Sunday, May 31, 2026
Sunday, May 31, 2026
Home অর্থনীতি তিন দফা বাড়ার পর কমলো স্বর্ণের দাম, রাত পোহালেই কার্যকর

তিন দফা বাড়ার পর কমলো স্বর্ণের দাম, রাত পোহালেই কার্যকর

অনলাইন ডেস্ক : টানা তিন দফা বাড়ার পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) ঘোষণা অনুযায়ী ভরিতে ১ হাজার ৮৯০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯২ হাজার ৯৬৯ টাকা।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রাত পোহালেই রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে দেশে নতুন দরে স্বর্ণ ক্রয়-বিক্রয় চলবে।

সবশেষ গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) টানা তৃতীয় দফায় দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। ওই সময় এক লাফে ৩ হাজার ৬৬৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকা। যা দেশের ইতিহাসে মূল্যবান এই ধাতুর সর্বোচ্চ দাম।

নতুন দাম অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৯২ হাজার ৯৬৯ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার ১৯৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৭ হাজার ৮৮৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩১ হাজার ৪৫ টাকা।

চলতি বছর এখন পর্যন্ত মোট ৫৮ বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। যেখানে ৪০ বারই দাম বাড়ানো হয়েছে। আর দাম কমেছে মাত্র ১৮ বার।

RELATED ARTICLES

জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত ৩৫ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

অনলাইন ডেস্ক : বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা মোকাবিলায় বাংলাদেশকে অতিরিক্ত ৩৫ কোটি মার্কিন ডলার অর্থায়নের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। বাংলাদেশের ‘এনার্জি সেক্টর সিকিউরিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট’-এর...

রেমিট্যান্সে রেকর্ড, এপ্রিলের ২৯ দিনেই এলো ৩ বিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক : চলতি মাসের প্রথম ২৯ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ৩০০ কোটি ২০ লাখ বা ৩ দশমিক ০০২ বিলিয়ন মার্কিন ডলার। এই হিসাবে...

এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল, সংসদে বিল পাশ

অনলাইন ডেস্ক : সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করে জাতীয় সংসদে বিল পাশ হয়েছে। রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে আইন, বিচার ও সংসদ...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

পিএসজির বিজয়-উন্মাদনা রূপ নিল সহিংসতায়, গ্রেপ্তার ৪ শতাধিক

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আর্সেনালকে হারিয়ে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) শিরোপা জয়ের পর ফ্রান্সজুড়ে সমর্থকদের উচ্ছ্বাস সহিংসতায় রূপ নিয়েছে। এ ঘটনায় দেশজুড়ে...

যুদ্ধের প্রভাবে ৬০ বিলিয়ন ডলারের বাড়তি চাপ মার্কিনিদের কাঁধে

অনলাইন ডেস্ক : ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের অর্থনৈতিক প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের ভোক্তাদের ওপর। নতুন এক বিশ্লেষণে দেখা গেছে, গত তিন মাসে দেশটির...

হরমুজে মাইন স্থাপন নিয়ে ট্রাম্পের দাবির প্রমাণ খুঁজে পায়নি ওয়াশিংটন

অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালিতে ইরান মাইন স্থাপন করেছিল- এমন অভিযোগের পক্ষে এখনো নিশ্চিত প্রমাণ খুঁজে পায়নি ওয়াশিংটন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি...

যুক্তরাষ্ট্রে কারখানায় রাসায়নিক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি কাগজ উৎপাদন কারখানায় রাসায়নিক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ২ জন। শুক্রবার স্থানীয়...

Recent Comments