Sunday, March 22, 2026
Sunday, March 22, 2026
Home খেলাধুলা দুই গোল মেশিনের মহারণ দেখার অপেক্ষায় ফ্রান্স কোচ

দুই গোল মেশিনের মহারণ দেখার অপেক্ষায় ফ্রান্স কোচ

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপে একই গ্রুপে পড়ার পর থেকেই কিলিয়ান এমবাপ্পে ও আরলিং হলান্ডের লড়াই দেখার অপেক্ষায় আছেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশাম। শুক্রবার ওয়াশিংটনে হওয়া ড্রতে ফ্রান্স ও নরওয়ে একই সঙ্গে চলে আসে সেনেগালসহ শক্তিশালী গ্রুপ ‘আই’-তে।

দশম বলেন, ‘এটা হবে দুর্দান্ত এক দ্বৈরথ। দুই দলে আরও বড় নাম আছে, কিন্তু এমবাপ্পে ও হলান্ড বিশ্বজুড়ে স্বীকৃত দুই তারকা, আর তারা দু’জনই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার প্রতিদ্বন্দ্বী হবে।’

নতুন মৌসুম শুরুর পর থেকে রিয়াল মাদ্রিদ ও ফ্রান্সের হয়ে ২৪ ম্যাচে এমবাপ্পের গোল ৩০টি। অন্যদিকে ম্যানচেস্টার সিটি ও নরওয়ের হয়ে ২৪ ম্যাচে হলান্ডের গোল ৩৩।

হলান্ডের গোলেই নরওয়ে ইতালিকে পেছনে ফেলে শীর্ষে থেকে বাছাইপর্ব শেষ করে ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করে। আর ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হারার পর এবার তৃতীয় শিরোপার খোঁজে নামবে ফ্রান্স।

গ্রুপ ‘আই’-এর শেষ দল যোগ দেবে মার্চে অনুষ্ঠিত আন্তঃমহাদেশীয় প্লে-অফ থেকে-ইরাক, বলিভিয়া অথবা সুরিনাম-এদের যে কেউ।

সেনেগালের সঙ্গে ম্যাচ মানেই স্মৃতি ফেরানো ২০০২ বিশ্বকাপের, যেখানে শিরোপাধারী হিসেবে খেলতে গিয়ে ফ্রান্স প্রথম ম্যাচেই সেনেগালের কাছে হারার ধাক্কায় গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ে।

দেশম বলেন, ‘প্রতিটি বিশ্বকাপের আলাদা গল্প থাকে। আমাদের নিশ্চিত করতে হবে, এবার যেন সেই গল্পটা সবচেয়ে সুন্দর হয়।’ ১৪ বছর ধরে ফ্রান্সের দায়িত্বে থাকা দেশম এই টুর্নামেন্টের পর কোচের দায়িত্ব ছাড়বেন।

যদি ফ্রান্স গ্রুপে শীর্ষে থাকে, তাহলে শেষ ৩২-এ তারা মুখোমুখি হবে গ্রুপপর্বের সেরা তৃতীয় স্থানের একটি দলের। তবে শেষ ষোলতে তাদের জার্মানির মুখোমুখি হওয়ার সম্ভাবনাই বেশি।

‘ফ্রান্স হিসেবে আমাদের একটা মর্যাদা আছে, তাই প্রত্যাশাও থাকে বেশি। কিন্তু আমাদের শুরু থেকেই সম্মান ও বিনয় দেখাতে হবে। পাহাড়ের চূড়ায় কী আছে সেটা ভাবার আগে ধাপে ধাপে উঠতে হবে। আর প্রথম ধাপগুলোই সবচেয়ে কঠিন।’- যোগ করেন দেশম।

RELATED ARTICLES

পাকিস্তানের বিমান হামলায় কাবুলে নিহত ৪০০, ক্ষোভে ফুঁসছেন রশিদরা

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলায় আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রে প্রায় ৪০০ জন নিহত এবং ২৫০ জনের বেশি আহত...

আশ্রয় আবেদন প্রত্যাহার, দেশে ফিরছেন ইরান নারী ফুটবল দলের আরও ৩ সদস্য

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ায় আশ্রয়ের জন্য আবেদন করা ইরানের নারী জাতীয় ফুটবল দলের আরও তিন সদস্য তাদের আবেদন প্রত্যাহার করে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।...

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলবে না ইরান, জানালেন ক্রীড়ামন্ত্রী

স্পোর্টস ডেস্ক : আসন্ন ফিফা বিশ্বকাপে ইরান অংশ নেবে কি না তা নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে আলোচনা ও সমালোচনা। এর মাঝেই ফুটবলের বৈশ্বিক...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

তেলের দাম ১৭৫ ডলারে পৌঁছাতে পারে, প্রস্তুতি নিচ্ছে ইউনাইটেড এয়ারলাইন্স

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব ক্রমেই জ্বালানি বাজারে পড়তে শুরু করেছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রভিত্তিক বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্স সম্ভাব্য বড় ধরনের তেলমূল্য বৃদ্ধির...

হিজবুল্লাহকে রাজনৈতিক অঙ্গন থেকে মুছে ফেলার পরিকল্পনা ইসরায়েলের

অনলাইন ডেস্ক : লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে বড় ধরনের স্থল অভিযান চালানোর হুমকি অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটির সেনাপ্রধান এয়াল জামির বলেছেন, হিজবুল্লাহ এখন অস্তিত্ব রক্ষার...

ইরানের তেল রপ্তানির নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান উত্তেজনা ও সংঘাতের জেরে বৈশ্বিক জ্বালানি বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। বিশেষ করে তেল সরবরাহে বিঘ্ন...

মার্কিন-ব্রিটিশ যৌথ ঘাঁটিতে ইরানের হামলা

অনলাইন ডেস্ক : ইরান সম্প্রতি ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়ায় অবস্থিত মার্কিন-ব্রিটিশ যৌথ সামরিক ঘাঁটি লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি...

Recent Comments