Monday, March 2, 2026
Monday, March 2, 2026
Home বিজ্ঞান কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে অস্ট্রেলিয়া সরকারের নতুন আইন

কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে অস্ট্রেলিয়া সরকারের নতুন আইন

অনলাইন ডেস্ক : অস্ট্রেলিয়া সরকার সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সর্বনিম্ন বয়স সংক্রান্ত আইনের নিয়ন্ত্রক নির্দেশিকা প্রকাশ করেছে। আগামী ১০ ডিসেম্বর থেকে এ আইন কার্যকর হবে। এই আইনের ফলে অস্ট্রেলিয়াতে বসবাসরত ১৬ বছরের কম বয়সি শিশুরা সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট চালু করতে পারবে না।

নতুন নির্দেশিকাটি দেশটির ই-সেফটি কমিশন কর্তৃক প্রকাশিত হয়েছে। এটি বিভিন্ন প্রযুক্তি সংস্থার জন্য নির্দেশিকার কাজ করবে। এই নির্দেশিকা ব্যবহার করে নির্ধারণ করা যাবে সোশ্যাল মিডিয়ার কোন সেবা কোন বয়সে ব্যবহার করা যাবে। পেশাদার নেটওয়ার্কিং, শিক্ষা বা স্বাস্থ্য সহায়তা বা অনলাইন গেম খেলার সুবিধা দেয় এমন সাইটের জন্য নতুন নির্দেশিকা কাজ করবে।

ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে শুরু করে টিকটকের জন্য নতুন আইন প্রযোজ্য হবে। অস্ট্রেলিয়া সরকার যুক্তিসঙ্গত পদক্ষেপ হিসেবে কী কী করা উচিত তার রূপরেখা দিয়েছে। এই আইন বিভিন্ন প্রযুক্তি সংস্থাকে মেনে চলার জন্য উপযুক্ত ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে। বিভিন্ন সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মের কাছে দেশটির সরকার আইন মানার আশা করছে। নতুন আইন অনুসারে বিদ্যমান অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের অ্যাকাউন্ট শনাক্ত করে তা নিষ্ক্রিয় বা অপসারণ করা হবে। সরকারি পরামর্শ অনুসারে অ্যাকাউন্ট সরিয়ে ফেলার বিষয়টিকে ব্যবহারকারীদের সরাসরি জানানোর জন্য বলা হয়েছে।

তবে বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহারকারীর কনটেন্ট মুছে ফেলবে কি না তা এখনো স্পষ্ট নয়। ১৬ বছর বয়স হলে কোনো অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির অ্যাকাউন্ট আবার সক্রিয় করা যাবে কি না তাও এখনো পরিষ্কার নয়। আইন অনুসারে, বিভিন্ন প্ল্যাটফর্মে অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের পুনরায় নিবন্ধন বা পরিহার করা থেকে বিরত রাখতে হবে। এমন ব্যবস্থা নিতে হবে যা ভিপিএনের মতো কৌশল প্রতিহত করতে পারে। অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীরা বয়স-নিশ্চিতকরণ প্রযুক্তির ভুলের কারণে অ্যাকাউন্ট ব্যবহার করছে কি না পর্যবেক্ষণ করা হবে।

যদিও ১৬ বছরের কম বয়সি অস্ট্রেলিয়ানদের সম্পূর্ণরূপে সামাজিক মাধ্যমের কনটেন্ট অ্যাক্সেস থেকে নিষিদ্ধ করা হচ্ছে না। ১৬ বছরের কম বয়সিরা এখনো অনলাইনে অ্যাকাউন্ট লগইন না করেই সামাজিক মাধ্যমের কনটেন্ট দেখতে পারবে। ওয়েব ব্রাউজারে ইউটিউব দেখার মতো কাজগুলো করতে পারবে। তরুণরা এখনো বয়স্ক ব্যক্তিদের অ্যাকাউন্টের মাধ্যমে কনটেন্ট অ্যাক্সেস করতে পারবে। অভিভাবকদের নতুন নিয়ম বোঝা ও অনলাইনে কনটেন্ট অ্যাক্সেস করার সময় তরুণদের গাইড করা চালিয়ে যেতে হবে।

RELATED ARTICLES

রোবটিক্সে চীনের অভাবনীয় সাফল্য, কুংফু শিখছে রোবট

অনলাইন ডেস্ক : রোবটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দৌড়ে আরও একধাপ এগিয়ে গেল চীন। সম্প্রতি চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান এমন এক হিউম্যানয়েড (মানব সদৃশ)...

বার্ধক্য প্রতিরোধে আসছে নতুন ওষুধ, অবিশ্বাস্য সময় পর্যন্ত বাঁচবে মানুষ

অনলাইন ডেস্ক : মানুষের বার্ধক্য প্রতিরোধে ওষুধ তৈরির জন্য চীনা গবেষণাগারে চলছে বিরাট কর্মযজ্ঞ। অবিশ্বাস্য শোনালেও এমন কাজ সফল হলে মানুষের আয়ু দ্বিগুণ পর্যন্ত...

প্রথমবারের মতো মহাকাশে বারবিকিউ পার্টি, ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক : মহাকাশে সাধারণত খাবার গরম করাই চ্যালেঞ্জ, সেখানে চীনা নভোচারীরা করলেন ইতিহাস। তিয়ানগং মহাকাশ স্টেশনে প্রথমবারের মতো বিশেষভাবে তৈরি ওভেনে রান্না করে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শাহজালালে তিনদিনে ৭৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজারো যাত্রী

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির কারণে ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা...

‘লাবণ্যের ছোঁয়াতে’ নিজেকে রাঙালেন পূজা চেরি

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা পূজা চেরি। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব। এবার একগুচ্ছ...

উপসাগরীয় ভাইদের ওপর নয়, আমাদের লক্ষ্য কেবল মার্কিন ঘাঁটি: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : পারস্য উপসাগরীয় অঞ্চলের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কোনো দ্বন্দ্বে জড়াতে চায় না ইরান। আল জাজিরাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস...

‘খামেনিকে হত্যা বৈশ্বিক মুসলিমদের বিরুদ্ধে একটি প্রকাশ্য যুদ্ধ’

অনলাইন ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, খামেনিকে হত্যার ঘটনা ‘বিশ্বের সর্বত্র মুসলিমদের, বিশেষ করে শিয়াদের বিরুদ্ধে একটি প্রকাশ্য যুদ্ধ’। ইরান সরকারের সরকারি টেলিগ্রাম...

Recent Comments