Saturday, April 4, 2026
Saturday, April 4, 2026
Home ইন্টারন্যাশনাল ইরানে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা

ইরানে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা

অনলাইন ডেস্ক : ইরানের হামলায় ভূপাতিত হওয়া যুদ্ধবিমানের নিখোঁজ ক্রুকে খুঁজে বের করতে ইরানে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা। স্থানীয় সময় গতকাল শুক্রবার রাতে তারা দেশটিতে ঢোকেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।

এরআগে শুক্রবার দিনের শুরুতে যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করে ইরান। ওই বিমানে দুজন ক্রু ছিলেন। যার একজনকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অভিযান চালিয়ে উদ্ধার করা হয়।

এই অভিযানে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের হেলিকপ্টারকে টার্গেট করে গুলি ছোড়ে ইরানের পুলিশ। এতে একটি হেলিকপ্টারের লেজের অংশে আগুন ধরে যায় এবং সেখান থেকে ধোঁয়া বের হয়। কিন্তু হেলিকপ্টারটি পরবর্তীতে নিরাপদে অবতরণ করতে সমর্থ হয়।

যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা যখন তাদের ক্রুকে উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছে তখন ওই ক্রুকে ধরতে পাল্টা অভিযান চালাচ্ছে ইরানি মিলিশিয়ারা। তবে এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

ইরানের রাষ্ট্রীয় টিভিতে এক ঘোষণায় বলা হয়েছে, যদি কেউ মার্কিন বিমানবাহিনীর এই পাইলটকে জীবিত অথবা মৃত অবস্থায় আটক করতে পারে তাহলে তাকে ৬০ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে।

গতকাল এফ-১৫ এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের একটি এ-১০ ওয়ার্থগ যুদ্ধবিমানও ভূপাতিত করে ইরানি সেনারা। এটি হরমুজ প্রণালির কাছে পারস্য উপসাগরে আছড়ে পড়ে। এ মডেলের বিমান সাধারণ খুব কাছ থেকে হামলা চালানোর জন্য ব্যবহার করা হয়।

সূত্র: দ্য টেলিগ্রাফ

RELATED ARTICLES

পেন্টাগনে চরম অস্থিরতা: সেনাপ্রধানের পর আরও দুই শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রশাসনে বড় ধরনের অস্থিরতা ও রদবদল অব্যাহত রয়েছে। দেশটির সেনাবাহিনী প্রধান (আর্মি চিফ অফ স্টাফ) জেনারেল র‍্যান্ডি জর্জকে অপসারণের...

তেলের দাম বৃদ্ধি, ইসলামাবাদ-পাঞ্জাবে গণপরিবহন ফ্রি

অনলাইন ডেস্ক : জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধির কষাঘাতে জর্জরিত সাধারণ মানুষকে স্বস্তি দিতে বড়সড় ঘোষণা দিয়েছে পাকিস্তান ফেডারেল সরকার ও পাঞ্জাব প্রদেশ। শুক্রবার সরকারের...

পাকিস্তানে পেট্রোল-ডিজেলের দামে রেকর্ড

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকটের জেরে সবধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে পাকিস্তান সরকার। এরমধ্যে পেট্রোল ও হাই-স্পিড...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

লাক্স সুপারস্টার হলেন বর্ণিতা

বিনোদন ডেস্ক : পর্দা নামলো দেশের জনপ্রিয় রিয়েলিটি শো ‘লাক্স সুপারস্টার’-এর। এবারের আসরে সেরা সুন্দরী হিসেবে জয়ী হয়েছেন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা। শুক্রবার (৩...

ইরানে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা

অনলাইন ডেস্ক : ইরানের হামলায় ভূপাতিত হওয়া যুদ্ধবিমানের নিখোঁজ ক্রুকে খুঁজে বের করতে ইরানে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা। স্থানীয় সময় গতকাল শুক্রবার...

শ্রীলঙ্কার কাছে হার বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমস হকি বাছাইপর্বে জয় দিয়ে শুরু করার পর দ্বিতীয় ম্যাচে হোঁচট খেল বাংলাদেশ। চায়নিজ তাইপেকে হারানোর একদিন পরই শ্রীলঙ্কার কাছে...

পেন্টাগনে চরম অস্থিরতা: সেনাপ্রধানের পর আরও দুই শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রশাসনে বড় ধরনের অস্থিরতা ও রদবদল অব্যাহত রয়েছে। দেশটির সেনাবাহিনী প্রধান (আর্মি চিফ অফ স্টাফ) জেনারেল র‍্যান্ডি জর্জকে অপসারণের...

Recent Comments