Thursday, April 2, 2026
Thursday, April 2, 2026
Home বাংলাদেশ জ্বালানি ঘাটতি নেই, প্যানিকের কারণে পাম্পে দীর্ঘ লাইন: মন্ত্রী

জ্বালানি ঘাটতি নেই, প্যানিকের কারণে পাম্পে দীর্ঘ লাইন: মন্ত্রী

অনলাইন ডেস্ক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। পাম্পগুলোতে প্রতিদিন নিয়মিত সরবরাহ বজায় রাখা হচ্ছে।

আজ বৃহস্পতিবার সংসদ অধিবেশনের সপ্তম বৈঠকে জ্বালানি পরিস্থিতি নিয়ে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘মানুষের মধ্যে প্যানিক বায়িং শুরু হয়েছে এবং পাম্পে দীর্ঘ লাইনের সৃষ্টি হচ্ছে।’

এর আগে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ তেলের বর্তমান পরিস্থিতি নিয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাচ্ছে, বিশেষ করে সিলেটে পাম্প বন্ধ রয়েছে এবং বিভিন্ন স্থানে দীর্ঘ সারি দেখা যাচ্ছে।’

‘মন্ত্রী সমস্যাটি এড়িয়ে যাচ্ছেন’—মন্তব্য করে হাসনাত জানতে চান, ঠিক কবে এই পরিস্থিতির সমাধান হবে এবং সরকার কবে এর আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে।

জবাবে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘সাম্প্রতিক ইরান-সংক্রান্ত ঘটনার পর জ্বালানির চাহিদা বেড়ে গেছে। আগে যে তেল বিক্রি হতে এক থেকে দেড় দিন সময় লাগত, এখন তা দুই ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। এর ফলে মানুষের মধ্যে প্যানিক বায়িং শুরু হয়েছে এবং পাম্পে দীর্ঘ লাইনের সৃষ্টি হচ্ছে।’

জ্বালানি তেলের সংকট নেই জানিয়ে মন্ত্রী বলেন, ‘পেট্রোল সরবরাহ হচ্ছে না—এটি সঠিক নয়। প্রতিদিনই পাম্পে তেল সরবরাহ করা হচ্ছে।’

RELATED ARTICLES

বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের কোনো প্রস্তুতি ছিল না।’ আজ বৃহস্পতিবার...

৫৩ বছরে প্রথম ট্রেজারি বেঞ্চের মুলতবি প্রস্তাব গ্রহণ

অনলাইন ডেস্ক : বাংলাদেশের সংসদীয় ইতিহাসে তৈরি হলো এক বিরল নজির। দীর্ঘ ৫৩ বছরের পথচলায় এই প্রথমবারের মতো ট্রেজারি বেঞ্চ বা সরকারি দলের কোনো...

জ্বালানি ঘাটতি নয়, মজুদের মানসিকতাই সমস্যা সৃষ্টি করছে: জ্বালানিমন্ত্রী

অনলাইন ডেস্ক : ঢাকার বিভিন্ন পেট্রোল পাম্পে গত বছর ও এ বছরের জ্বালানি তেলের সরবরাহের তুলনা টেনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

মুসলিমবিদ্বেষী স্লোগানে ক্ষুব্ধ ইয়ামাল বললেন, ‘আমি মুসলিম, আলহামদুলিল্লাহ’

স্পোর্টস ডেস্ক : স্পেন ও মিশরের গোলশূন্য প্রীতি ম্যাচকে ঘিরে মুসলিমবিদ্বেষী স্লোগানের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তরুণ তারকা লামিনে ইয়ামাল। ঘটনাটি ঘটেছে বার্সেলোনার...

জ্বালানি ঘাটতি নেই, প্যানিকের কারণে পাম্পে দীর্ঘ লাইন: মন্ত্রী

অনলাইন ডেস্ক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। পাম্পগুলোতে প্রতিদিন নিয়মিত সরবরাহ...

বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের কোনো প্রস্তুতি ছিল না।’ আজ বৃহস্পতিবার...

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে ৭০ লাখ বেসামরিক ইরানি প্রস্তুত: স্পিকার গালিবাফ

অনলাইন ডেস্ক : ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযানের বিরুদ্ধে লড়াই করতে প্রায় ৭০ লাখ বেসামরিক ইরানি প্রস্তুত রয়েছে। বৃহস্পতিবার...

Recent Comments