Friday, February 6, 2026
Friday, February 6, 2026
Home ইন্টারন্যাশনাল পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ৩১ জন নিহত

পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ৩১ জন নিহত

অনলাইন ডেস্ক : পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬৯ জন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিস্ফোরণে কেঁপে ওঠে মসজিদটি।

২০২৩ সালে পেশোয়ারে একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণ হয়েছিল। ওই ঘটনার পর আজকে পাকিস্তানে কোনো মসজিদে বিস্ফোরণে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটল।

প্রাথমিক তদন্তে জানা গেছে, পাকিস্তান তেহরিক-ই-তালেবানের (টিটিপি) এক সন্ত্রাসী বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। তবে এখনো কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি বলে জানিয়েছে পুলিশ।

সংবাদমাধ্যম সিএনএনকে পুলিশ জানিয়েছে, জুমার নামাজের সময় আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটায়।

বার্তাসংস্থা এএফপিকে একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, হামলকারীকে মসজিদের প্রবেশদ্বারে আটকে দেওয়া হয়। তখন তিনি নিজের শরীরে থাকা বোমার বিস্ফোরণ ঘটান।

ইসলামাবাদ প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, তারা চিকিৎসার জন্য ১৬৯ জনকে হাসপাতালে পাঠিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, মসজিদের ভেতর মানুষের মরদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আর মসজিদের জানালার গ্লাসগুলো সব ভেঙে গেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।

গত বছরের নভেম্বরে এক আত্মঘাতী বোমা হামলাকারী ইসলামাবাদ ডিস্ট্রিক জুডিশিয়াল কমপ্লেক্ষের গেটে নিজেকে উড়িয়ে দেন। এতে ১২ জন নিহতসহ কয়েক ডজন মানুষ আহত হন।

এছাড়া ২০০৮ সালে এক হামলাকারী ইসলামবাদের ম্যারিয়ট হোটেলের সামনে ময়লার ট্রাকে বিস্ফোরণ ঘটায়। এতে ৬৩ জন নিহত এবং ২৫০ জনের বেশি মানুষ আহত হয়েছিলেন।

সূত্র: সিএনএন, এএফপি, আলজাজিরা

RELATED ARTICLES

হাদি হত্যার বিচার: জাতিসংঘে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠাবে অন্তর্বর্তী সরকার

অনলাইন ডেস্ক : শহিদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি চলাকালীন পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময়...

নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা

অনলাইন ডেস্ক : সৌদি আরবে নীরবে বিত্তশালী প্রবাসীদের কাছে মদ বিক্রি শুরু হয়েছে। মদ বিক্রির ওপর ৭৩ বছরের নিষেধাজ্ঞা সরানোর পর বড় এই নীতিগত...

মার্কিন নাগরিকদের ‘এই মুহূর্তে’ ইরান ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : চরম উত্তেজনার মধ্যেই ইরানে অবস্থারত মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ইরানের জন্য পরিচালিত...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

হাদি হত্যার বিচার: জাতিসংঘে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠাবে অন্তর্বর্তী সরকার

অনলাইন ডেস্ক : শহিদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি চলাকালীন পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময়...

নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা

অনলাইন ডেস্ক : সৌদি আরবে নীরবে বিত্তশালী প্রবাসীদের কাছে মদ বিক্রি শুরু হয়েছে। মদ বিক্রির ওপর ৭৩ বছরের নিষেধাজ্ঞা সরানোর পর বড় এই নীতিগত...

কর ফাঁকির মামলায় জড়ালেন থালাপতি বিজয়

বিনোদন ডেস্ক : দক্ষিণের সুপারস্টার এবং ‘তামিলগা ভেট্রি কাজাগাম’ (টিভিকে) প্রধান থালাপতি বিজয়ের সময়টা মোটেও ভালো যাচ্ছে না। ‘জননয়গণ’ সিনেমার ওপর স্থগিতাদেশ জারির রেশ...

পাঁচ অধ্যায়ে বিএনপির ইশতেহার, ‘ফ্যামিলি কার্ড’সহ আছে যেসব প্রতিশ্রুতি

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইশতেহার প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। পাঁচটি অধ্যায়ে বিভক্ত এই ইশতেহারে রাষ্ট্র পরিচালনা থেকে...

Recent Comments