Sunday, March 29, 2026
Sunday, March 29, 2026
Home ইন্টারন্যাশনাল চরম সেনা-সংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী: সেনাপ্রধান

চরম সেনা-সংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী: সেনাপ্রধান

অনলাইন ডেস্ক : ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান (সেনাপ্রধান) লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির সতর্ক করে বলেছেন, ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে এবং একাধিক ফ্রন্টে চলমান যুদ্ধের প্রচণ্ড চাপে সেনাবাহিনী ‘ভেতর থেকে ভেঙে পড়ার’ বা ‘পতনের’ ঝুঁকিতে রয়েছে।

গত বুধবার অনুষ্ঠিত নিরাপত্তা মন্ত্রিসভা এক বৈঠকে জামির বলেন, ইসরায়েলি সামরিক বাহিনী গভীর অভ্যন্তরীণ সংকটের মুখোমুখি হচ্ছে, যার অন্যতম প্রধান কারণ হচ্ছে সৈন্যদলের তীব্র সংকট।

ইসরায়েলের সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনথ-এর এক প্রতিবেদনের তথ্যমতে, সেনাপ্রধান জামির সতর্ক করে বলেছেন, রিজার্ভ বা অতিরিক্ত বাহিনী আর বেশি দিন এই চাপ ‘সহ্য করতে পারবে না’।

ইসরায়েলি সেনাপ্রধান অতি গোঁড়া (হারেডি) ইহুদিদের সেনাবাহিনীতে নিয়োগ, রিজার্ভ আইন সংশোধন এবং বাধ্যতামূলক সেবার মেয়াদ বৃদ্ধি করার মতো কাঠামোগত সমস্যা সমাধানে ব্যর্থ হওয়ায় সরকারের সমালোচনা করেন।

পরিস্থিতির তীব্রতা তুলে ধরে বৈঠকে জামির বলেন, ‘আইডিএফ নিজের ভেতরেই ধসে পড়ার আগে আমি ১০টি বিষয়ে লাল পতাকা (বিপদ সংকেত) তুলে ধরেছি।’ এই বক্তব্যের সত্যতা জেরুজালেম পোস্ট নিশ্চিত করেছে।

ইসরায়েলি সেনাপ্রধান উল্লেখ করেন, বর্তমানে গাজা উপত্যকা, লেবানন, সিরিয়া, পশ্চিম তীরসহ অনেক সক্রিয় ফ্রন্টে সেনাবাহিনী কাজ করছে, ফলে সৈন্যের চাহিদা ক্রমে বেড়ে চলেছে।

জামির আরও সতর্ক করেন, পশ্চিম তীরে সহিংসতা বেড়ে যাওয়ায় সেখানে ইসরায়েলি দখলদার বাহিনীকে অতিরিক্ত ইউনিট মোতায়েন করতে হয়েছে। এটি ইতিমধ্যে ক্লান্ত ও চাপে থাকা সেনাদের ওপর আরও বেশি বোঝা চাপিয়ে দিয়েছে।

ইসরায়েলের সেনাপ্রধান জোর দিয়ে বলেন, সংকট নিরসনে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ আইনগুলো সরকার এখনো পাস করেনি, যা বর্তমান বাহিনীর ওপর চাপের বোঝা আরও বাড়িয়ে দিচ্ছে।

কঠোর এক মূল্যায়নে জামির সতর্ক করে বলেন, সেনাবাহিনী শিগগিরই, এমনকি স্বাভাবিক পরিস্থিতিতেও তাদের দায়িত্ব পালন করতে অক্ষম হয়ে পড়তে পারে।

ইসরায়েলি সেনাপ্রধান আরও যোগ করেন, বর্তমান চাপ অব্যাহতভাবে চলতে থাকলে ইসরায়েলের সামরিক প্রস্তুতিতে মারাত্মক ধস নামতে পারে।

সূত্র: জেরুজালেম পোস্ট, মিডল ইস্ট মনিটর

RELATED ARTICLES

দীর্ঘ ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ

অনলাইন ডেস্ক : পবিত্র রমজান, শবেকদর, ঈদুল ফিতর, স্বাধীনতা দিবসসহ কয়েকটি ছুটি মিলিয়ে টানা ৩৭ দিন বন্ধ থাকার পর সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ...

ইরানের সাথে যুদ্ধে ইসরায়েলে রাজনৈতিক ঐক্য চুরমার, ঘনিয়ে আসছে বড় বিপর্যয়!

অনলাইন ডেস্ক : ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ নিয়ে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক ঐক্যে ফাটল ধরার স্পষ্ট সংকেত দিয়েছেন দখলদার রাষ্ট্রটির প্রধান বিরোধীদলীয় নেতা। বর্তমান সরকারকে...

ইসরায়েলে মিসাইল ছুড়ে যুদ্ধে যোগ দিলো ইয়েমেনের বিদ্রোহীরা

অনলাইন ডেস্ক : ইরানের বিরুদ্ধে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। আজ শনিবার (২৮ মার্চ) সকালে ইসরায়েলের দক্ষিণাঞ্চল...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

দীর্ঘ ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ

অনলাইন ডেস্ক : পবিত্র রমজান, শবেকদর, ঈদুল ফিতর, স্বাধীনতা দিবসসহ কয়েকটি ছুটি মিলিয়ে টানা ৩৭ দিন বন্ধ থাকার পর সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ...

চরম সেনা-সংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী: সেনাপ্রধান

অনলাইন ডেস্ক : ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান (সেনাপ্রধান) লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির সতর্ক করে বলেছেন, ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে এবং একাধিক ফ্রন্টে চলমান...

মারাত্মক রোগে আক্রান্ত সাবা, প্রেমিকার কঠিন সময়ে পাশে হৃতিক রোশন

বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার হৃতিক রোশনের প্রেমিকা, অভিনেত্রী সাবা আজাদ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত দুই সপ্তাহ ধরে তিনি শয্যাশায়ী। এক...

আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি হলেও দেশে বাড়ছে না তেলের দাম

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও দেশে তেলের দাম না বাড়ানো সরকারের একটি বড় সফলতা বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তবে এই...

Recent Comments