Sunday, April 5, 2026
Sunday, April 5, 2026
Home ইন্টারন্যাশনাল নিখোঁজ পাইলটকে খুঁজে পেয়েছে যুক্তরাষ্ট্র, চলছে তুমুল লড়াই

নিখোঁজ পাইলটকে খুঁজে পেয়েছে যুক্তরাষ্ট্র, চলছে তুমুল লড়াই

অনলাইন ডেস্ক : ইরানি বাহিনীর সঙ্গে তুমুল লড়াইয়ের পর ইরানে নিখোঁজ হওয়া দ্বিতীয় পাইলটকে উদ্ধারের দাবি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির সরকারি একজন কর্মকর্তা কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, ভূপাতিত হওয়া মার্কিন যুদ্ধবিমান এফ-১৫ই এর দ্বিতীয় ক্রু’কে তুমুল গোলাগুলির পর উদ্ধার করা হয়েছে। তবে এখনো উদ্ধার অভিযান চলছে বলে জানান তিনি।

কর্মকর্তারা বলেছেন, নিখোঁজ ক্রু সদস্যকে নিশ্চিত উদ্ধার করা হয়েছে। তবে তিনি এখনো নিরাপদে নেই। উদ্ধারকারী দলকে সফলভাবে ইরান থেকে বের হয়ে নিরাপদ স্থানে ফিরতে হবে।

শুক্রবার ইরানের আকাশসীমায় মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ ক্রু’কে খুঁজতে তল্লাশি শুরু করে মার্কিন বাহিনী। ওই ক্রু’কে উদ্ধারে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা শুক্রবার রাতে ইরানে প্রবেশ করে।

যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তার বরাতে সিবিএস নিউজকে জানায়,নিখোঁজ পাইলটকে উদ্ধার করতে গেলে ইরানি বাহিনীর হামলার মুখে পড়েছে আরেকটি মার্কিন যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার।

অন্যদিকে ওই নিখোঁজ মার্কিন পাইলটকে পেতে ইরানও ব্যাপক তল্লাশি শুরু করে। তাকে কেউ ধরিয়ে দিতে পারলে মোটা অঙ্কের পুরস্কারও ঘোষণা করে ইরান।

এনিয়ে দুই পক্ষের মধ্যে তুমুল লড়াই শুরু হয়। মার্কিন ওই পাইলটকে উদ্ধার করা হলেও ইরান থেকে তাকে বের করে আনা যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

RELATED ARTICLES

যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সামনে ‘বড় চমক’, ইরানের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক : চলমান যুদ্ধের মধ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ার বার্তা দিয়েছে ইরান। দেশটির একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, ইরান পরিকল্পনা এবং ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর...

যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তাবিত ৪৮ ঘণ্টার একটি যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। শুক্রবার (৩ এপ্রিল) দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ...

‘তেজস্ক্রিয় বিকিরণ উপসাগরীয় দেশগুলোতে প্রাণের অস্তিত্ব শেষ করবে’

অনলাইন ডেস্ক : ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রের কাছে হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নিখোঁজ পাইলটকে খুঁজে পেয়েছে যুক্তরাষ্ট্র, চলছে তুমুল লড়াই

অনলাইন ডেস্ক : ইরানি বাহিনীর সঙ্গে তুমুল লড়াইয়ের পর ইরানে নিখোঁজ হওয়া দ্বিতীয় পাইলটকে উদ্ধারের দাবি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির সরকারি একজন কর্মকর্তা কাতারভিত্তিক সংবাদমাধ্যম...

যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সামনে ‘বড় চমক’, ইরানের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক : চলমান যুদ্ধের মধ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ার বার্তা দিয়েছে ইরান। দেশটির একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, ইরান পরিকল্পনা এবং ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর...

যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তাবিত ৪৮ ঘণ্টার একটি যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। শুক্রবার (৩ এপ্রিল) দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ...

‘তেজস্ক্রিয় বিকিরণ উপসাগরীয় দেশগুলোতে প্রাণের অস্তিত্ব শেষ করবে’

অনলাইন ডেস্ক : ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রের কাছে হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে...

Recent Comments