোগানে ক্ষুব্ধ ইয়ামাল বললেন, ‘আমি মুসলিম, আলহামদুলিল্লাহ’

স্পোর্টস ডেস্ক : স্পেন ও মিশরের গোলশূন্য প্রীতি ম্যাচকে ঘিরে মুসলিমবিদ্বেষী স্লোগানের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তরুণ তারকা লামিনে ইয়ামাল। ঘটনাটি ঘটেছে বার্সেলোনার...

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার ফাইনালে ওঠার পথে একমাত্র জয়সূচক গোলটি করেন মোহাম্মদ মানিক।...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক : জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর তাকে...

আগের রেকর্ড ভেঙে পৃথিবী থেকে সর্বোচ্চ দূরত্বে আর্টেমিস-২ নভোচারীরা

অনলাইন ডেস্ক : মানব মহাকাশ অভিযানের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে আর্টেমিস-২ মিশনের নভোচারীরা। পৃথিবী থেকে মানুষের সর্বোচ্চ দূরত্বে ভ্রমণের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন তারা।...

‘সুযোগ থাকলে ইরানের সব তেল দখল করতাম’

অনলাইন ডেস্ক : ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে আবারও হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেছেন,...

স্থায়ী সমাধান ছাড়া যুদ্ধবিরতিতে রাজি নয় ইরান

অনলাইন ডেস্ক : ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি গণমাধ্যম ‘ইরনা’। ইরনা’র খবরে বলা হয়েছে,...

Recent Comments