Wednesday, March 4, 2026
Wednesday, March 4, 2026
Home বাংলাদেশ ২২ জানুয়ারি সিলেট থেকে ভোটের প্রচারে নামবেন তারেক রহমান

২২ জানুয়ারি সিলেট থেকে ভোটের প্রচারে নামবেন তারেক রহমান

অনলাইন ডেস্ক : আগামী ২২ জানুয়ারি সিলেট থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রচার-প্রচারণা শুরু করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, সেদিন থেকেই শুরু হবে প্রার্থীদের প্রচার-প্রচারণা।

শনিবার (১০ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেল এই তথ্য নিশ্চিত করেছে।

মিডিয়া সেল জানায়, আগামী ২২ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান ঢাকা থেকে বিমানে করে সিলেটে যাবেন। সেখানে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত শেষে সিলেট ও মৌলভীবাজারে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন। এরপর শ্রীমঙ্গল ও হবিগঞ্জের মিরপুরে পথসভায় অংশ নেবেন।

মিডিয়া সেল আরও জানায়, বিমানে সিলেট গেলেও তারেক রহমান সড়কপথে ঢাকায় ফিরবেন। বিএনপি চেয়ারম্যানের সফরসূচি মাথায় রেখে সিলেটের স্থানীয় নেতাদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির এক নেতা বলেন, বিএনপির দলীয় প্রধান সিলেট থেকেই ভোটের প্রচার শুরু করে আসছেন। রীতি অনুযায়ী তারেক রহমানও সেখান থেকে প্রচার শুরু করবেন।

তবে শুধু তারেক রহমান নন, বিএনপির পুরনো রীতি অনুযায়ী সিলেট থেকে নির্বাচনি প্রচারণার কাজ শুরু করবেন দলের অন্য জ্যেষ্ঠ নেতারাও।

আসন্ন নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে প্রার্থী হয়েছেন তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর লন্ডনে প্রবাস জীবনে কাটাতে বাধ্য হওয়ায় রাজনৈতিক ক্যারিয়ারে এই প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

ভোটের প্রচার শুরুর বিষয়ে শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর হোটেলে শেরাটনে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘সামনে নির্বাচন, আমি একটি রাজনৈতিক দলের সদস্য। স্বাভাবিকভাবেই আমরা ২২ তারিখ থেকে আমাদের সকল রকম পরিকল্পনা নিয়ে জনগণের সামনে যাবো।’

যুক্তরাজ্যে দেড় যুগের নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে এখন তিনি দলটির চেয়ারম্যান।

গত ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ১০ দিনের মাথায় শুক্রবার (৯ জানুয়ারি) রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান ঘোষণা করা হয়।

RELATED ARTICLES

পরীক্ষাকেন্দ্রের টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক : পরীক্ষাকেন্দ্রের টয়লেটেও নকল পাওয়া গেলে সংশ্লিষ্ট কেন্দ্রের কর্তৃপক্ষকে দায়ী করা হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক...

মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক : চলমান বৈশ্বিক পরিস্থিতিতে মার্কিন দূতাবাসসহ ডিপ্লোম্যাটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্র...

শাহজালালে তিনদিনে ৭৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজারো যাত্রী

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির কারণে ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

যুদ্ধে ৬৫০ মার্কিন সেনা হতাহত: দাবি ইরানের

অনলাইন ডেস্ক : ইরানের প্রতিশোধমূলক ‘ট্রু প্রমিজ ৪’ অভিযানের প্রথম দুই দিনে ৬৫০ জনেরও বেশি মার্কিন সামরিক কর্মকর্তা ও সদস্য নিহত বা আহত হয়েছেন...

ইরানের সাবমেরিন-সহ ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : গত চার দিনে আরব সাগর, হরমুজ প্রণালী এবং ওমান উপসাগরে অভিযান চালিয়ে ইরানের নৌবাহিনীর একটি সাবমেরিন এবং ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে...

ইরানে বেসামরিক নাগরিক নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে

অনলাইন ডেস্ক : ২৮ ফেব্রুয়ারি ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত চার দিনে ইরানে নিহত হয়েছেন প্রায় ১ হাজার ৯৭ জন বেসামরিক নাগরিক।...

উত্তাল মধ্যপ্রাচ্য: দুবাইয়ে আটকে পড়েছেন যেসব তারকারা

বিনোদন ডেস্ক : মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির পরিস্থিতির জেরে দুবাইয়ে আটকা পড়েছেন বলিউডের জনপ্রিয় বিনোদন জগতের একাধিক তারকা। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী থেকে শুরু...

Recent Comments