Monday, March 2, 2026
Monday, March 2, 2026
Home ইন্টারন্যাশনাল পুতিন-জেলেনস্কির সঙ্গে আলোচনা ‘চমৎকার’ হয়েছে: ট্রাম্প

পুতিন-জেলেনস্কির সঙ্গে আলোচনা ‘চমৎকার’ হয়েছে: ট্রাম্প

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তার বৈঠক এবং একই দিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথোপকথনকে ‘চমৎকার’ বলে বর্ণনা করেছেন।

ফ্লোরিডার মার-এ-লাগোতে জেলেনস্কির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমাদের বৈঠকটি ছিল অত্যন্ত ভালো। আমরা বলতে গেলে প্রায় ৯৫ শতাংশ বিষয় নিয়েই আলোচনা করেছি।

শতাংশের হিসাব যাই হোক না কেন, এই যুদ্ধ শেষ করার পথে আমরা অনেকটা এগিয়ে গেছি। খবর রয়টার্সের।

ট্রাম্প আরও বলেন, আপনারা জানেন- রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আমার ফোনালাপটিও ছিল চমৎকার। কথোপকথনটি দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলে এবং আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি।

তিনি যোগ করেন, আমি সত্যিই মনে করি, উভয় পক্ষের সঙ্গেই আলোচনার মাধ্যমে ইউক্রেন ইস্যুতে আমরা একটি সমঝোতার আগের যেকোনো সময়ের চেয়ে অনেক কাছাকাছি পৌঁছেছি। আমার মনে হয় আমরা খুব কাছাকাছি চলে এসেছি, হয়তো খুব কাছাকাছি।

এদিকে, ট্রাম্প ও জেলেনস্কির বৈঠকের পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জানান, নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে অগ্রগতি হয়েছে।

তিনি বলেন, তথাকথিত ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর দেশগুলো জানুয়ারির শুরুতে প্যারিসে বৈঠক করে তাদের ‘সুনির্দিষ্ট অবদান’ চূড়ান্ত করবে।

RELATED ARTICLES

ভারত-কানাডা দীর্ঘমেয়াদি ইউরেনিয়াম সরবরাহ চুক্তি স্বাক্ষর

অনলাইন ডেস্ক : দীর্ঘমেয়াদে ভারতকে ইউরেনিয়াম সরবরাহের একটি চুক্তিতে স্বাক্ষর করেছে কানাডা। সোমবার (২ মার্চ) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি...

মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : চলমান বৈশ্বিক পরিস্থিতিতে মার্কিন দূতাবাসসহ ডিপ্লোম্যাটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্র...

সৌদির বৃহৎ তেল স্থাপনায় ইরানের ভয়াবহ হামলা

অনলাইন ডেস্ক : শাহেদ-১৩৬ ড্রোন দিয়ে ইরান সৌদি আরবের বৃহৎ আরামকো তেল শোধনাগারে ভয়াবহ হামলা করেছে। এই হামলার পর সৌদি আরামকো রাস তানুরা রিফাইনারির...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ভারত-কানাডা দীর্ঘমেয়াদি ইউরেনিয়াম সরবরাহ চুক্তি স্বাক্ষর

অনলাইন ডেস্ক : দীর্ঘমেয়াদে ভারতকে ইউরেনিয়াম সরবরাহের একটি চুক্তিতে স্বাক্ষর করেছে কানাডা। সোমবার (২ মার্চ) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি...

মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : চলমান বৈশ্বিক পরিস্থিতিতে মার্কিন দূতাবাসসহ ডিপ্লোম্যাটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্র...

সৌদির বৃহৎ তেল স্থাপনায় ইরানের ভয়াবহ হামলা

অনলাইন ডেস্ক : শাহেদ-১৩৬ ড্রোন দিয়ে ইরান সৌদি আরবের বৃহৎ আরামকো তেল শোধনাগারে ভয়াবহ হামলা করেছে। এই হামলার পর সৌদি আরামকো রাস তানুরা রিফাইনারির...

সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যুদ্ধ অভিযান পূর্ণ শক্তিতে অব্যাহত থাকবে এবং আমাদের সকল লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত...

Recent Comments