Saturday, February 7, 2026
Saturday, February 7, 2026
Home কমিউনিটি গ্রিনল্যান্ডে কনস্যুলেট খুলল কানাডা ও ফ্রান্স

গ্রিনল্যান্ডে কনস্যুলেট খুলল কানাডা ও ফ্রান্স

অনলাইন ডেস্ক : গ্রিনল্যান্ডের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের চেষ্টার মধ্যেই ন্যাটোর মিত্র ডেনমার্কের পাশে দাঁড়াল কানাডা ও ফ্রান্স। শুক্রবার গ্রিনল্যান্ডের রাজধানী নুকে আনুষ্ঠানিকভাবে নিজেদের কনস্যুলেট বা কূটনৈতিক কার্যালয় চালু করেছে দেশ দুটি। আধা স্বায়ত্তশাসিত এই ডেনিশ ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের প্রভাব বিস্তারের বিপরীতে কানাডা ও ফ্রান্সের এই পদক্ষেপকে ডেনমার্কের প্রতি স্পষ্ট সমর্থন হিসেবেই দেখা হচ্ছে। খবর দ্য গার্ডিয়ানের।

শুক্রবার কনস্যুলেট উদ্বোধনের জন্য নুকে পৌঁছান কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ। তার সঙ্গে ছিলেন কানাডার আদিবাসী গভর্নর জেনারেল মেরি সাইমন। অন্যদিকে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জঁ-নোয়েল পোরিয়র সেখানে কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন। এর মাধ্যমে ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রথম দেশ হিসেবে গ্রিনল্যান্ডে স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপন করল।

কানাডার কর্মকর্তারা জানিয়েছেন, এই কনস্যুলেট কেবল রাজনৈতিক উপস্থিতি নয়, বরং জলবায়ু সংকট মোকাবিলা এবং ইনুইট জনগোষ্ঠীর অধিকার রক্ষায় পারস্পরিক সহযোগিতা বাড়াতে ভূমিকা রাখবে। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেনের সঙ্গে বৈঠকের পর অনিতা আনন্দ বলেন, ‘আর্কটিক অঞ্চলের দেশ হিসেবে কানাডা ও ডেনমার্ক ওই অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিতে একসঙ্গে কাজ করছে।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত জানুয়ারিতে গ্রিনল্যান্ড ইস্যুতে ডেনমার্কসহ ইউরোপের আটটি দেশের ওপর নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। খনিজ সম্পদে সমৃদ্ধ এই দ্বীপটির নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র। তবে ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটের মধ্যস্থতায় একটি ‘কাঠামো’ বা সমঝোতায় পৌঁছানোর পর ট্রাম্প আপাতত সেই হুমকি থেকে সরে এসেছেন। যদিও সেই চুক্তির বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মধ্যে আর্কটিক নিরাপত্তা চুক্তি নিয়ে কারিগরি আলোচনা শুরু হয়েছে। তবে ট্রাম্পের শুল্ক হুমকির আগেই যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড একটি ওয়ার্কিং গ্রুপ বা কর্মদল গঠনে সম্মত হয়েছিল।

ফ্রান্স জানিয়েছে, গত জুনে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সফরের সময়েই গ্রিনল্যান্ডে কূটনৈতিক অফিস খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আর কানাডা ২০২৪ সালেই এই প্রতিশ্রুতি দিয়েছিল, যা আবহাওয়াজনিত কারণে পিছিয়ে শুক্রবার বাস্তবায়িত হলো।

RELATED ARTICLES

প্রশংসায় ভাসছেন কানাডার প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক : সুইজারল্যান্ডের ড্যাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে দেওয়া নিজের সাহসী ভাষণের পর বিশ্ব রাজনীতিতে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। মার্কিন প্রেসিডেন্ট...

কানাডার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

অনলাইন ডেস্ক : চীনের সঙ্গে ঘোষিত বাণিজ্য চুক্তি এগিয়ে নিলে কানাডার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার...

আমেরিকার আধিপত্যের যুগ শেষ: কানাডার প্রধানমন্ত্রী ফরেন পলিসি

অনলাইন ডেস্ক : বিশ্বের প্রায় প্রতিটি দেশের বিরুদ্ধে অর্থনীতিকে বিপর্যস্ত করে শুল্ক আরোপ করা থেকে শুরু করে, ভেনেজুয়েলার মতো একটি সার্বভৌম দেশেরপ্রেসিডেন্টকে অপহরণ ও...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

গ্রিনল্যান্ডে কনস্যুলেট খুলল কানাডা ও ফ্রান্স

অনলাইন ডেস্ক : গ্রিনল্যান্ডের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের চেষ্টার মধ্যেই ন্যাটোর মিত্র ডেনমার্কের পাশে দাঁড়াল কানাডা ও ফ্রান্স। শুক্রবার গ্রিনল্যান্ডের রাজধানী নুকে আনুষ্ঠানিকভাবে নিজেদের...

পদত্যাগ চাপ, তলব ও তদন্তে দেশে দেশে তোলপাড়

অনলাইন ডেস্ক : জেফরি এপস্টেইন নথিতে নাম আসায় ইউরোপজুড়ে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের চাপে পড়তে পারেন। নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী...

ওয়াশিংটন হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

অনলাইন ডেস্ক : ওয়াশিংটন যদি ইরানের ভূখণ্ডে হামলা চালায়, তাহলে ওই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালাবে ইরান। শনিবার কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা...

জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বিএনপি, জামায়াতের সঙ্গে করবে না ঐক্য সরকার: রয়টার্সকে তারেক রহমান

অনলাইন ডেস্ক : নির্বাচনের পর জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তাঁর দলের এককভাবে...

Recent Comments