Saturday, April 11, 2026
Saturday, April 11, 2026
Home কমিউনিটি “আজ শুধু জীবনানন্দ দাশ” শীর্ষক অনুষ্ঠান এর সফল সমাপ্তি

“আজ শুধু জীবনানন্দ দাশ” শীর্ষক অনুষ্ঠান এর সফল সমাপ্তি

অনলাইন ডেস্ক : অন্যস্বর টরন্টো ও অন্যথিয়েটার টরন্টো আয়োজিত কবি জীবনানন্দ দাশ এর জয়ন্তী উপলক্ষে “আজ শুধু জীবনানন্দ দাশ” শীর্ষক কথা, আবৃত্তি এবং কবিতা থেকে সঙ্গীত এর অনুষ্ঠান অত্যন্ত সাফল্যজনকভাবে গত ১৬ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার সন্ধ্যা ৮ থেকে রাত ১০টা পর্যন্ত টরন্টো ফিল্ম ফোরাম এর মাল্টি কালচারাল স্ক্রিন সেন্টারে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রওশন জাহান উর্মি “নগ্ন নির্জন হাত” ও “ছায়া প্রিয়া”, মৌমিতা মৌ “বনলতা সেন”, রিফ্ফাত নূয়েরীন ‘আমি যদি হতাম”, “আকাশলীনা”, আনিসা লাকী “অন্ধকার”, “নির্জন স্বাক্ষর”, দিলারা নাহার বাবু “সোনালী ডানার শঙ্খচিল“, “শঙ্খমালা”, ইলোরা সাঈদ “জনান্তিকে”, ফারিয়া সেহেলী “শিকার”, “বাংলার মুখ আমি দেখিয়াছি”, তামান্না ইসলাম “একদিন খুঁজেছিনু তারে”, আসিফ চৌধুরী “অদ্ভুত আঁধার এক”, আহমেদ হোসেন “সুন্দর বনের গল্প’ এবং মানবী মৃধা। কবিকন্যার লেখা “আমার বাবা” আবৃত্তি করেন। কবির কবিতা থেকে গান পরিবেশেন করেন সাদমান স্বপ্নীল এবং আসিফ চৌধুরী। কবির সামগ্রিক জীবন নিয়ে প্রাণবন্ত তথ্যবহুল আলোচনা করেন – সেরীন ফেরদৌস।

অনুষ্ঠানের শেষপ্রান্তে সদ্য প্রয়াত সুরকার মোহাম্মদ শাহনেওয়াজ এর সুরে, শওকত ওসমান এর লেখা, নিয়াজ মোহাম্মদ চৌধুরী এর বিখ্যাত গান “জীবনানন্দ হয়ে সংসারে আজো আমি” পরিবেশন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন ফারজানা বেবী। সমবেত কণ্ঠে জাতীয় সংগীত এর মাধ্যমে ব্যতিক্রমধর্মী আয়োজনটি শেষ হয়।

RELATED ARTICLES

আর্টেমিস-২ নভোচারীদের সঙ্গে কথা বললেন কানাডার প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক : এবারই প্রথম কোন চন্দ্র অভিযানে গিয়েছেন একজন কানাডিয়ান নভোচারী। সেই ঐতিহাসিক মুহূর্তে তার সঙ্গে সরাসরি কথা বললেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। আর্টেমিস-২...

দক্ষিণ লেবাননে ইসরায়েলি দখলদারিত্ব অবৈধ: তীব্র সমালোচনা কানাডার প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক : দক্ষিণ লেবাননে ইসরায়েলের চলমান সামরিক অভিযান ও দখলদারিত্বকে সরাসরি ‘অবৈধ’ বলে আখ্যায়িত করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। কুইবেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে...

‘বাংলা কাগজ’ সম্পাদকের মাতৃবিয়োগ

অনলাইন ডেস্ক : কানাডার টরন্টো থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘বাংলা কাগজ’ এর সম্পাদক মনিস রফিকের মা মর্জিনা খাতুন গত ১৫ মার্চ, রবিবার সকাল ১০টায় বাংলাদেশের...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

লেবাননে হামলায় তীব্র ক্ষোভ প্রকাশ মিয়া খলিফার

বিনোদন ডেস্ক : লেবাননে ইসরাইলি সামরিক অভিযানের সাম্প্রতিক তীব্রতা বৃদ্ধি নিয়ে সামাজিক মাধ্যমে মুখ খুলেছেন লেবানিজ-আমেরিকান সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মিয়া খলিফা। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা...

ইরানের নেতাদের শুধু আলোচনার জন্য বাঁচিয়ে রাখা হয়েছে

অনলাইন ডেস্ক : ইরানের কোনো শক্ত অবস্থান নেই এবং তাদের নেতাদের শুধুমাত্র আলোচনার জন্য বাঁচিয়ে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।...

হরমুজ প্রণালি পারের অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ, ফিরে যাচ্ছে শারজা বন্দরে

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি না পাওয়ায় বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ শারজায় ফিরছে বলে শুক্রবার...

সংসদে আপত্তি সত্ত্বেও বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

অনলাইন ডেস্ক : সংসদে প্রবল আপত্তি সত্ত্বেও ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’ পাস করায় এর প্রতিবাদে অধিবেশন থেকে ওয়াকআউট করেছে প্রধান বিরোধী দল। শুক্রবার...

Recent Comments