Sunday, March 22, 2026
Sunday, March 22, 2026
Home স্বাস্থ্য চিকিৎসায় অবিশ্বাস্য সাফল্য, ৩ দিনেই ক্যানসার থেকে সুস্থ নারী

চিকিৎসায় অবিশ্বাস্য সাফল্য, ৩ দিনেই ক্যানসার থেকে সুস্থ নারী

অনলাইন ডেস্ক : চিকিৎসায় অবিশ্বাস্য সাফল্য দেখালেন সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির চিকিৎসকেরা। মাত্র তিন দিনেই পাকস্থলীর ক্যানসার থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন ৪০ বছর বয়সী এক নারী। শনিবার (৬ ডিসেম্বর) এ খবর দিয়েছে খালিজ টাইমস।

প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন পেটব্যথায় ভোগার পর সাধারণ পরীক্ষা-নিরীক্ষায় ওই নারী জানতে পারেন, তার স্টমাক ক্যানসার হয়েছে এবং তা পেরিটোনিয়ামে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। পরিবারের কারও ক্যানসার ইতিহাস না থাকলেও দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসা শুরু হওয়ায় পরিস্থিতি বদলে যায়।

আবুধাবির বুরজিল মেডিকেল সিটির সাধারণ ও অনকোলজিক্যাল সার্জারি বিভাগের প্রধান ডা. মোহাম্মদ আদিলেহর নেতৃত্বে একটি বহুবিষয়ক বিশেষজ্ঞ দল রোগীর চিকিৎসা পরিচালনা করেন।

৬ ঘণ্টাব্যাপী অপারেশনে ধাপে ধাপে যা করা হয়,  প্রথমে সাইটোরিডাকটিভ সার্জারি করে পাকস্থলীর ক্যানসার কোষ অপসারণ, এরপর দা ভিঞ্চি রোবটিক সিস্টেম ব্যবহার করে রোবট-সহায়িত গ্যাস্ট্রেকটমি ও সর্বশেষ ধাপে পেটের ভেতরে সরাসরি উষ্ণ কেমোথেরাপি প্রয়োগ।

চিকিৎসকরা জানান, রোবোটিক প্রযুক্তি অপারেশনকে করে তোলে আরও নিখুঁত ও ন্যূনতম আঘাতজনক, আর HIPEC ধ্বংস করে এমন মাইক্রোস্কোপিক ক্যানসার কোষ, যেগুলো খালি চোখে দেখা যায় না।

অপারেশনে অংশ নেন প্রফেসর হুমাইদ আল শামসি, ডা. আমিন এম. আব্যাদ, ডা. জোয়াকিন পিকাজো ইয়েস্টে, ডা. নেরমিন সাঈদ হাসসানিনসহ অভিজ্ঞ নার্সরা।

তাদের সমন্বিত দক্ষতার ফলেই রোগী মাত্র তিন দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়পত্র পান। এত বড় ক্যানসার সার্জারিতে এত দ্রুত সুস্থ হওয়া অত্যন্ত বিরল বলে মন্তব্য করেন চিকিৎসকেরা।

কঠিন চিকিৎসা প্রক্রিয়ার পরও রোগী আয়শা বলেন, ভাবিনি এত দ্রুত সুস্থ হব। মনে হচ্ছে নতুন জীবন পেয়েছি। তিনি অন্য রোগীদের উদ্দেশ্যে বলেন, প্রারম্ভিক শনাক্তকরণ, চিকিৎসকদের প্রতি আস্থা ও আল্লাহর উপর বিশ্বাসই সুস্থতার পথ সহজ করে।

চিকিৎসকদের মতে, এই সফলতা সংযুক্ত আরব আমিরাতে আধুনিক ক্যানসার চিকিৎসায় নতুন অধ্যায় খুলেছে। বিশেষ করে HIPEC পদ্ধতি পেরিটোনিয়ামে ক্যানসার ছড়িয়ে পড়ার ঝুঁকিতে থাকা রোগীদের জন্য অত্যন্ত কার্যকর—যেমন কোলোরেক্টাল, ডিম্বাশয় ও কিছু সারকোমা রোগী।

RELATED ARTICLES

বাংলাদেশে নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু নিয়ে যা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অনলাইন ডেস্ক : চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে এক নারী মারা গেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে...

বিশ্বে প্রথম এক ডোজের ডেঙ্গু টিকা অনুমোদন দিল ব্রাজিল

অনলাইন ডেস্ক : বিশ্বের প্রথম এক ডোজের ডেঙ্গু টিকা অনুমোদন দিয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। এটিকে ‘ঐতিহাসিক অর্জন’ হিসেবে আখ্যায়িত করেছে দেশটির কর্তৃপক্ষ। কেননা,...

শীতে রোজ কেন খাবেন স্ট্রবেরি

অনলাইন ডেস্ক : শীত মানেই নানা ধরনের মৌসুমি ফলের প্রাচুর্য। এর মধ্যে স্ট্রবেরি শুধু স্বাদেই নয়, গুণেও অনন্য। এই লালচে, রসালো ফলটি যেমন দৃষ্টিনন্দন,...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

তেলের দাম ১৭৫ ডলারে পৌঁছাতে পারে, প্রস্তুতি নিচ্ছে ইউনাইটেড এয়ারলাইন্স

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব ক্রমেই জ্বালানি বাজারে পড়তে শুরু করেছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রভিত্তিক বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্স সম্ভাব্য বড় ধরনের তেলমূল্য বৃদ্ধির...

হিজবুল্লাহকে রাজনৈতিক অঙ্গন থেকে মুছে ফেলার পরিকল্পনা ইসরায়েলের

অনলাইন ডেস্ক : লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে বড় ধরনের স্থল অভিযান চালানোর হুমকি অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটির সেনাপ্রধান এয়াল জামির বলেছেন, হিজবুল্লাহ এখন অস্তিত্ব রক্ষার...

ইরানের তেল রপ্তানির নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান উত্তেজনা ও সংঘাতের জেরে বৈশ্বিক জ্বালানি বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। বিশেষ করে তেল সরবরাহে বিঘ্ন...

মার্কিন-ব্রিটিশ যৌথ ঘাঁটিতে ইরানের হামলা

অনলাইন ডেস্ক : ইরান সম্প্রতি ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়ায় অবস্থিত মার্কিন-ব্রিটিশ যৌথ সামরিক ঘাঁটি লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি...

Recent Comments