Monday, April 6, 2026
Monday, April 6, 2026
Home ইন্টারন্যাশনাল এমপিদের পেনশন বাতিল করলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

এমপিদের পেনশন বাতিল করলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক : এমপিদের পেনশন বা অবসরকালীন ভাতা বাতিল করেছেন শ্রীলঙ্কা। এখন থেকে শ্রীলঙ্কার কোনো সাবেক এমপি কিংবা প্রয়াত এমপিদের স্ত্রী আর পেনশন পাবেন না।

গতকাল মঙ্গলবার এ ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কার বিচার বিষয়ক মন্ত্রী হরসানা নানায়াক্কারা। পার্লামেন্টে বক্তব্য দেওয়র সময় তিনি বলেছেন, “জনগণ যখন টেলিভিশনে পার্লামেন্টে এমপিদের বিতর্ক এবং বক্তব্য দেখে, তখন তারা মনে করে যে এমপিরা পেনশন পাওয়ার জন্য উপযুক্ত নন।”

মঙ্গলবার পার্লামেন্টে এমপিদের পেনশন বাতিল সংক্রান্ত বিলটি উত্থাপনের পর সেটি পাস হয়েছে বলে জানা গেছে। শ্রীলঙ্কার পার্লামেন্টের মোট আসনসংখ্যা ২২৫টি। মঙ্গলবার পার্লামেন্টে বিলটি ভোটের জন্য উত্থাপনের পর ১৫৪ জন সেটির পক্ষে ভোট দিয়েছেন।

করোনা মহামারি এবং বিদেশি মুদ্রার রিজার্ভ তলানিতে ঠেকে যাওয়ায় ২০২১ সাল থেকে টালমাটাল অবস্থায় আছে দেশটির অর্থনীতি। এখনও দেশটির অর্থনীতি পুরোপুরি মহামারিপূর্ব অবস্থায় ফিরে যেতে পারেনি।

এই পরিস্থিতিতে আমূল অর্থনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন বামপন্থি রাজনীতিক অনুরা কুমারা দিশানায়েকে। প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণের পর একে একে এমপিদের আবাসন, যানবাহন এবং দেহরক্ষীগত সুবিধা বাতিল করেন তিনি। এবার বাতিল হলো পেনশন।

মঙ্গলবার পার্লামেন্টে যখন বিলটি তোলা হয়, তখন সেটির বিরোধিতা করেছিলেন শ্রীলঙ্কার বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমাদাসা। এ ব্যাপারে পার্লামেন্টের বক্তৃতায় তিনি বলেছেন, “এই বিল আসলে আইনপ্রণেতাদের দুর্নীতি করার বৈধতাপত্র। পেনশন আইনপ্রণেতাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে। যদি এটি বাতিল হয়ে যায়, তাহলে তারা দ্বিধাহীনভাবে দুর্নীতি করা শুরু করবেন।”

সূত্র : এনডিটিভি

RELATED ARTICLES

সেনা উদ্ধারের নামে ইউরেনিয়াম চুরির চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র: অভিযোগ ইরানের

অনলাইন ডেস্ক : ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার অভিযানের আড়ালে সমৃদ্ধ ইউরেনিয়াম চুরির চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র—অভিযোগ তুলেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (৬ এপ্রিল) এক বিবৃতিতে...

আইআরজিসির গোয়েন্দা প্রধানকে হত্যার পর যুদ্ধ নিয়ে নতুন বার্তা দিল ইসরাইল

অনলাইন ডেস্ক : ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা প্রধান নিহত হওয়ার ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন,...

ইসরায়েলের হাইফায় হামলায় বিধ্বস্ত ভবন, আটকা পড়াদের উদ্ধারে তল্লাশি

অনলাইন ডেস্ক : ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফা শহরের একটি বহুতল ভবন ধসে পড়ার পর সেখানে আটকা পড়া মানুষদের উদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছে উদ্ধারকারী দল। ইসরায়েলের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

গণভোট ইস্যুতে সরকারকে হুঁশিয়ারি ১১ দলীয় ঐক্যের

অনলাইন ডেস্ক : গণভোটের রায়ের বিরুদ্ধে সরকারি অবস্থানের প্রতিবাদ ও তা অবিলম্বে বাস্তবায়নের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য। শনিবার (৪ এপ্রিল)...

এবার রাজনীতিতে কোয়েল, রাজ্যসভার সদস্য হিসেবে নিলেন শপথ

বিনোদন ডেস্ক : চলচ্চিত্র অঙ্গন থেকে এবার রাজনীতিতে নাম লেখালেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। রাজ্যসভার সদস্য হিসেবে এরই মধ্যে শপথ নিয়েছেন তিনি। সোমবার (৬...

সেনা উদ্ধারের নামে ইউরেনিয়াম চুরির চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র: অভিযোগ ইরানের

অনলাইন ডেস্ক : ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার অভিযানের আড়ালে সমৃদ্ধ ইউরেনিয়াম চুরির চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র—অভিযোগ তুলেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (৬ এপ্রিল) এক বিবৃতিতে...

আইআরজিসির গোয়েন্দা প্রধানকে হত্যার পর যুদ্ধ নিয়ে নতুন বার্তা দিল ইসরাইল

অনলাইন ডেস্ক : ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা প্রধান নিহত হওয়ার ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন,...

Recent Comments