Sunday, March 22, 2026
Sunday, March 22, 2026
Home কমিউনিটি কেটি পেরির সঙ্গে সম্পর্কের সিলমোহর দিলেন জাস্টিন ট্রুডো

কেটি পেরির সঙ্গে সম্পর্কের সিলমোহর দিলেন জাস্টিন ট্রুডো

অনলাইন ডেস্ক : পপ তারকা কেটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্রেমের খবর এখন আর গুঞ্জনে সীমাবদ্ধ নেই; এবার অনেকটা আনুষ্ঠানিকভাবেই নিশ্চিত হলো তাদের প্রেমের বিষয়টি। সম্প্রতি জাপানের সাবেক প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও তার স্ত্রী ইউকোর সঙ্গে এক কূটনৈতিক মধ্যাহ্নভোজে চর্চিত প্রেমিকা কেটি পেরিকে নিয়ে যান জাস্টিন ট্রুডো। আর বিষয়টি প্রকাশ হতেই এই যুগলের সম্পর্কের খবর প্রকাশ্যে এলো।

সম্প্রতি তাদের সাক্ষাতের একটি ছবি এক্স প্ল্যাটফর্মে ভাগ করে নেন জাস্টিন ট্রুডো নিজে। তাতে দেখা যায়, জাপানের সাবেক প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও তার স্ত্রী ইউকোর সঙ্গে যুগলবন্দি হয়ে দাঁড়িয়েছেন কেটি পেরি-ট্রুডো। সেই পোস্টে কানাডার সাবেক প্রধানমন্ত্রী লেখেন, ‘কেটি এবং আমি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আমরা আনন্দিত।’

ছবিতে দেখা যায়, পেরি একটি সবুজ রঙের দুই-টুকরার পোশাকের সঙ্গে কালো টাইটস, একটি টার্টলনেক এবং বুটস পরেছেন। কিশিদা ও তার স্ত্রীর সঙ্গে পোজ দেওয়ার সময় তিনি ট্রুডোর পেছনে হাত রাখেন। ট্রুডো পরেছিলেন ধূসর রঙের স্যুট, যা তাকে রাষ্ট্রনায়কের আনুষ্ঠানিক রূপে ফিরিয়ে এনেছে। কিশিদা এই পোস্টে মন্তব্য করে লেখেন, ‘ধন্যবাদ, জাস্টিন। আপনার ও কেটির এই সফর শুভ হোক!’

জাস্টিন ট্রুডোর এই পোস্টটি শেয়ার করার সঙ্গে সঙ্গেই তোলপাড় শুরু হয় নেটমাধ্যমে। নেটিজেনরা ইতিহাসের সবচেয়ে অদ্ভুত প্রেমের ঘোষণা হিসেবে অভিহিত করেন। জানা যায়, টোকিওতে ফুমিও কিশিদার সঙ্গে মধ্যাহ্নভোজের জন্য কেটি পেরি তার ‘দ্য লাইফটাইমস ওয়ার্ল্ড ট্যুর’ কনসার্ট সাময়িকভাবে স্থগিত রেখেছিলেন।

জনপ্রিয় পপ তারকা কেটি পেরির সঙ্গে জাস্টিন ট্রুডোর সম্পর্ক নিয়ে আলোচনা পুরোনো নয়। এই জুটিকে প্রথম একসঙ্গে দেখা যায় গত জুলাইয়ে, কানাডার মন্ট্রিয়ালের একটি নৈশভোজে। এরপর ট্রুডো কানাডায় কেটি পেরির হাউসফুল ‘লাইফটাইমস ট্যুর’-এর একটি অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন।

এদিকে, দীর্ঘ সাত বছরের সম্পর্ক এবং ছয় বছরের বাগদান শেষে কেটি পেরি অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে চলতি বছরের জুনে বিচ্ছেদ ঘটান। ২০১৬ সালে তারা প্রেম শুরু করেন এবং ২০২০ সালের আগস্টে তাদের মেয়ে ডেইজি ডোভের জন্ম হয়। তাদের এক সূত্র জানিয়েছে, তারা বন্ধুত্বপূর্ণভাবে সন্তানের যৌথ অভিভাবকত্ব করছেন।

অন্যদিকে, জাস্টিন ট্রুডো দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের পর ২০২৩ সালের আগস্টে স্ত্রী সোফি গ্রেগোয়ারের সঙ্গে তার বিচ্ছেদের ঘোষণা দেন। তাদের তিন সন্তান- ১৭ বছর বয়সী জাভিয়ের, ১৬ বছর বয়সী এলা-গ্রেস এবং ১১ বছর বয়সী হাড্রিয়েন।

RELATED ARTICLES

‘বাংলা কাগজ’ সম্পাদকের মাতৃবিয়োগ

অনলাইন ডেস্ক : কানাডার টরন্টো থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘বাংলা কাগজ’ এর সম্পাদক মনিস রফিকের মা মর্জিনা খাতুন গত ১৫ মার্চ, রবিবার সকাল ১০টায় বাংলাদেশের...

কানাডার টরন্টো এর ওয়ার্ডেন উডসের উই সি আস ফটো গ্যালারি উদ্বোধন করলেন ডলি বেগম

হেলাল সরকার : ০৬মার্চ’২৬ ওয়ার্ডেন উডসের “উই সি আস” ছবির গ্যালারির উদ্বোধনী অনুষ্ঠানে এমপিপি ও এমপি প্রার্থী ডলি বেগম উপস্থিত থেকে উদ্বোধন করেন, সেই...

টরন্টোতে কারু’র ইফতার অনুষ্ঠিত

বাংলা কাগজ প্রতিবেদক : গত ৭ মার্চ, শনিবার টরন্টোর ৩০৩০ ড্যানফোর্থ এ্যাভিনিউ’র রেডহট তন্দুরী রেস্তোরাঁয় কানাডায় বসবাসরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘কানাডিয়ান এলামনাই...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

তেলের দাম ১৭৫ ডলারে পৌঁছাতে পারে, প্রস্তুতি নিচ্ছে ইউনাইটেড এয়ারলাইন্স

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব ক্রমেই জ্বালানি বাজারে পড়তে শুরু করেছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রভিত্তিক বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্স সম্ভাব্য বড় ধরনের তেলমূল্য বৃদ্ধির...

হিজবুল্লাহকে রাজনৈতিক অঙ্গন থেকে মুছে ফেলার পরিকল্পনা ইসরায়েলের

অনলাইন ডেস্ক : লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে বড় ধরনের স্থল অভিযান চালানোর হুমকি অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটির সেনাপ্রধান এয়াল জামির বলেছেন, হিজবুল্লাহ এখন অস্তিত্ব রক্ষার...

ইরানের তেল রপ্তানির নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান উত্তেজনা ও সংঘাতের জেরে বৈশ্বিক জ্বালানি বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। বিশেষ করে তেল সরবরাহে বিঘ্ন...

মার্কিন-ব্রিটিশ যৌথ ঘাঁটিতে ইরানের হামলা

অনলাইন ডেস্ক : ইরান সম্প্রতি ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়ায় অবস্থিত মার্কিন-ব্রিটিশ যৌথ সামরিক ঘাঁটি লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি...

Recent Comments