Friday, January 23, 2026
Friday, January 23, 2026
Home কমিউনিটি ৩১ জানুয়ারি কারু’র কার্যনির্বাহী পরিষদের নির্বাচন

৩১ জানুয়ারি কারু’র কার্যনির্বাহী পরিষদের নির্বাচন

বাংলা কাগজ প্রতিবেদক : আগামী ৩১ জানুয়ারি, শনিবার, কানাডায় বসবাসরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘কানাডিয়ান এলামনাই এ্যাসোসিয়েশন অব রাজশাহী ইউনিভার্সিটি’ (CAARU)’র ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নির্বাচনের যাবতীয় তথ্যাদি ইতোমধ্যে কারু’র সদস্যদের ইমেইল এর মাধ্যমে পাঠানো হয়েছে। নির্বাচন সংক্রান্ত যে কোন বিষয়ে সদস্যরা যোগাযোগ করতে পারেন কারু’র ইমেইল এ (caaru.office@gmail.com), অথবা আগামী ৯ ও ১০ জানুয়ারি, শুক্রবার ও শনিবার বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত টরন্টোর ৩০০০ ড্যানফোর্থ এভিনিউ’র, ৩ ইউনিট এর ১১৮ নম্বর কক্ষের কারু’র অস্থায়ী কার্যালয়ে।

উল্লেখ্য, ১৯৫৩ সালে বাংলাদেশের রাজশাহী শহরে স্থাপিত এই বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের দ্বিতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। ৭৫৩ একর জায়গা জুড়ে দেশের সবচেয়ে প্রাকৃতিক মনোমুগ্ধকর এই বিশ্ববিদ্যালয়ে ১০টি ফ্যাকাল্টি এবং ৬০টি বিভাগ রয়েছে। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা প্রায় ৪০ হাজার। বাংলাদেশের স্বাধীনতা পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দেশের সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক জীবনে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন। সারা বিশ্বে ছড়িয়ে থাকা এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা আন্তর্জাতিক অঙ্গনে সুনামের সাথে কাজ করার সাথে সাথে প্রতিনিয়ত বাংলাদেশের উন্নয়নে অবদান রেখে যাচ্ছেন। কানাডায় এই বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য প্রাক্তন শিক্ষার্থী বসবাস করেন।

RELATED ARTICLES

৩১ জানুয়ারি কারু’র বার্ষিক সাধারণ সভা

অনলাইন ডেস্ক : আগামী ৩১ জানুয়ারি কানাডায় বসবাসরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘কানাডিয়ান এলামনাই এ্যাসোসিয়েশন অব রাজশাহী ইউনিভার্সিটি’ (CAARU)’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত...

ট্রাম্পের আগ্রাসী নীতি, নতুন জোট ও বাণিজ্য অংশীদার খুঁজছে কানাডা

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী পররাষ্ট্রনীতির কারণে নতুন জোট ও বাণিজ্য অংশীদার খুঁজছে কানাডা। ট্রাম্প ন্যাটোর সদস্য ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব...

কানাডায় জালালাবাদ এসোসিয়েশন অফ সাসকাচোয়ান এর নব কার্যকর কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত

হেলাল সরকার : স¤প্রতি কানাডায় জালালাবাদ এসোসিয়েশন অফ সাসকাচোয়ান এর কার্যকরী কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষে সাসকাচোয়ানস্থ কনফেডারেশন ইন হোটেলে বিপুল সংখ্যক সিলেটি প্রবাসীর...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ক্রিকেটারদের সঙ্গে যুব ও ক্রীড়া উপদেষ্টা ড....

এবার ব্যালট ছিনতাইয়ের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দুষ্কৃতকারীদের ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর...

স্থায়ী সদস্যপদের জন্য ১০০ কোটি ডলার চাঁদা দাবি ট্রাম্পের, ব্যঙ্গ পুতিনের

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অফ পিস’-এ স্থায়ী সদস্য হতে বিশ্বনেতাদের কাছ থেকে ১০০ কোটি ডলার চাওয়া হয়েছে। এর পরই...

ভারতে ২০০ ফুট গভীর খাদে পড়ল সেনাবাহিনীর গাড়ি, নিহত ১০

অনলাইন ডেস্ক : জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি খাদে পড়ে গেলে দশ জন সেনা নিহত এবং আরো ১০ জন আহত...

Recent Comments