Monday, March 2, 2026
Monday, March 2, 2026
Home কমিউনিটি চট্টগ্রাম সমিতি কানাডার জমজমাট ‘মেজবানি ২০২৫’ অনুষ্ঠান অনুষ্ঠিত

চট্টগ্রাম সমিতি কানাডার জমজমাট ‘মেজবানি ২০২৫’ অনুষ্ঠান অনুষ্ঠিত

হেলাল সরকার : গত ২০ শে সেপ্টেম্বর, শনিবার বিপুল উপস্থিতিতে চট্টগ্রাম সমিতি কানাডার ‘চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান’ অনুষ্ঠিত হল ৩৭৪ ডেনফোর্থ রোডস্থিত ‘সুন্নাতুল জামাত মসজিদের’ হলরুমে।

চট্টগ্রামের সুপ্রাচীন ঐতিহ্য হল মেজবান। মেজবান ফরাসী শব্দ যার অর্থ হল আতিথেয়তা বা মেহমানদারি। ঐতিহ্যগতভাবে চট্টগ্রামবাসী অত্যন্ত অতিথি পরায়ণ।

মেহমানদারি বা অতিথিদের জন্য বিশেষ ভোজের ব্যবস্থা করাই হচ্ছে মেজবান। কয়েক শতক ধরে চলে আসা মেজবানির ঐতিহ্য এখনো পর্যন্ত ধরে রেখেছে চট্টগ্রাম। বিশেষ করে গত কয়েক দশকে চট্টগ্রাম ছাড়িয়ে মেজবান সারা দেশে ছড়িয়ে পড়েছে। এমনকি বর্তমানে এই মেজবান দেশের গণ্ডি পেরিয়ে প্রবাসেও পৌঁছে গেছে। তারই অংশ হিসাবে কানাডায় চট্টগ্রাম সমিতি গত তিন বৎসরের সফল মেজবানি আয়োজনের ধারাবাহিকতায় এবারও মেজবানির আয়োজন করেছে।

মেজবানি অনুষ্ঠানের প্রারম্ভে সমিতির সভাপতি মঞ্জুর চৌধুরী ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন আমন্ত্রিতদেরকে স্বাগত জানিয়ে ইহার আয়োজন ও উদ্দেশ্য সকলকে অবহিত করেন। খাবার পরিবেশনের পূর্বে দোয়া পাঠান্তরে মুনাজাত করা হয়। মেজবানির চিরাচরিত রেওয়াজনুযায়ী সাদা ভাতের সাথে সুস্বাদু গরুর মাংস ও বুটের ডাল পরিবেশনের মাধ্যমে প্রায় তিন সহস্রাধিক মেহমানকে আপ্যায়ন করা হয়। পাশাপাশি অন্যান্য স¤প্রদায়ের জন্য ছিল খাসির মাংস। দুপুর ১২:০০ থেকে বিকাল ৪:০০ পর্যন্ত আমন্ত্রিতদের খাবার পরিবেশন করে এক-ঝাঁক উদ্যমী সমিতির সদস্য ও স্বেচ্ছাসেবকবৃন্দ।

সুশৃঙ্খলভাবে সকলে লাইনে দাঁড়িয়ে খাবার সংগ্রহ করে। আমন্ত্রিতদের সকলেই সুস্বাদু খাবার ও বিশাল আয়োজনের প্রশংসা করেন। চট্টগ্রামবাসীর পাশপাশি অন্যান্য অঞ্চলের মানুষেরও উপস্থিতিতে মেজবান অনুষ্ঠানটি যেন এক বিশাল মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানের সমাপ্তি লগ্নে সভাপতি যারা আর্থিক সহযোগিতা করেছেন এবং শ্রম দিয়ে মেজবানির এই আয়োজনকে সফল ও সার্থক করেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। সকলের সহযোগিতায় মেজবানির এই ধারাবাহিকতা বজায় রাখার আশাবাদও ব্যক্ত করেন তিনি।

