Thursday, February 5, 2026
Thursday, February 5, 2026
Home বাংলাদেশ জাতিসংঘে রাষ্ট্রীয় নির্যাতনের ক্ষতিপূরণ রিজার্ভেশন প্রত্যাহারের প্রস্তাব পাস

জাতিসংঘে রাষ্ট্রীয় নির্যাতনের ক্ষতিপূরণ রিজার্ভেশন প্রত্যাহারের প্রস্তাব পাস

অনলাইন ডেস্ক : নির্যাতন ও নিষ্ঠুর, অমানবিক বা অবমাননাকর আচরণ বা শাস্তির বিরুদ্ধে জাতিসংঘ কনভেনশনের অনুচ্ছেদ ১৪(১)-এর ওপর দীর্ঘ ২৬ বছর ধরে বজায় রাখা রিজার্ভেশন (আপত্তি) প্রত্যাহারের ঘোষণা জাতিসংঘে গৃহীত হয়েছে।এই ডিক্লারেশন প্রত্যাহারের প্রস্তাব উত্থাপন করেছিল বাংলাদেশ। এটি মানবাধিকার কর্মীদের দীর্ঘ প্রচেষ্টার ফসল এবং দেশের আন্তর্জাতিক খ্যাতির জন্য একটি বড় পদক্ষেপ।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এর ফলে এখন থেকে রাষ্ট্রীয় নির্যাতন বা গুমের শিকার মানুষ এবং তাদের পরিবারজন এখন সরাসরি ক্ষতিপূরণ ও পুনর্বাসন দাবি করতে পারবেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে গত ২৯ ডিসেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে এ ডিক্লারেশন (ঘোষণাপত্র) প্রত্যাহারের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

নির্যাতনবিরোধী কনভেনশনটি ১৯৮৪ সালে গৃহীত হয়। বর্তমানে ১৭৩টি রাষ্ট্র এই কনভেনশন অনুসমর্থন করে। বাংলাদেশ ১৯৯৮ সালে কনভেনশনটিতে অনুসমর্থন দেয়।

কনভেনশনের অনুচ্ছেদ ১৪(১)-এর ক্ষেত্রে বাংলাদেশসহ মোট পাঁচটি রাষ্ট্র চুক্তিতে যোগদানের সময় রিজার্ভেশন (সংরক্ষণী শর্ত) দিয়েছিল। এ শর্তের কারণে এত দিন রাষ্ট্রীয় নির্যাতন বা গুমের শিকার ব্যক্তিদের ন্যায্য ও পর্যাপ্ত ক্ষতিপূরণসহ পুনর্বাসনের অধিকার কার্যকরভাবে নিশ্চিত করা সম্ভব ছিল না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন রিজার্ভেশন প্রত্যাহারের ফলে রাষ্ট্রীয় নির্যাতনের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন পাওয়ার পথ সুগম হলো। ফলে নির্যাতনের কারণে ভুক্তভোগীর মৃত্যু ঘটলে তাঁর ওপর নির্ভরশীল ব্যক্তিরাও ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী হবেন।

উপদেষ্টা পরিষদের মতে, এ সিদ্ধান্ত একটি যুগান্তকারী ও ঐতিহাসিক পদক্ষেপ। এর মাধ্যমে মানবাধিকার সংরক্ষণে বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি আরও শক্তিশালী ও সুসংহত হবে। একই সঙ্গে রাষ্ট্রের জবাবদিহি ও স্বচ্ছতা বাড়বে। এটি বাংলাদেশের মানবাধিকারকর্মীদের দীর্ঘ প্রায় দুই দশকের দাবি ছিল।

RELATED ARTICLES

সোশ্যাল মিডিয়ায় নির্বাচন নিয়ে পোস্ট-মন্তব্য করতে পারবেন না পুলিশ সদস্যরা: সিআইডি প্রধান

অনলাইন ডেস্ক : পুলিশ সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচন-সংক্রান্ত ছবি, পোস্ট, মন্তব্য বা তথ্য শেয়ার করতে পারবেন না বলে নির্দেশনা দিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের...

মানবাধিকার সংস্কারের প্রতিশ্রুতি, আইন-শৃঙ্খলা টানাপোড়েনে ইউনূস সরকার

অনলাইন ডেস্ক : আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই অনিশ্চিত হয়ে উঠছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটির...

আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যভিত্তিক সাপ্তাহিক সাময়িকী দ্য ইকোনমিস্ট বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শীর্ষ অবস্থানে রয়েছে বলে উল্লেখ...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

এবার আইয়ুব বাচ্চু ও ববিতাসহ ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান পাচ্ছেন একুশে পদক

বিনোদন ডেস্ক : কিংবদন্তি গায়ক, গিটারিস্ট ও সংগীত পরিচালক আইয়ুব বাচ্চু এবং চলচ্চিত্র অভিনেত্রী ও প্রযোজক ববিতাসহ এবার দশজন পাচ্ছেন দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক...

মুসলিমদের ওপর গোপনে নজরদারি: নেদারল্যান্ডসে ১০ পৌরসভাকে জরিমানা

অনলাইন ডেস্ক : মুসলিম বাসিন্দাদের অজান্তে গোপনে তথ্য সংগ্রহ ও নজরদারির পাশাপাশি গবেষণা চালানোর অভিযোগে নেদারল্যান্ডসের ১০টি পৌরসভাকে জরিমানা করেছে দেশটির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ।...

সোশ্যাল মিডিয়ায় নির্বাচন নিয়ে পোস্ট-মন্তব্য করতে পারবেন না পুলিশ সদস্যরা: সিআইডি প্রধান

অনলাইন ডেস্ক : পুলিশ সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচন-সংক্রান্ত ছবি, পোস্ট, মন্তব্য বা তথ্য শেয়ার করতে পারবেন না বলে নির্দেশনা দিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের...

জাতিসংঘে রাষ্ট্রীয় নির্যাতনের ক্ষতিপূরণ রিজার্ভেশন প্রত্যাহারের প্রস্তাব পাস

অনলাইন ডেস্ক : নির্যাতন ও নিষ্ঠুর, অমানবিক বা অবমাননাকর আচরণ বা শাস্তির বিরুদ্ধে জাতিসংঘ কনভেনশনের অনুচ্ছেদ ১৪(১)-এর ওপর দীর্ঘ ২৬ বছর ধরে বজায় রাখা...

Recent Comments