Tuesday, June 23, 2026
Tuesday, June 23, 2026
Home ইন্টারন্যাশনাল বকেয়া রেখেছে ৪ দেশ, তীব্র আর্থিক সংকটে জাতিসংঘ

বকেয়া রেখেছে ৪ দেশ, তীব্র আর্থিক সংকটে জাতিসংঘ

অনলাইন ডেস্ক : সদস্য দেশগুলোর বকেয়া না পাওয়ায় তীব্র আর্থিক সংকটে পড়েছে জাতিসংঘ। পরিস্থিতি সামাল দিতে ২০২৬ সালে জাতিসংঘের বাজেট ১৫.১ শতাংশ কমানো হচ্ছে এবং কর্মী সংখ্যা কমানো হবে ১৮.৮ শতাংশ। খবর আল জাজিরা’র।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জানান, সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া এখন ১.৫৯ ট্রিলিয়ন ডলার। যা সরাসরি সংস্থার কার্যক্রমকে হুমকিতে ফেলেছে।

সোমবার প্রকাশিত নতুন বাজেটে গুতেরেস ২০২৬ সালের ব্যয় নির্ধারণ করেছেন ৩.২৪ বিলিয়ন ডলার। ২০২৫ সালের তুলনায় এই বাজেটে ঘাটতি ৫৭৭ মিলিয়ন ডলার।

জাতিসংঘের এক পৃথক বিবৃতিতে জানানো হয়, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও মেক্সিকো-এই চার দেশ সবচেয়ে বেশি বকেয়া রেখেছে। তবে ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তাকারী সংস্থা ইউএনআরডব্লিউএ–র বাজেট কমানো হবে না বলে জানিয়েছে জাতিসংঘ।

গুতেরেস বলেছেন, ‘গাজার মানবিক কার্যক্রমের মেরুদণ্ড হচ্ছে ইউএনআরডব্লিউএ। এ সংস্থার বাজেট কমালে ভয়াবহ পরিণতি ঘটবে।’ এ ছাড়া ডেভেলপমেন্ট অ্যাকাউন্ট এবং আফ্রিকার উন্নয়নবিষয়ক প্রচারণা—এই দুই ক্ষেত্রেও বাজেট ২০২৫ সালের স্তরে বজায় থাকবে।

বাজেট ঘাটতি মোকাবিলায় জাতিসংঘের বিভিন্ন সংস্থায় মোট ২,৬৮১টি পদ বাতিল করা হবে। গুতেরেস বলেন, এসব পদ এমন কাজের সঙ্গে সম্পর্কিত, যা অন্যরা আরও কার্যকরভাবে করতে পারে, অথবা দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কমানো সম্ভব।

এ ছাড়া লিকুইডিটি ক্রাইসিসের কারণে জাতিসংঘের প্রায় ১৮ শতাংশ পদ আগেই শূন্য রয়েছে। যদিও এসব শূন্যপদ সরাসরি কাটছাঁটের তালিকায় নেই। ২০২৬ সালে বিশেষ রাজনৈতিক মিশনগুলোতে বরাদ্দ কমিয়ে ৫৪৩.৬ মিলিয়ন ডলার করা হবে। যা আগের বছরের তুলনায় ১৪৯.৫ মিলিয়ন ডলার বা ২১.৬% কম। কিছু মিশন বন্ধ করে এবং কিছু মিশনের কার্যক্রম সীমিত করে এই সাশ্রয় করা হবে।

নিউইয়র্কে ব্যয় কমানোর অংশ হিসেবে জাতিসংঘ ২০২৭ সালের মধ্যে আরও দুইটি অফিস লিজ বাতিলের পরিকল্পনা করছে। এতে ২০২৯ সাল থেকে বছরে প্রায় ২৪.৫ মিলিয়ন ডলার সাশ্রয় হবে। গুতেরেস আরও জানান, ২০১৭ সাল থেকে নিউইয়র্কে কিছু অফিস বন্ধ করে ইতোমধ্যে ১২৬ মিলিয়ন ডলার সাশ্রয় করা হয়েছে।

RELATED ARTICLES

ফ্রান্সে তীব্র গরম-তাপপ্রবাহে ২ দিনে ১৮ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক : রেকর্ডভাঙা গরম ও টানা তাপপ্রবাহে ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে গত রোব এবং সোমবার ২ দিনে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে...

ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প

অনলাইন ডেস্ক : স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে ৬০ দিনের চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম আলজাজিরা রোববার (২১ জুন)...

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সোমবার পদত্যাগ করতে পারেন

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার কাল সোমবার পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে ব্রিটিশ পত্রিকা অবজারভার। তবে দেশটির সরকারি একটি সূত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রী...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ফ্রান্সে তীব্র গরম-তাপপ্রবাহে ২ দিনে ১৮ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক : রেকর্ডভাঙা গরম ও টানা তাপপ্রবাহে ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে গত রোব এবং সোমবার ২ দিনে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে...

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : টি-২০ ক্রিকেটে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে...

কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারপ্রধানের দায়িত্ব নেওয়ার পর প্রথম আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুয়ালালামপুরের...

ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প

অনলাইন ডেস্ক : স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে ৬০ দিনের চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম আলজাজিরা রোববার (২১ জুন)...

Recent Comments