Tuesday, March 3, 2026
Tuesday, March 3, 2026
Home কমিউনিটি টরন্টোতে বাংলাদেশ লেখিকা সংঘ কানাডা শাখার মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

টরন্টোতে বাংলাদেশ লেখিকা সংঘ কানাডা শাখার মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

হেলাল সরকার : গত ৮ নভেম্বর, শনিবার টরন্টোর ২৬৭০ ড্যানফোর্থ এভিনিউ’র বাংলাদেশ সেন্টারে সাহিত্য সংগঠন বাংলাদেশ লেখিকা সংঘ কানাডা শাখার এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক রোমেনা হক রুমার পরিকল্পনা, গ্রন্থণা ও পরিচালনায় এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়।

ষড়ঋতুর উপর গীতি আলেখ্য “সমৃদ্ধ ঋতুবৈচিত্র্য” নামের সাংস্কৃতিক অনুষ্ঠানটি নবীন গানের ও আবৃত্তি শিল্পীদের দ্বারা পরিবেশন করা হয়। বাংলাদেশ লেখিকা সংঘ, ঢাকা সেন্টার, বাংলাদেশে পঞ্চাশ বছর পূর্তি উদযাপন করেছে। এখানে এটি কানাডায় বাংলাদেশ লেখিকা সংঘ, কানাডা শাখার, সপ্তম বছরে পদার্পণ উৎসব ছিল।

অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্বে করেন রুমানা চৌধুরী। অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্ক্যারবরো সাউথওয়েস্ট এর এমপিপি ডলি বেগম, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ব্যারিস্টার চয়নিকা দত্ত ও বিশিষ্ট সাহিত্য ব্যক্তিত্ব সুব্রত কুমার দাস।

সাংগঠনিক আলোচনার পরবর্তীতে সদস্যদের কবিতা ও গানের মধ্য দিয়ে এক অনবদ্য ও প্রাণবন্ত পরিবেশনা দর্শক শ্রোতার মন ছুঁয়ে যায়।

শারদীয়ার শেষ পর্যায়ে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের অংশগ্রহণে শিল্পী ছিলেন রোমেনা হক রুমা, সৈয়দা রুখসানা বেগম, ঝিনুক রহমান, লামিয়া আফরোজ, রোকেয়া সুলতানা, ইতিহাস কাজী আইনুন আফরোজ, সৈয়দ জাহান, ফরিদা হক, জেবুন নাহার, জেবুন নাহার ওয়াসিম, প্রমুখ। সঞ্চালনায় ছিলেন দিলরুবা আলম ও সামিনা নাসরিন চৌধুরী। তবলা সংগত ও শব্দযন্ত্র পরিচালনায় মামুন। সুন্দর প্রাণবন্ত এই আয়োজনের সাথে সম্পৃক্ত সকলেই চমৎকারভাবে সম্পন্ন করেন ।

১৯৭৩ সনে বাংলাদেশ লেখিকাসঙ্ঘ’র কাজ শুরু করে তাঁর ছায়াতলে সমৃদ্ধ কানাডা শাখা অগ্রসর হতে চেষ্টা করছে। কেন্দ্রীয় কমিটির সম্মতিক্রমে এই প্রবাসী কানাডা শাখায় পুরুষ ও মহিলা উভয়েই সদস্য হতে পারবেন। জানানো হয় যারা লেখালেখির সঙ্গে সংযুক্ত, পত্রিকা, ম্যাগাজিন, বা স্কুল কলেজে সাহিত্যে বিশেষ অনুরাগী ও সংস্কৃতিক ব্যক্তিকে অগ্রাধিকার দেয়া হয়।

RELATED ARTICLES

ভারত-কানাডা দীর্ঘমেয়াদি ইউরেনিয়াম সরবরাহ চুক্তি স্বাক্ষর

অনলাইন ডেস্ক : দীর্ঘমেয়াদে ভারতকে ইউরেনিয়াম সরবরাহের একটি চুক্তিতে স্বাক্ষর করেছে কানাডা। সোমবার (২ মার্চ) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি...

“আজ শুধু জীবনানন্দ দাশ” শীর্ষক অনুষ্ঠান এর সফল সমাপ্তি

অনলাইন ডেস্ক : অন্যস্বর টরন্টো ও অন্যথিয়েটার টরন্টো আয়োজিত কবি জীবনানন্দ দাশ এর জয়ন্তী উপলক্ষে “আজ শুধু জীবনানন্দ দাশ” শীর্ষক কথা, আবৃত্তি এবং কবিতা...

টরন্টোতে শ্রদ্ধা ও ভালোবাসায় অমর একুশে পালিত

বাংলা কাগজ ডেস্ক : গত ২১শে ফেব্রুয়ারী রাত ১২টা ১ মিনিটে টরন্টোর মেইন স্ট্রীট ও ভিক্টোরিয়া পার্ক সাবওয়ে’র মাঝামাঝি জায়গায় অবস্থিত ডেন্টোনিয়া পার্কের স্থায়ী...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

হরমুজ প্রণালি পারের চেষ্টা করলেই জাহাজ জ্বালিয়ে দেওয়ার হুমকি আইআরজিসির

অনলাইন ডেস্ক : বিশ্বের তেল পরিবহনের গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। তারা...

সৌদিতে মার্কিন দূতাবাসে ইরানি হামলা, ভয়াবহ আক্রমণের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : সৌদি আরবের রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে এবার হামলা হয়েছে। সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। প্রাথমিক তথ্যের বরাত দিয়ে সৌদির...

ভারত-কানাডা দীর্ঘমেয়াদি ইউরেনিয়াম সরবরাহ চুক্তি স্বাক্ষর

অনলাইন ডেস্ক : দীর্ঘমেয়াদে ভারতকে ইউরেনিয়াম সরবরাহের একটি চুক্তিতে স্বাক্ষর করেছে কানাডা। সোমবার (২ মার্চ) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি...

মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : চলমান বৈশ্বিক পরিস্থিতিতে মার্কিন দূতাবাসসহ ডিপ্লোম্যাটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্র...

Recent Comments