Monday, March 30, 2026
Monday, March 30, 2026
Home ইন্টারন্যাশনাল ইউক্রেনকে ১০৭ বিলিয়ন ডলার ঋণের অনুমোদন দিল ইউরোপীয় সংসদ

ইউক্রেনকে ১০৭ বিলিয়ন ডলার ঋণের অনুমোদন দিল ইউরোপীয় সংসদ

অনলাইন ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে প্রায় ১০৭ বিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদানের অনুমোদন দিয়েছে ইউরোপীয় সংসদ। এই সহায়তা মূলত কিয়েভের জনসেবা নিশ্চিত করা এবং প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করার লক্ষ্যে দেওয়া হচ্ছে।

ইউরোপীয় সংসদের এ অনুমোদনকে স্বাগত জানিয়েছেন কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন। তিনি বলেন, ইউক্রেনের সাহস অটল। তেমনি ইউরোপও সবসময় তার পাশে থাকবে। কারণ একটি শক্তিশালী ইউক্রেন সমগ্র ইউরোপকে নিরাপদ রাখবে।

প্রস্তাবিত প্যাকেজের মোট অর্থ দুইটি প্রধান চ্যানেলের মাধ্যমে ইউক্রেনে বিতরণ করা হবে। এর মধ্যে একটি ম্যাক্রোইকোনমিক সহায়তা। এতে ৩৫ দশমিক ৮ বিলিয়ন ডলার যা ম্যাক্রো-ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স বা ইউক্রেন ফ্যাসিলিটি-এর মাধ্যমে সরবরাহ করা হবে।

এছাড়া প্রতিরক্ষা শিল্প ও সামরিক সরঞ্জামের জন্য ৭১ দশমিক ৫ বিলিয়ন ডলার দেওয়া হবে, যা ইউক্রেন ও ইইউ প্রতিরক্ষা শিল্প থেকে সরঞ্জাম ও প্রযুক্তি ক্রয় ও বিতরণের জন্য ব্যবহৃত হবে।

ইউরোপীয় সংসদের প্রেসিডেন্ট রোবার্টা মেটসোলা বলেন, এই ভোট ইউক্রেনের জন্য একটি গুরুত্বপূর্ণ জীবনরেখা দিয়েছে। এটি প্রয়োজনীয় জনসেবার ধারাবাহিকতা নিশ্চিত করবে এবং দেশের প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি করবে।

প্রথম তহবিলের অংশ ২০২৬ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে বিতরণ শুরু হবে তবে তা কার্যকর হবে ইইউ কাউন্সিলের আনুষ্ঠানিক অনুমোদনের পরে।

জানা গেছে, ২০২৬ ও ২০২৭ সালের জন্য ইউক্রেনকে অর্থায়ন করার পরিকল্পনা ডিসেম্বর ২০২৫-এ পুঁজিবাজার থেকে ঋণ গ্রহণের মাধ্যমে নিশ্চিত করা হয়েছিল।

সূত্র: আনাদোলু এজেন্সি, ইউরো নিউজ

RELATED ARTICLES

মার্কিন বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দিল স্পেন

অনলাইন ডেস্ক : ইরানে হামলার সঙ্গে জড়িত মার্কিন বিমানগুলোর জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে স্পেন। সোমবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রোবেলস এ তথ্য নিশ্চিত...

ইরানের বিদ্যুৎকেন্দ্র-খারগ দ্বীপ ধ্বংসের হুমকি ট্রাম্পের

অনলাইন ডেস্ক : তেহরান যদি অবিলম্বে হরমুজ প্রণালি খুলে না দেয়, তাহলে ইরানের বিদ্যুৎকেন্দ্র, তেলকূপ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খারগ দ্বীপসহ দেশটির বেসামরিক জ্বালানি অবকাঠামো...

বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়ালো, এশিয়াজুড়ে শেয়ারবাজারে বড় ধস

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের সংঘাত তীব্রতর হওয়ায় বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম এবং একই সঙ্গে এশিয়ার শেয়ারবাজারে বড় ধরনের দরপতন দেখা গেছে। ইরানের সঙ্গে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

অনন্যাকে ‘আপত্তিকর’ স্পর্শ, সমালোচনার মুখে করণ জোহর

বিনোদন ডেস্ক : বড় সমালোচনা ও বিতর্কের মুখে পড়েছেন বলিউড নির্মাতা ও প্রযোজক করণ জোহর। মূলত, অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে ভরা মঞ্চে ‘আপত্তিকর’ভাবে স্পর্শ করার...

জ্বালানি ঘাটতি নয়, মজুদের মানসিকতাই সমস্যা সৃষ্টি করছে: জ্বালানিমন্ত্রী

অনলাইন ডেস্ক : ঢাকার বিভিন্ন পেট্রোল পাম্পে গত বছর ও এ বছরের জ্বালানি তেলের সরবরাহের তুলনা টেনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান...

মার্কিন বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দিল স্পেন

অনলাইন ডেস্ক : ইরানে হামলার সঙ্গে জড়িত মার্কিন বিমানগুলোর জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে স্পেন। সোমবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রোবেলস এ তথ্য নিশ্চিত...

ইরানের বিদ্যুৎকেন্দ্র-খারগ দ্বীপ ধ্বংসের হুমকি ট্রাম্পের

অনলাইন ডেস্ক : তেহরান যদি অবিলম্বে হরমুজ প্রণালি খুলে না দেয়, তাহলে ইরানের বিদ্যুৎকেন্দ্র, তেলকূপ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খারগ দ্বীপসহ দেশটির বেসামরিক জ্বালানি অবকাঠামো...

Recent Comments