Saturday, March 21, 2026
Saturday, March 21, 2026
Home বিনোদন জাস্টিন ট্রুডোর সঙ্গে ঘনিষ্ঠ ছবি প্রকাশ কেটি পেরির, তোলপাড় নেটমাধ্যম

জাস্টিন ট্রুডোর সঙ্গে ঘনিষ্ঠ ছবি প্রকাশ কেটি পেরির, তোলপাড় নেটমাধ্যম

বিনোদন ডেস্ক : প্রেমের গুঞ্জন তো ছিলই, পড়েছে আনুষ্ঠানিক সিলমোহরও। কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আর মার্কিন পপ সেনসেশন কেটি পেরি- রাজনীতি আর বিনোদন দুনিয়ার দুই মেরুর দুই বাসিন্দা এখন এক সুতোয় গাঁথা। এতদিন যা ছিল শুধুই ‘গুঞ্জন’, জাপান সফরে তা প্রকাশ্য পেল পূর্ণাঙ্গ প্রেম হয়েই!

সদ্যই জাপান সফরে যান কেটি-ট্রুডো জুটি। সেদেশের প্রধানমন্ত্রী ও তার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ট্রুডো; সঙ্গী হিসেবে নেন কেটিকে। আর তা প্রকাশ হতেই আলোচনা তুঙ্গে ওঠে। সেদিন কেটির সঙ্গে প্রেমের প্রথম সিলমোহর দেন ট্রুডো নিজে।

মাঝে কেটে গেল দুটো দিন। এখনও জাপান সফরেই এই জুটি। তাদের সম্পর্ক নিয়ে তীব্র আলোচনার মধ্যে আগুনে ঘি ঢাললেন গায়িকা; জাপান সফরের একগুচ্ছ ছবি প্রকাশ করলেন; যেখানে ট্রুডোর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা মেলে গায়িকাকে।

কেটির এই ছবিগুলো প্রকাশ হওয়ার পর ভক্তদের চোখ কপালে ওঠার জোগাড়। তাতে দেখা যায়, ট্রুডোর সঙ্গে একদম গালে গাল ঠেকানো ঘনিষ্ঠ ছবি! যা রীতিমতো নেটদুনিয়ায় ঝড় তোলে।

ছবিতে দেখা যায়, জাস্টিন ট্রুডোর সঙ্গে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন কেটি। একটি ছবিতে দুজনে গাল ঘেঁষে সেলফি তুলেছেন, যেখানে দুজনের চোখেমুখেই উপচে পড়ছে নতুন সম্পর্কের উচ্ছ্বাস। আরেকটি ফ্রেমে দেখা যায়, নিভৃতে খাবার উপভোগ করছেন এই জুটি। ক্যাপশনে কেটি লিখেছেন, ‘টোকিও টাইম অন ট্যুর অ্যান্ড মোর’। অর্থাৎ, সফরের আনন্দ যে শুধুই ভ্রমণে সীমাবদ্ধ ছিল না, তা বুঝিয়ে দিলেন স্পষ্টভাবেই।

এমন অবস্থায় কেটি-ট্রুডোকে দেখে মন্তব্যের ঘরে ভক্তদের উচ্ছ্বাস আর বিস্ময়ের বাঁধ ভেঙেছে। রাজনীতি আর গ্ল্যামার ওয়ার্ল্ডের এই মেলবন্ধন যেন নেটিজেনদের কাছে এক বড় চমক- তা বলার বাকি রাখে না।

কেটি-ট্রুডোর এই প্রেমের চিত্রনাট্য অবশ্য কিছুটা আগেই লেখা হয়েছিল। বছর জুড়েই তাদের দেখা গেছে সন্দেহজনক পরিস্থিতিতে যা তাদের প্রেম গুঞ্জনের মাত্রা বাড়িয়ে দেয়। এবার সেই জল্পনাকেই বাস্তবে রূপ দিল তাদের এই জাপান সফর।

RELATED ARTICLES

অভিনেতা শামস সুমন মারা গেছেন

বিনোদন ডেস্ক : নব্বইয়ের দশকের টিভি নাটকের জনপ্রিয় মুখ ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার...

অরিজিতের পর প্লেব্যাক থেকে অবসর নিচ্ছেন শ্রেয়া ঘোষাল!

বিনোদন ডেস্ক : বছরের শুরুতে প্লেব্যাক থেকে অবসর নিয়ে হইচই ফেলে দেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। এবার তার পথে হাঁটার ইঙ্গিত শ্রেয়া ঘোষালের। জানালেন...

বাগদান সেরেছেন পূজা চেরি, সংসারের জন্য প্রয়োজনে ছাড়বেন অভিনয়

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পূজা চেরি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিনের গুঞ্জন ও জল্পনার অবসান ঘটালেন। প্রথমবারের মতো খোলাখুলি জানালেন তিনি...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

তেলের দাম ১৭৫ ডলারে পৌঁছাতে পারে, প্রস্তুতি নিচ্ছে ইউনাইটেড এয়ারলাইন্স

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব ক্রমেই জ্বালানি বাজারে পড়তে শুরু করেছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রভিত্তিক বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্স সম্ভাব্য বড় ধরনের তেলমূল্য বৃদ্ধির...

হিজবুল্লাহকে রাজনৈতিক অঙ্গন থেকে মুছে ফেলার পরিকল্পনা ইসরায়েলের

অনলাইন ডেস্ক : লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে বড় ধরনের স্থল অভিযান চালানোর হুমকি অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটির সেনাপ্রধান এয়াল জামির বলেছেন, হিজবুল্লাহ এখন অস্তিত্ব রক্ষার...

ইরানের তেল রপ্তানির নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান উত্তেজনা ও সংঘাতের জেরে বৈশ্বিক জ্বালানি বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। বিশেষ করে তেল সরবরাহে বিঘ্ন...

মার্কিন-ব্রিটিশ যৌথ ঘাঁটিতে ইরানের হামলা

অনলাইন ডেস্ক : ইরান সম্প্রতি ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়ায় অবস্থিত মার্কিন-ব্রিটিশ যৌথ সামরিক ঘাঁটি লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি...

Recent Comments