Tuesday, March 24, 2026
Tuesday, March 24, 2026
Home বাংলাদেশ এক ধাক্কায় জেট ফুয়েলের দাম বাড়ছে ৮০ শতাংশ

এক ধাক্কায় জেট ফুয়েলের দাম বাড়ছে ৮০ শতাংশ

অনলাইন ডেস্ক : দেশেও জেট ফুয়েলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বিইআরসির দায়িত্বশীল সূত্র জানায়, এক ধাক্কায় প্রায় ৮০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র জানায়, তেলের দাম বাড়াতে মঙ্গলবার (২৪ মার্চ) জুমে জরুরি সভা করে বিইআরসি। এতে পদ্মা অয়েল, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনসহ (বিপিসি) বিইআরসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভ্যন্তরীণ রুটে ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে এক লাফে ২০২ টাকা ২৯ পয়সা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ লিটারপ্রতি দাম বাড়ানো হয়েছে ৮৯ টাকা ৮৮ পয়সা বা ৮০ শতাংশ।

এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার ফুয়েলের দাম ০.৭৩৮৪ ডলার থেকে বাড়িয়ে ১.৩২১৬ ডলার নির্ধারণ করা হয়েছে। দর বৃদ্ধির হার প্রায় ৭৯ শতাংশ।

সভায় উপস্থিত এক কর্মকর্তা জানান, ২৪ মার্চ মধ্যরাত (২৫ মার্চ) থেকে এই দাম কার্যকর হবে। রাতেই এ বিষয়ে প্রজ্ঞাপন দিতে পারে বিইআরসি।

RELATED ARTICLES

যত দ্রুত সম্ভব নাগরিকদের ইসরায়েল ছাড়াতে বলল চীন

অনলাইন ডেস্ক : ইরানে ভয়াবহ হামলার মুখে ইসরায়েলে অবস্থানরত চীনা নাগরিকদের নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় যত দ্রুত সম্ভব চীনে ফিরে যেতে বা নিরাপদ স্থানে চলে...

জ্বালানি সংকট চরমে, প্রথম দেশ হিসেবে ‘জরুরি অবস্থা’ ঘোষণা করল ফিলিপাইন

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের জেরে বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ‘জাতীয় জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন। এই ঘোষণার...

যুক্তরাষ্ট্রের টেক্সাসে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পোর্ট আর্থার শহরে একটি বিশালাকায় তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ মার্চ) এই শক্তিশালী বিস্ফোরণে পুরো...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

৮ বছর পর ফিরছেন আনুশকা শর্মা

বিনোদন ডেস্ক : দীর্ঘ আট বছরের বিরতির পর আবারও রূপালি পর্দায় ফিরতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। ভারতীয় গণমাধ্যমে জোর গুঞ্জন—একেবারেই ভিন্ন ধাঁচের একটি...

এক ধাক্কায় জেট ফুয়েলের দাম বাড়ছে ৮০ শতাংশ

অনলাইন ডেস্ক : দেশেও জেট ফুয়েলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বিইআরসির দায়িত্বশীল সূত্র জানায়, এক ধাক্কায় প্রায় ৮০ শতাংশ...

যত দ্রুত সম্ভব নাগরিকদের ইসরায়েল ছাড়াতে বলল চীন

অনলাইন ডেস্ক : ইরানে ভয়াবহ হামলার মুখে ইসরায়েলে অবস্থানরত চীনা নাগরিকদের নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় যত দ্রুত সম্ভব চীনে ফিরে যেতে বা নিরাপদ স্থানে চলে...

জ্বালানি সংকট চরমে, প্রথম দেশ হিসেবে ‘জরুরি অবস্থা’ ঘোষণা করল ফিলিপাইন

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের জেরে বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ‘জাতীয় জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন। এই ঘোষণার...

Recent Comments