Saturday, June 6, 2026
Saturday, June 6, 2026
Home ইন্টারন্যাশনাল ৮ যুদ্ধ থামিয়েও নোবেল পাইনি, বিশ্বাস করা যায়: ট্রাম্প

৮ যুদ্ধ থামিয়েও নোবেল পাইনি, বিশ্বাস করা যায়: ট্রাম্প

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দাবি করেছেন, তিনি আট মাসে আটটি যুদ্ধ থামিয়েছেন। তবে এরপরেও নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় তিনি বিস্ময় প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় না কোনো প্রেসিডেন্ট কখনো একটি যুদ্ধও থামাতে পেরেছেন। আমি গত আট মাসে আটটি যুদ্ধ থামিয়েছি। কিন্তু কি আমি নোবেল পুরস্কার পেয়েছি? না। বিশ্বাস করা যায়?’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি, আগামী বছরটা হয়তো ভালো হবে। কিন্তু জানেন, আমার কাছে আসলে কী গুরুত্বপূর্ণ? আমি হয়তো লাখ লাখ মানুষের জীবন বাঁচিয়েছি।’ এর আগে মধ্যপ্রাচ্য সফরের সময়ও তিনি দাবি করেছিলেন, তিনি গাজা যুদ্ধবিরতিসহ বিশ্বের আটটি সংঘাত সমাধানে ভূমিকা রেখেছেন।

ট্রাম্প ভারত-পাকিস্তানের মধ্যে শান্তি প্রতিষ্ঠার কৃতিত্ব আবারও নিজের বলে দাবি করেছেন। তার মতে, শুল্ক আরোপের হুমকির মাধ্যমে দুই দেশের মধ্যে সংঘাত ঠেকানো সম্ভব হয়েছে। তিনি বলেন, ‘আমরা অনেক যুদ্ধ থামিয়েছি বাণিজ্যের মাধ্যমে। যেমন, ভারত ও পাকিস্তান ভয়াবহভাবে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল। সাতটি যুদ্ধবিমান গুলি করে নামানো হয়েছিল। আমি তখন দুই দেশের সঙ্গেই কথা বলেছিলাম বাণিজ্য নিয়ে। বলেছিলাম, যুদ্ধ না থামালে কোনো বাণিজ্য চুক্তি হবে না।’

তিনি ফোনে উভয় দেশকে হুমকি দিয়ে বলেন, ‘যদি যুদ্ধ না থামাও আমরা তোমাদের সব পণ্যের ওপর ২০০ শতাংশ শুল্ক বসাব। কারণ আমি এই যুদ্ধের অংশ হবো না। ওরা দুটোই পারমাণবিক শক্তিধর দেশ।’ ট্রাম্প জানান, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ—দুজনের সঙ্গেই কথা বলেছেন। পরদিনই তাকে ফোন করে জানানো হয়, দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র এখন বাণিজ্যে ‘অসাধারণভাবে সফল’ এবং শুল্ক থেকে শত শত বিলিয়ন ডলার আয় করছে এবং এই শুল্কনীতি যুদ্ধ ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ট্রাম্পের ভাষায়, ‘এই শুল্কনীতি আমাদের দেশকে আরও মানবিক করেছে। আমি যুদ্ধ থামানোর উদ্দেশ্যে শুল্ক ব্যবহার করতে ভালোবাসি। আমি যুদ্ধ থামাতে ভালোবাসি।’

বক্তৃতার একপর্যায়ে ট্রাম্প ভারতে নিয়োগপ্রাপ্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরকে উদ্দেশ্য করে বলেন, ‘আমাদের ভারতের নতুন রাষ্ট্রদূত এখানেই আছেন। তারা ভালোভাবে প্রতিনিধিত্ব করছে। কিন্তু মনে রেখো, তুমি আমাদের প্রতিনিধিত্ব করবে, ওদের নয়… তবে সার্জিও দারুণ কাজ করবে, দারুণ কাজ।’

সূত্র: এনডিটিভি

RELATED ARTICLES

ইরানি ড্রোন ও রাডার স্টেশনে মার্কিন সামরিক বাহিনীর হামলা

অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালির দিকে ধেয়ে আসা ইরানের চারটি ‘ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন’ ভূপাতিত করার দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। ওয়াশিংটনের দাবি, ড্রোনগুলো ওই...

৩৯ দেশের ওপর ট্রাম্পের অভিবাসন নীতি বাতিল করল মার্কিন আদালত

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নেওয়া বেশ কয়েকটি অভিবাসন নীতির ওপর স্থগিতাদেশ দিয়েছে দেশটির একটি আদালত। এর ফলে ৩৯টি দেশের অভিবাসীর...

‘অবৈধ বাংলাদেশিদের’ বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ভারত: জয়সওয়াল

অনলাইন ডেস্ক : বাংলাদেশ অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করবে বলে আশা প্রকাশ করেছে ভারত। অবৈধভাবে অবস্থানকারী ব্যক্তিদের প্রত্যাবাসন কার্যক্রম...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ইরানি ড্রোন ও রাডার স্টেশনে মার্কিন সামরিক বাহিনীর হামলা

অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালির দিকে ধেয়ে আসা ইরানের চারটি ‘ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন’ ভূপাতিত করার দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। ওয়াশিংটনের দাবি, ড্রোনগুলো ওই...

৩৯ দেশের ওপর ট্রাম্পের অভিবাসন নীতি বাতিল করল মার্কিন আদালত

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নেওয়া বেশ কয়েকটি অভিবাসন নীতির ওপর স্থগিতাদেশ দিয়েছে দেশটির একটি আদালত। এর ফলে ৩৯টি দেশের অভিবাসীর...

দেশে ফিরেছেন সাড়ে ২৯ হাজারের বেশি হাজি, মোট মৃত্যু ৪৬

অনলাইন ডেস্ক : চলতি বছরের হজ সম্পন্ন হওয়ার পর গতকাল বৃহস্পতিবার (৪ জুন) পর্যন্ত মোট ২৯ হাজার ৬৯৪ জন বাংলাদেশি হাজি সৌদি আরব থেকে...

ফিফা র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠেই বিপদে আর্জেন্টিনা!

​স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ শুরুর ঠিক আগে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখলের দারুণ সুযোগ তৈরি হয়েছে আর্জেন্টিনার সামনে। আগামীকাল শনিবার হন্ডুরাসের বিপক্ষে জয় পেলেই শীর্ষে...

Recent Comments