Sunday, February 8, 2026
Sunday, February 8, 2026
Home বাংলাদেশ ইসির নির্বাচনি কারিগরি সহায়তায় কানাডার ২০ লাখ ডলার

ইসির নির্বাচনি কারিগরি সহায়তায় কানাডার ২০ লাখ ডলার

অনলাইন ডেস্ক : এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) কারিগরি সহায়তায় ২০ লাখ ডলার (২ মিলিয়ন) অনুদান দিচ্ছে কানাডা।

রোববার (০৮ ফেব্রুয়ারি) ইসির সঙ্গে চুক্তি স্বাক্ষর শেষে এই তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার এইচ.ই. অজিত সিং। এসময় ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিফান লিলার উপস্থিত ছিলেন।

কানাডিয়ান হাইকমিশনার বলেন, ‘বিশ্বাসযোগ্য, অন্তর্ভুক্তিমূলক এবং স্বচ্ছ নির্বাচনের জন্য বাংলাদেশের অগ্রগতিতে আমি গর্বিত। কানাডা অবশ্যই বাংলাদেশের দীর্ঘস্থায়ী অংশীদার এবং বন্ধু। আমরা আপনাদের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশগুলোর মধ্যে অন্যতম।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে ১ লাখেরও বেশি বাংলাদেশি-কানাডিয়ান দুই দেশের সম্পর্কের সেতুবন্ধন হিসেবে কাজ করছেন।’

১২ ফেব্রুয়ারির নির্বাচনকে বিশ্বের অন্যতম ‘বৃহৎ নির্বাচন’ হিসেবে অভিহিত করে অজিত সিং বলেন, ‘বাংলাদেশে কী ঘটে তা কানাডা এবং বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ।’

কানাডা বাংলাদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রত্যাশা করে বলেও জানান কানাডিয়ান হাইকমিশনার।

ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিফান লিলার বলেন, ‘নির্বাচন কমিশনের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য জাতিসংঘের এই কনসোর্টিয়ামকে সমর্থন দেওয়ায় আমি কানাডার করদাতাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

তিনি বলেন, ‘গত এক বছর ধরে ইউনেস্কো, জাতিসংঘ নারী, ইউএনওডিসি এবং ইউএনডিপি- এই চারটি সংস্থা বাংলাদেশ নির্বাচন কমিশনের অনুরোধে কারিগরি সহায়তা প্রদান করে আসছে।’

‘কানাডার এই নতুন তহবিল সেই প্রচেষ্টাকে আরও বেগবান করবে’, যোগ করেন স্টিফান লিলার।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি ভোটকে সামনে রেখে ইউএনডিপির সহায়তায় ব্যালট নামে একটি প্রকল্প হাতে নিয়েছে ইসি।

RELATED ARTICLES

নারীদের নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোকে আরও দায়িত্ব নিতে হবে

অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান ব‌লেছেন, সাইবার বুলিং ও শারীরিক নিরাপত্তার দিক থেকে নারীদের নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোর আরও বেশি...

নিরঙ্কুশ জয়ের পথে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির এলডিপি জোট

অনলাইন ডেস্ক : জাপানের আগাম সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পথে বর্তমান প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বাধীন এলডিপি জোট। সাম্প্রতিক জরিপগুলোতে এলডিপির নিরঙ্কুশ জয়ের পূর্বাভাস দেয়া...

আজ থেকে ভোটের মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী

অনলাইন ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ থেকে মাঠে নামছে সেনাসহ সব বাহিনীর সদস্যরা। একই সঙ্গে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নারীদের নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোকে আরও দায়িত্ব নিতে হবে

অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান ব‌লেছেন, সাইবার বুলিং ও শারীরিক নিরাপত্তার দিক থেকে নারীদের নিরাপত্তায় রাজনৈতিক দলগুলোর আরও বেশি...

ইসির নির্বাচনি কারিগরি সহায়তায় কানাডার ২০ লাখ ডলার

অনলাইন ডেস্ক : এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) কারিগরি সহায়তায় ২০ লাখ ডলার (২ মিলিয়ন) অনুদান দিচ্ছে কানাডা। রোববার...

নিরঙ্কুশ জয়ের পথে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির এলডিপি জোট

অনলাইন ডেস্ক : জাপানের আগাম সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পথে বর্তমান প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বাধীন এলডিপি জোট। সাম্প্রতিক জরিপগুলোতে এলডিপির নিরঙ্কুশ জয়ের পূর্বাভাস দেয়া...

বাংলাদেশে নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু নিয়ে যা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অনলাইন ডেস্ক : চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে এক নারী মারা গেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে...

Recent Comments