Monday, March 2, 2026
Monday, March 2, 2026
Home ইন্টারন্যাশনাল ঢাকায় আসছেন কমনওয়েলথ মহাসচিব

ঢাকায় আসছেন কমনওয়েলথ মহাসচিব

অনলাইন ডেস্ক : কমনওয়েলথের মহাসচিব শার্লি বোটচওয়ে পাঁচ দিনের সফরে আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকায় পৌঁছাবেন। সফরকালে কমনওয়েলথ মহাসচিব বাংলাদেশ সরকারের উচ্চপর্যায় এবং বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করবেন। তিনি ২০ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত ঢাকায় অবস্থান করবেন। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে তিনি এই সফর করছেন।

লন্ডনে বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা গেছে, ঢাকায় কমনওয়েলথ মহাসচিবের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), হাই কমিশনার এবং অন্য প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। এই আলোচনাগুলোর সময় মহাসচিব কমনওয়েলথের নতুন কৌশলগত পরিকল্পনা সম্পর্কেও অংশীজনদের ব্রিফ করবেন– যার তিনটি মূল স্তম্ভের একটি হলো গণতন্ত্র।

সফরের আগে কমনওয়েলথ মহাসচিব শার্লি বোটচওয়ে বাংলাদেশকে কমনওয়েলথের একটি মূল্যবান সদস্য হিসেবে বর্ণনা করেন। তিনি উল্লেখ করে বলেন যে স্বাধীনতার পর বাংলাদেশ প্রথম যে সংস্থায় যোগ দিয়েছিল, সেটি ছিল কমনওয়েলথ। তিনি বলেন, ‘কমনওয়েলথ এবং বাংলাদেশের মধ্যে একটি দৃঢ় অংশীদারিত্ব রয়েছে, যা আগামী বছরে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পূর্ব মুহূর্তে আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।’

‘বাংলাদেশের সঙ্গে আমাদের অভিন্ন প্রতিশ্রুতি হলো একটি শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক পরিবেশ গঠন করা, যেখানে প্রতিটি নাগরিকের অধিকার ও মৌলিক স্বাধীনতা সম্মানিত হয়,’ যোগ করেন কমনওয়েলথ মহাসচিব।

তিনি বাংলাদেশের জনগণের মঙ্গল কামনা করেন, যেহেতু তারা ভোটাধিকার প্রয়োগের প্রস্তুতি নিচ্ছেন, এবং বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় কমনওয়েলথের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন।

এই সফর বাংলাদেশ ও কমনওয়েলথের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

RELATED ARTICLES

উপসাগরীয় ভাইদের ওপর নয়, আমাদের লক্ষ্য কেবল মার্কিন ঘাঁটি: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : পারস্য উপসাগরীয় অঞ্চলের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কোনো দ্বন্দ্বে জড়াতে চায় না ইরান। আল জাজিরাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস...

‘খামেনিকে হত্যা বৈশ্বিক মুসলিমদের বিরুদ্ধে একটি প্রকাশ্য যুদ্ধ’

অনলাইন ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, খামেনিকে হত্যার ঘটনা ‘বিশ্বের সর্বত্র মুসলিমদের, বিশেষ করে শিয়াদের বিরুদ্ধে একটি প্রকাশ্য যুদ্ধ’। ইরান সরকারের সরকারি টেলিগ্রাম...

খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের রেভোল্যুশনারি গার্ডের

অনলাইন ডেস্ক : ইরানর সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শাহজালালে তিনদিনে ৭৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজারো যাত্রী

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির কারণে ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা...

‘লাবণ্যের ছোঁয়াতে’ নিজেকে রাঙালেন পূজা চেরি

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা পূজা চেরি। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব। এবার একগুচ্ছ...

উপসাগরীয় ভাইদের ওপর নয়, আমাদের লক্ষ্য কেবল মার্কিন ঘাঁটি: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : পারস্য উপসাগরীয় অঞ্চলের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কোনো দ্বন্দ্বে জড়াতে চায় না ইরান। আল জাজিরাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস...

‘খামেনিকে হত্যা বৈশ্বিক মুসলিমদের বিরুদ্ধে একটি প্রকাশ্য যুদ্ধ’

অনলাইন ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, খামেনিকে হত্যার ঘটনা ‘বিশ্বের সর্বত্র মুসলিমদের, বিশেষ করে শিয়াদের বিরুদ্ধে একটি প্রকাশ্য যুদ্ধ’। ইরান সরকারের সরকারি টেলিগ্রাম...

Recent Comments