Wednesday, February 4, 2026
Wednesday, February 4, 2026
Home ইন্টারন্যাশনাল বাজেট ঘোষণার পর ভারতের শেয়ারবাজারে ধস, গায়েব ১০ লাখ কোটি রুপি

বাজেট ঘোষণার পর ভারতের শেয়ারবাজারে ধস, গায়েব ১০ লাখ কোটি রুপি

অনলাইন ডেস্ক : নতুন বাজেট ঘোষণার পর ভারতের শেয়ারবাজারে ধস নেমেছে। রোববার (১ ফেব্রুয়ারি) বাজেট বক্তৃতায় ফিউচার্স ও অপশনে সিকিউরিটিজ ট্রানজ্যাকশন ট্যাক্স (এসটিটি) বৃদ্ধির ঘোষণা দেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এরপরই বাজেট উপলক্ষে আয়োজিত বিশেষ সাপ্তাহিক ট্রেডিং সেশনে তীব্র বিক্রির চাপ দেখা যায়।

দিনের শেষে বিএসই সেনসেক্স ১ হাজার ৫৪৬ দশমিক ৮৪ পয়েন্ট বা ১ দশমিক ৮৮ শতাংশ কমে ৮০ হাজার ৭২২ দশমিক ৯৪ পয়েন্টে বন্ধ হয়। অন্যদিকে নিফটি ৫০ সূচক ৪৯৫ দশমিক ২০ পয়েন্ট বা ১ দশমিক ৯৬ শতাংশ হ্রাস পেয়ে দিনের লেনদেন শেষ করে ২৪ হাজার ৮২৫ দশমিক ৪৫ পয়েন্টে।

বিএসই-তে তালিকাভুক্ত সব কোম্পানির সম্মিলিত বাজার মূলধন ৯ লাখ ৭২ হাজার কোটি রুপি কমে ৪৫০ দশমিক ১৫ লাখ কোটি রুপিতে দাঁড়িয়েছে। থার্টি-স্টক ইনডেক্সে এসবিআই, আদানি পোর্টস, বিএইএল, আইটিসি এবং টাটা স্টিলের শেয়ারগুলো সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে। এসব শেয়ারের দর ৪ থেকে ৬ শতাংশ পর্যন্ত কমে যায়।

তবে সামগ্রিক বাজার প্রবণতার বিপরীতে তথ্যপ্রযুক্তি (আইটি) খাত তুলনামূলকভাবে ভালো পারফরম্যান্স দেখায়। ইউনিয়ন বাজেট ২০২৬-এ শেয়ার বাইব্যাকের কর ব্যবস্থায় পরিবর্তনের প্রস্তাবের পর আইটি খাতের সূচক ০ দশমিক ৬ শতাংশ বেড়ে বন্ধ হয়।

এদিকে বাজেট ঘোষণা পর বিরোধীরা এর সমালোচনা করলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘আজকের বাজেট ঐতিহাসিক। ভারত সংস্কারের পথে এগিয়ে যাচ্ছে। ওই বাজেট সেই কাজকে নতুন গতি দিল। এই বাজেটে যুগান্তকারী সংশোধন ঘটানো হয়েছে। ভারতের যুবসমাজ ওড়ার জন্য মুক্ত আকাশ পেল। দেশের অর্থব্যবস্থার আরও উন্নতি ঘটবে। মানুষ কেন্দ্রীয় অর্থব্যবস্থা গড়ার স্বপ্ন পূরণ করে এই বাজেট। রাজস্ব ঘাটতি কমানো, মুদ্রাস্ফীতি কমানোর ওপর জোর দেওয়া হয়েছে।’

সূত্র: ইকোনমিক টাইমস

RELATED ARTICLES

ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে ইসরায়েল

অনলাইন ডেস্ক : ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে দখলদার ইসরায়েল। এ জন্য ইসরায়েলি সেনাপ্রধান যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানের সঙ্গে ওয়াশিংটন ডিসিতে গিয়ে বৈঠকও করেছেন। মঙ্গলবার...

জাপানে ভারী তুষারপাতে অন্তত ৩০ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক : জাপানে গত দুই সপ্তাহের ভারী তুষারপাতে অন্তত ৩০ জন মারা গেছেন। মঙ্গলবার সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন স্থানে জমে থাকা তুষার সরাতে...

ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির ঘোষণা দিলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তির ফলে ভারতীয় পণ্যের ওপর আরোপিত শুল্ক...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক সাময়িকী দ্য ইকোনমিস্ট বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শীর্ষ অবস্থানে রয়েছে বলে উল্লেখ...

ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে ইসরায়েল

অনলাইন ডেস্ক : ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে দখলদার ইসরায়েল। এ জন্য ইসরায়েলি সেনাপ্রধান যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানের সঙ্গে ওয়াশিংটন ডিসিতে গিয়ে বৈঠকও করেছেন। মঙ্গলবার...

সুন্দর নির্বাচন করতে আমরা সক্ষম: সেনাপ্রধান

অনলাইন ডেস্ক : সুন্দর নির্বাচন করার জন্য আমরা সক্ষম বলে মন্তব্য করে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, নির্বাচন নিয়ে সবাই আগ্রহী। নির্বাচন নিয়ে সরকার, নির্বাচন...

জাপানে ভারী তুষারপাতে অন্তত ৩০ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক : জাপানে গত দুই সপ্তাহের ভারী তুষারপাতে অন্তত ৩০ জন মারা গেছেন। মঙ্গলবার সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন স্থানে জমে থাকা তুষার সরাতে...

Recent Comments