Monday, March 2, 2026
Monday, March 2, 2026
Home কমিউনিটি কানাডায় হঠাৎ বন্ধ ভারতীয় সিনেমা

কানাডায় হঠাৎ বন্ধ ভারতীয় সিনেমা

অনলাইন ডেস্ক : কানাডার ওন্টারিওতে ওকভিলে অবস্থিত ‘ফিল্ম ডট সিএ’ নামে এক সিনেমা হলে চলছিল ভারতীয় চলচ্চিত্রের প্রদর্শনী। কিন্তু, হঠাৎই সিনেমা হলটিতে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় সেই প্রদর্শনী।

মূলত, প্রদর্শনী বন্ধ করতে পরপর অগ্নিসংযোগ ও গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। হামলার শিকার হওয়ার পর ঋষভ শেঠি অভিনীত ‘কান্তারা: আ লেজেন্ড চ্যাপ্টার ওয়ান’ এবং পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ছবি দুটির শো স্থগিত করা হয়েছে।

সিনেমা হল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা কোনো ভারতীয় ছবি প্রদর্শন করবে না।

শুক্রবার (৩ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৫ সেপ্টেম্বর ভোরে প্রথম হামলাটি ঘটে। স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটে দুই ব্যক্তি সিনেমা হলের প্রবেশদ্বারে দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন লাগিয়ে দেয়। হ্যাল্টন পুলিশের মতে, হামলাকারীরা লাল রঙের গ্যাস ক্যান ব্যবহার করেছিল।

এই হামলায় সিনেমা হলটির বাইরের অংশে মাঝারি ধরনের ক্ষতি হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর ৫টা ১৫ মিনিটের দিকে একটি সাদা এসইউভি গাড়ি সিনেমা হলের সামনে আসে এবং দুজন ব্যক্তি নেমে এসে দরজায় তরল পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়।

এর এক সপ্তাহ পর, অর্থাৎ ২ অক্টোবর, দ্বিতীয় হামলাটি হয়। এবার ভোর ১টা ৫০ মিনিটের দিকে এক সন্দেহভাজন ব্যক্তি সিনেমা হলের প্রবেশদ্বার লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে।

বিভিন্ন সংবাদমাধ্যম এই হামলাগুলোকে স্থানীয় বিচ্ছিন্নতাবাদী বা খলিস্তানি চরমপন্থীদের সঙ্গে সম্পর্কিত বলে দাবি করলেও হ্যাল্টন পুলিশ এখনো হামলার উদ্দেশ্য সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য জানায়নি। পুলিশ এ ঘটনার তদন্ত করছে এবং সন্দেহভাজনদের খোঁজে অভিযান চালাচ্ছে।

RELATED ARTICLES

“আজ শুধু জীবনানন্দ দাশ” শীর্ষক অনুষ্ঠান এর সফল সমাপ্তি

অনলাইন ডেস্ক : অন্যস্বর টরন্টো ও অন্যথিয়েটার টরন্টো আয়োজিত কবি জীবনানন্দ দাশ এর জয়ন্তী উপলক্ষে “আজ শুধু জীবনানন্দ দাশ” শীর্ষক কথা, আবৃত্তি এবং কবিতা...

টরন্টোতে শ্রদ্ধা ও ভালোবাসায় অমর একুশে পালিত

বাংলা কাগজ ডেস্ক : গত ২১শে ফেব্রুয়ারী রাত ১২টা ১ মিনিটে টরন্টোর মেইন স্ট্রীট ও ভিক্টোরিয়া পার্ক সাবওয়ে’র মাঝামাঝি জায়গায় অবস্থিত ডেন্টোনিয়া পার্কের স্থায়ী...

সম্পর্ক জোরদারে ভারত যাচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক : কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই সপ্তাহে ভারত সফর করবেন বলে ধারণা করা হচ্ছে। দুই দেশের মধ্যে বাণিজ্য দ্বিগুণ করা এবং 'ভাঙা...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শাহজালালে তিনদিনে ৭৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজারো যাত্রী

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির কারণে ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা...

‘লাবণ্যের ছোঁয়াতে’ নিজেকে রাঙালেন পূজা চেরি

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা পূজা চেরি। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব। এবার একগুচ্ছ...

উপসাগরীয় ভাইদের ওপর নয়, আমাদের লক্ষ্য কেবল মার্কিন ঘাঁটি: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : পারস্য উপসাগরীয় অঞ্চলের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কোনো দ্বন্দ্বে জড়াতে চায় না ইরান। আল জাজিরাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস...

‘খামেনিকে হত্যা বৈশ্বিক মুসলিমদের বিরুদ্ধে একটি প্রকাশ্য যুদ্ধ’

অনলাইন ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, খামেনিকে হত্যার ঘটনা ‘বিশ্বের সর্বত্র মুসলিমদের, বিশেষ করে শিয়াদের বিরুদ্ধে একটি প্রকাশ্য যুদ্ধ’। ইরান সরকারের সরকারি টেলিগ্রাম...

Recent Comments