আহবায়ক শাহেদ তাহের, সহ- আহবায়ক-দ্বয় শেখ জসিম উদ্দিন, প্রকৌশলী সিরাজুল ইসলাম, সদস্য সচিব শোয়েব খান, সহ- সদস্য সচিব-দ্বয় তানভি হক ও সেকান্দর আলীসহ যাদের অক্লান্ত পরিশ্রমে মেজবানির এই বিশাল আয়োজন সম্পন্ন হয়েছে তারা হলেন, মাহবুবুল ইসলাম চৌধুরী, ওসমান কাজী, এমদাদ চৌধুরী, আমিন চৌধুরী, মোহাম্মদ শাহজাহান, তারেক চৌধুরী, রফিকুল ইসলাম, রোকনুজ্জামান, কাজী সাজ্জাদ চৌধুরী, মিনহাজুল আবেদীন, মোঃ হাবিবুল্লাহ, দুলাল, ওয়াসিম বাকী, কুতুবউদ্দিন, জেবুন নাহার। খাবার পরিবেশনা ও অন্যান্য সহযোগিতায় ছিলেন আসকিন সিদ্দিকী, জামাল উদ্দিন, ওয়াসিম, রুবেল, জামশেদ, রুপন দাশগুপ্ত, পুজন দাশ, শামসাদ, মোঃ ইসলাম, ফাহাদ, শিয়াম, ইরফান, ফারহন, আয়ান, প্রিন্স ও আরও অনেকেই।

RELATED ARTICLES

“আজ শুধু জীবনানন্দ দাশ” শীর্ষক অনুষ্ঠান এর সফল সমাপ্তি

অনলাইন ডেস্ক : অন্যস্বর টরন্টো ও অন্যথিয়েটার টরন্টো আয়োজিত কবি জীবনানন্দ দাশ এর জয়ন্তী উপলক্ষে “আজ শুধু জীবনানন্দ দাশ” শীর্ষক কথা, আবৃত্তি এবং কবিতা...

টরন্টোতে শ্রদ্ধা ও ভালোবাসায় অমর একুশে পালিত

বাংলা কাগজ ডেস্ক : গত ২১শে ফেব্রুয়ারী রাত ১২টা ১ মিনিটে টরন্টোর মেইন স্ট্রীট ও ভিক্টোরিয়া পার্ক সাবওয়ে’র মাঝামাঝি জায়গায় অবস্থিত ডেন্টোনিয়া পার্কের স্থায়ী...

সম্পর্ক জোরদারে ভারত যাচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক : কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই সপ্তাহে ভারত সফর করবেন বলে ধারণা করা হচ্ছে। দুই দেশের মধ্যে বাণিজ্য দ্বিগুণ করা এবং 'ভাঙা...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শাহজালালে তিনদিনে ৭৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজারো যাত্রী

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির কারণে ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা...

‘লাবণ্যের ছোঁয়াতে’ নিজেকে রাঙালেন পূজা চেরি

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা পূজা চেরি। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব। এবার একগুচ্ছ...

উপসাগরীয় ভাইদের ওপর নয়, আমাদের লক্ষ্য কেবল মার্কিন ঘাঁটি: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : পারস্য উপসাগরীয় অঞ্চলের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কোনো দ্বন্দ্বে জড়াতে চায় না ইরান। আল জাজিরাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস...

‘খামেনিকে হত্যা বৈশ্বিক মুসলিমদের বিরুদ্ধে একটি প্রকাশ্য যুদ্ধ’

অনলাইন ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, খামেনিকে হত্যার ঘটনা ‘বিশ্বের সর্বত্র মুসলিমদের, বিশেষ করে শিয়াদের বিরুদ্ধে একটি প্রকাশ্য যুদ্ধ’। ইরান সরকারের সরকারি টেলিগ্রাম...

Recent Comments