Saturday, March 21, 2026
Saturday, March 21, 2026
Home কমিউনিটি প্রশংসায় ভাসছেন কানাডার প্রধানমন্ত্রী

প্রশংসায় ভাসছেন কানাডার প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক : সুইজারল্যান্ডের ড্যাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে দেওয়া নিজের সাহসী ভাষণের পর বিশ্ব রাজনীতিতে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সাথে তার সাম্প্রতিক বাদানুবাদ দুই দেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে এক নতুন টানাপোড়েন তৈরি করেছে।

গত সপ্তাহে ড্যাভোসে এক ভাষণে মার্ক কার্নি বর্তমান বিশ্ব ব্যবস্থায় এক বিশাল ‘ফাটল’-এর কথা উল্লেখ করেন। তিনি কোনো দেশের নাম সরাসরি না নিলেও স্পষ্টভাবে যুক্তরাষ্ট্রের বর্তমান বৈদেশিক ও অর্থনৈতিক নীতির সমালোচনা করেন। তিনি সতর্ক করে বলেন যে, বিশ্বের মধ্যম শক্তির দেশগুলোকে (যেমন কানাডা) ঐক্যবদ্ধ হতে হবে, যাতে তারা কোনো বৃহৎ শক্তির অর্থনৈতিক জবরদস্তির শিকার না হয়।

তার এই ভাষণ বিশ্ব নেতাদের কাছ থেকে অভাবনীয় প্রশংসা পেলেও হোয়াইট হাউস একে ভালোভাবে নেয়নি। কার্নির এই ভাষণের প্রতিক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের কারণেই কানাডা টিকে আছে।’ তিনি কানাডাকে দেওয়া প্রতিরক্ষা সুবিধা এবং বাণিজ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে কার্নিকে কথা বলার সময় সতর্ক হওয়ার পরামর্শ দেন। এছাড়া, কানাডা যদি চীনের সাথে প্রস্তাবিত নতুন বাণিজ্য চুক্তি চূড়ান্ত করে, তবে কানাডীয় পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকিও দিয়েছেন ট্রাম্প।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে, সোমবার দুই নেতার মধ্যে একটি টেলিফোন আলাপ হয়। এরপর যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট দাবি করেন যে, কার্নি ফোনালাপে তার ড্যাভোস ভাষণের জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং অবস্থান পরিবর্তন করেছেন। তবে মঙ্গলবার অটোয়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্ক কার্নি এই দাবি সরাসরি নাকচ করে দেন। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন, ‘আমি পরিষ্কার করে বলতে চাইÑআমি ড্যাভোসে যা বলেছি, আমি তা-ই বিশ্বাস করি এবং প্রেসিডেন্টকেও আমি সেটাই বলেছি। আমি আমার অবস্থান থেকে এক চুলও সরিনি।’

বিশ্লেষকরা বলছেন, কার্নির এই অনমনীয় অবস্থান কানাডার অভ্যন্তরীণ রাজনীতিতে তার জনপ্রিয়তা বাড়ালেও যুক্তরাষ্ট্রের সাথে আসন্ন বাণিজ্য চুক্তি নবায়নের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। অন্যদিকে, ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির বিপরীতে কার্নি নিজেকে বিশ্বমঞ্চে মধ্যম শক্তিগুলোর এক বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। মার্কিন প্রশাসনের এই দাবিকে কার্নি সরাসরি ‘মিথ্যা’ বলে অভিহিত করায় ওয়াশিংটন ও অটোয়ার মধ্যে সম্পর্কের ফাটল আরও গভীর হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সূত্র : নিউইয়র্ক টাইমস।

RELATED ARTICLES

তেলের দাম ১৭৫ ডলারে পৌঁছাতে পারে, প্রস্তুতি নিচ্ছে ইউনাইটেড এয়ারলাইন্স

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব ক্রমেই জ্বালানি বাজারে পড়তে শুরু করেছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রভিত্তিক বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্স সম্ভাব্য বড় ধরনের তেলমূল্য বৃদ্ধির...

হিজবুল্লাহকে রাজনৈতিক অঙ্গন থেকে মুছে ফেলার পরিকল্পনা ইসরায়েলের

অনলাইন ডেস্ক : লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে বড় ধরনের স্থল অভিযান চালানোর হুমকি অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটির সেনাপ্রধান এয়াল জামির বলেছেন, হিজবুল্লাহ এখন অস্তিত্ব রক্ষার...

ইরানের তেল রপ্তানির নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান উত্তেজনা ও সংঘাতের জেরে বৈশ্বিক জ্বালানি বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। বিশেষ করে তেল সরবরাহে বিঘ্ন...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

তেলের দাম ১৭৫ ডলারে পৌঁছাতে পারে, প্রস্তুতি নিচ্ছে ইউনাইটেড এয়ারলাইন্স

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব ক্রমেই জ্বালানি বাজারে পড়তে শুরু করেছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রভিত্তিক বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্স সম্ভাব্য বড় ধরনের তেলমূল্য বৃদ্ধির...

হিজবুল্লাহকে রাজনৈতিক অঙ্গন থেকে মুছে ফেলার পরিকল্পনা ইসরায়েলের

অনলাইন ডেস্ক : লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে বড় ধরনের স্থল অভিযান চালানোর হুমকি অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটির সেনাপ্রধান এয়াল জামির বলেছেন, হিজবুল্লাহ এখন অস্তিত্ব রক্ষার...

ইরানের তেল রপ্তানির নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান উত্তেজনা ও সংঘাতের জেরে বৈশ্বিক জ্বালানি বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। বিশেষ করে তেল সরবরাহে বিঘ্ন...

মার্কিন-ব্রিটিশ যৌথ ঘাঁটিতে ইরানের হামলা

অনলাইন ডেস্ক : ইরান সম্প্রতি ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়ায় অবস্থিত মার্কিন-ব্রিটিশ যৌথ সামরিক ঘাঁটি লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি...

Recent Comments