Thursday, February 5, 2026
Thursday, February 5, 2026
Home বিনোদন এবার আইয়ুব বাচ্চু ও ববিতাসহ ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান পাচ্ছেন...

এবার আইয়ুব বাচ্চু ও ববিতাসহ ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান পাচ্ছেন একুশে পদক

বিনোদন ডেস্ক : কিংবদন্তি গায়ক, গিটারিস্ট ও সংগীত পরিচালক আইয়ুব বাচ্চু এবং চলচ্চিত্র অভিনেত্রী ও প্রযোজক ববিতাসহ এবার দশজন পাচ্ছেন দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক-২০২৬। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

আইয়ুব বাচ্চু ও ববিতা ছাড়াও অন্যান্য যারা পদক পাচ্ছেন, তারা হলেন- চারুকলায় ডক্টর মোহাম্মদ আব্দুস সাত্তার, স্থাপত্য মেরিনা তাবাসসুম, নাট্যকলায় পালাকার ইসলাম উদ্দিন, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার ও নৃত্যকলায় অথৈ আহমেদ। আর প্রতিষ্ঠান ব্যান্ড মিউজিকে- ওয়ারফেজ।

এর আগে গত বছরের জুলাইয়ের শেষ দিকে একুশে পদক ২০২৬-এর জন্য মনোনয়ন আহ্বান করে সরকার। একই বছরের ৩০ অক্টোবরের মধ্যে মনোনয়ন জমা দেয়ার আহ্বান জানানো হয়।

গত বছরের ২৯ জুলাই তথ্য অধিদপ্তর এক তথ্য বিবরণীতে জানায়, সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থা, সব মন্ত্রণালয় ও বিভাগ, পাবলিক বিশ্ববিদ্যালয়, জেলা প্রশাসক এবং একুশে ও স্বাধীনতা পদকে ভূষিত ব্যক্তিদের কাছ থেকে মনোনয়ন প্রস্তাব পাঠাতে অনুরোধ জানানো হয়েছে।

বিবরণীতে আরও বলা হয়, প্রতি বছরের মতো ২০২৬ সালেও সরকার ভাষা আন্দোলন, শিল্পকলা (সংগীত, নৃত্য, অভিনয়, চারুকলা ইত্যাদি), মুক্তিযুদ্ধ, সাংবাদিকতা, গবেষণা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থনীতি, সমাজসেবা, রাজনীতি, ভাষা ও সাহিত্যসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা ব্যক্তি (জীবিত বা মৃত), গোষ্ঠী, প্রতিষ্ঠান ও সংস্থাকে একুশে পদকে ভূষিত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

RELATED ARTICLES

নেটিজেনদের কটাক্ষের শিকার কারিনা কাপুর

বিনোদন ডেস্ক : বলিউডে কারিনা কাপুর খানকে নিয়ে আলোচনার শেষ নেই। কাপুর খানদানের কন্যা আর নবাব পরিবারের ঘরণি এই দুই পরিচয় কি তাকে অন্যদের...

এ আর রহমানকে অতিথি করায় বিজেপি নেতার তোপের মুখে কপিল শর্মা

বিনোদন ডেস্ক : ধর্মীয় বিভাজন সংক্রান্ত মন্তব্যের জেরে বিতর্কে জড়ানো অস্কারজয়ী সুরকার এ আর রহমানকে নিজের অনুষ্ঠানে অতিথি করায় এবার কড়া সমালোচনার মুখে পড়েছেন...

কলকাতায় সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন জয়া আহসান

বিনোদন ডেস্ক : দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসানের অভিনয় জীবনে এলো নতুন এক সাফল্য। কলকাতায় জি২৪ ঘণ্টা আয়োজিত ‘বিনোদনের সেরা ২৪’ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

এবার আইয়ুব বাচ্চু ও ববিতাসহ ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান পাচ্ছেন একুশে পদক

বিনোদন ডেস্ক : কিংবদন্তি গায়ক, গিটারিস্ট ও সংগীত পরিচালক আইয়ুব বাচ্চু এবং চলচ্চিত্র অভিনেত্রী ও প্রযোজক ববিতাসহ এবার দশজন পাচ্ছেন দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক...

মুসলিমদের ওপর গোপনে নজরদারি: নেদারল্যান্ডসে ১০ পৌরসভাকে জরিমানা

অনলাইন ডেস্ক : মুসলিম বাসিন্দাদের অজান্তে গোপনে তথ্য সংগ্রহ ও নজরদারির পাশাপাশি গবেষণা চালানোর অভিযোগে নেদারল্যান্ডসের ১০টি পৌরসভাকে জরিমানা করেছে দেশটির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ।...

সোশ্যাল মিডিয়ায় নির্বাচন নিয়ে পোস্ট-মন্তব্য করতে পারবেন না পুলিশ সদস্যরা: সিআইডি প্রধান

অনলাইন ডেস্ক : পুলিশ সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচন-সংক্রান্ত ছবি, পোস্ট, মন্তব্য বা তথ্য শেয়ার করতে পারবেন না বলে নির্দেশনা দিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের...

জাতিসংঘে রাষ্ট্রীয় নির্যাতনের ক্ষতিপূরণ রিজার্ভেশন প্রত্যাহারের প্রস্তাব পাস

অনলাইন ডেস্ক : নির্যাতন ও নিষ্ঠুর, অমানবিক বা অবমাননাকর আচরণ বা শাস্তির বিরুদ্ধে জাতিসংঘ কনভেনশনের অনুচ্ছেদ ১৪(১)-এর ওপর দীর্ঘ ২৬ বছর ধরে বজায় রাখা...

Recent Comments