Sunday, March 22, 2026
Sunday, March 22, 2026
Home ইন্টারন্যাশনাল চীন-ভারত ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার : শি চিনপিং

চীন-ভারত ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার : শি চিনপিং

অনলাইন ডেস্ক : চীনের প্রেসিডেন্ট শি চিনপিং বলেছেন, চীন ও ভারত হলো ‘ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার’। দক্ষিণ এশীয় দেশটির প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি দ্রুপদি মুর্মুকে শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি এই মন্তব্য করেন বলে সোমবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে।

সিনহুয়া জানায়, শি বলেন, গত এক বছরে চীন-ভারত সম্পর্ক ধারাবাহিকভাবে উন্নত ও বিকশিত হয়েছে এবং এটি ‘বিশ্ব শান্তি ও সমৃদ্ধি বজায় রাখা ও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ’।

তিনি বলেন, চীন সব সময় বিশ্বাস করে এসেছে যে ‘ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার’ হওয়াই চীন ও ভারতের জন্য সঠিক পথ।

সিনহুয়া জানায়, শি চীন ও ভারতকে ‘ড্রাগন ও হাতির একসঙ্গে নাচ’ হিসেবে উল্লেখ করেন।

শি আশা প্রকাশ করেন, উভয় পক্ষ বিনিময় ও সহযোগিতা আরো সম্প্রসারিত করবে এবং পরস্পরের উদ্বেগের বিষয়গুলো সমাধান করে সুস্থ ও স্থিতিশীল সম্পর্ক এগিয়ে নেবে।

পারমাণবিক সক্ষমতাসম্পন্ন এই এশীয় প্রতিবেশী দুই দেশের মধ্যে প্রায় তিন হাজার ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা স্পষ্টভাবে চিহ্নিত নয় এবং ১৯৫০-এর দশক থেকে বিরোধপূর্ণ।

গত বছর থেকে উচ্চ পর্যায়ের একাধিক দ্বিপক্ষীয় সফরের মাধ্যমে দুই দেশ সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নেয়।

২০২৫ সালে সরাসরি বিমান চলাচল পুনরায় শুরু হয় এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর পররাষ্ট্রনীতির প্রেক্ষাপটে বাণিজ্য ও বিনিয়োগ প্রবাহ বাড়াতে দুই দেশ পদক্ষেপ জোরদার করে।

RELATED ARTICLES

তেলের দাম ১৭৫ ডলারে পৌঁছাতে পারে, প্রস্তুতি নিচ্ছে ইউনাইটেড এয়ারলাইন্স

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব ক্রমেই জ্বালানি বাজারে পড়তে শুরু করেছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রভিত্তিক বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্স সম্ভাব্য বড় ধরনের তেলমূল্য বৃদ্ধির...

হিজবুল্লাহকে রাজনৈতিক অঙ্গন থেকে মুছে ফেলার পরিকল্পনা ইসরায়েলের

অনলাইন ডেস্ক : লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে বড় ধরনের স্থল অভিযান চালানোর হুমকি অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটির সেনাপ্রধান এয়াল জামির বলেছেন, হিজবুল্লাহ এখন অস্তিত্ব রক্ষার...

ইরানের তেল রপ্তানির নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান উত্তেজনা ও সংঘাতের জেরে বৈশ্বিক জ্বালানি বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। বিশেষ করে তেল সরবরাহে বিঘ্ন...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

তেলের দাম ১৭৫ ডলারে পৌঁছাতে পারে, প্রস্তুতি নিচ্ছে ইউনাইটেড এয়ারলাইন্স

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব ক্রমেই জ্বালানি বাজারে পড়তে শুরু করেছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রভিত্তিক বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্স সম্ভাব্য বড় ধরনের তেলমূল্য বৃদ্ধির...

হিজবুল্লাহকে রাজনৈতিক অঙ্গন থেকে মুছে ফেলার পরিকল্পনা ইসরায়েলের

অনলাইন ডেস্ক : লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে বড় ধরনের স্থল অভিযান চালানোর হুমকি অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটির সেনাপ্রধান এয়াল জামির বলেছেন, হিজবুল্লাহ এখন অস্তিত্ব রক্ষার...

ইরানের তেল রপ্তানির নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান উত্তেজনা ও সংঘাতের জেরে বৈশ্বিক জ্বালানি বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। বিশেষ করে তেল সরবরাহে বিঘ্ন...

মার্কিন-ব্রিটিশ যৌথ ঘাঁটিতে ইরানের হামলা

অনলাইন ডেস্ক : ইরান সম্প্রতি ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়ায় অবস্থিত মার্কিন-ব্রিটিশ যৌথ সামরিক ঘাঁটি লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি...

Recent Comments