Monday, February 16, 2026
Monday, February 16, 2026
Home বাংলাদেশ ‘বিদায় নিচ্ছি, সাফল্য-ব্যর্থতা বিচারের ভার আপনাদের ওপর’

‘বিদায় নিচ্ছি, সাফল্য-ব্যর্থতা বিচারের ভার আপনাদের ওপর’

অনলাইন ডেস্ক : প্রায় দেড় বছর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালনের পর বিদায় নিচ্ছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তবে এই সময়ে তিনি কতটা সফল এবং কতটা ব্যর্থ তা বিচারের ভার দেশবাসীর ওপর ছেড়ে দিয়েছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। দীর্ঘ বক্তব্যে প্রধান উপদেষ্টা বিভিন্ন খাতে তার সরকারের সফলতার কথা তুলে ধরেন।

প্রধান উপদেষ্টা বলেন, বিগত ১৮ মাস আমার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন শেষে, একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রাক্কালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আজ আমি আপনাদের কাছ থেকে বিদায় নেবার জন্য উপস্থিত হয়েছি।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমাদের প্রথম কাজ ছিল দেশকে সচল করা। এটা ছিল সবচাইতে কঠিন কাজ। যারা দেশকে লুটেপুটে খেত তারাই দেশের এই যন্ত্র চালাতো। তাদের একান্ত অনুগত লোক নিয়ে অভ্যুত্থানের সঙ্গে সঙ্গে সবাই পালিয়েছে। বড় কর্তা পালিয়েছে। মাঝারি কর্তা পালিয়েছে। অন্যরা ভোল পাল্টিয়েছে। অথবা আত্মগোপনে চলে গেছে।

প্রধান উপদেষ্টা বলেন, কেউ নানাজনের সুপারিশ নিয়ে আসছে তারা অভ্যুত্থানের গোপন সৈনিক ইত্যাদি। সরকারের ভেতরে যারা পালিয়ে যায়নি তাদের মধ্যে কাকে বিশ্বাস করবেন, কাকে করবেন না- এটি মহাসংকট হয়ে দাঁড়াল। যতই মৃতদেহের, অঙ্গপ্রত্যঙ্গহীন দেহের সন্ধান আসছিল ততই তারা চিহ্নিত হচ্ছিল।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, সেই থেকে ১৮ মাস চলে গেছে। অবশেষে ১২ই ফেব্রুয়ারি আসলো। দেড় যুগ পর দেশে একটি জাতীয় নির্বাচন এবং ব্যাপক সাংবিধানিক পরিবর্তনের জন্য সর্বসম্মত জুলাই সনদের ওপর গণভোট অনুষ্ঠান হলো। এই নির্বাচনে উৎসবমুখর পরিবেশ, দেশের সর্বত্র একটা ঈদের পরিবেশ ছিল, যা আমাদের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

প্রধান উপদেষ্টা বলেন, এই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে যারা জয়ী হয়েছেন তাদের আমি অভিনন্দন জানাচ্ছি। যারা পরাজিত হয়েছেন তাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি।

RELATED ARTICLES

‘ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি’

অনলাইন ডেস্ক : বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে বিএনপি স্বাগত জানায় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিএনপির...

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বিপাকে ভারত

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক শুল্ক আরোপের প্রভাব মোকাবেলায় বিভিন্ন দেশ যখন নতুন বাস্তবতায় পথ খুঁজছে, ঠিক তখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘোষিত...

সৌদির ক্যালেন্ডার অনুযায়ী প্রথম রোজার তারিখ প্রকাশ

অনলাইন ডেস্ক : সৌদি আরবে প্রচলিত দাপ্তরিক হিজরি ক্যালেন্ডার উম্ম আল-কুরা অনুযায়ী বুধবার (১৮ ফেব্রুয়ারি) রমজানের প্রথমদিন। যদিও প্রতিবেশী দেশ সংযুক্ত আরব আমিরাতের একাধিক...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

‘বিদায় নিচ্ছি, সাফল্য-ব্যর্থতা বিচারের ভার আপনাদের ওপর’

অনলাইন ডেস্ক : প্রায় দেড় বছর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালনের পর বিদায় নিচ্ছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তবে এই...

‘ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি’

অনলাইন ডেস্ক : বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে বিএনপি স্বাগত জানায় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিএনপির...

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বিপাকে ভারত

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক শুল্ক আরোপের প্রভাব মোকাবেলায় বিভিন্ন দেশ যখন নতুন বাস্তবতায় পথ খুঁজছে, ঠিক তখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘোষিত...

সৌদির ক্যালেন্ডার অনুযায়ী প্রথম রোজার তারিখ প্রকাশ

অনলাইন ডেস্ক : সৌদি আরবে প্রচলিত দাপ্তরিক হিজরি ক্যালেন্ডার উম্ম আল-কুরা অনুযায়ী বুধবার (১৮ ফেব্রুয়ারি) রমজানের প্রথমদিন। যদিও প্রতিবেশী দেশ সংযুক্ত আরব আমিরাতের একাধিক...

Recent Comments