Home বিনোদন ১৯ বছর পর ভারতে মঞ্চ মাতাবেন শাকিরা

১৯ বছর পর ভারতে মঞ্চ মাতাবেন শাকিরা

বিনোদন ডেস্ক : দীর্ঘ ১৯ বছরের দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও ভারতে কনসার্ট করতে যাচ্ছেন বিশ্বখ্যাত ল্যাটিন পপ তারকা শাকিরা। আগামী এপ্রিলে ভারতের মুম্বাই ও দিল্লিতে দুটি পৃথক অনুষ্ঠানে পারফর্ম করবেন তিনি। ২০০৭ সালের পর এটিই হবে দেশটির মাটিতে এই গায়িকার প্রথম কোনো স্টেজ শো।

আয়োজক সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের খবর, আগামী এপ্রিল মাসে ভারতের দুটি বড় শহরে শাকিরার কনসার্ট অনুষ্ঠিত হবে। এর মধ্যে মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্স ময়দান এবং দিল্লির জাওহরলাল নেহরু স্টেডিয়ামে মঞ্চ মাতাবেন তিনি। এই কনসার্টগুলোর টিকিট বুকিং শুরু হবে আগামী ১ মার্চ থেকে।

তবে টিকিটের মূল্য কত হতে পারে, সে বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

২০০৫ সালে বিশ্বব্যাপী আলোড়ন তোলা ‘হিপস ডোন্ট লাই’ গানের মাধ্যমে আন্তর্জাতিক সংগীতে শক্ত অবস্থান তৈরি করেন শাকিরা। এর আগে ২০০৭ সালে নিজের ‘ওরাল ফিক্সেশন’ ট্যুরের অংশ হিসেবে প্রথমবার ভারত সফরে যান শিল্পী। সে সময় তিনি শুধু মুম্বাইয়ে পারফর্ম করেছিলেন।

গত কয়েক বছরে এড শিরান, দুয়া লিপা, এনরিকে ইগলেসিয়াস এবং ম্যারুন ফাইভের মতো বিশ্বখ্যাত শিল্পীরা ভারতে পারফর্ম করলেও এশিয়ায় শাকিরার জনপ্রিয়তা আকাশচুম্বী। ফলে দীর্ঘ সময় পর তার এই ফেরা নিয়ে ভক্তদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে।

RELATED ARTICLES

ক্যাটরিনার ছেলের জন্য উপহার পাঠালেন আলিয়া

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের ঘর আলো করে এসেছে নতুন অতিথি। গত নভেম্বরে পুত্রসন্তান বিহানের আগমনে এই...

জেলে থাকা ‘প্রেমিকের’ কাছ থেকে ভালোবাসা দিবসে হেলিকপ্টার উপহার পেলেন জ্যাকলিন

বিনোদন ডেস্ক : কারাগারের চার দেয়ালের ভেতর থেকেও বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের প্রতি নিজের ‌‘ভালোবাসা’ প্রকাশে কোনো কমতি রাখছেন না কথিত কনম্যান সুকেশ চন্দ্রশেখর।...

ভোট দিলেন তিন কন্যা

বিনোদন ডেস্ক : উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সকালে থেকে ভোট কেন্দ্রের সামনে দেখা যায় লম্বা লাইন। ভোটের আমেজ...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার

অনলাইন ডেস্ক : নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে মসজিদের খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা প্রদান করতে যাচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। এ বিষয়ে...

১৯ বছর পর ভারতে মঞ্চ মাতাবেন শাকিরা

বিনোদন ডেস্ক : দীর্ঘ ১৯ বছরের দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও ভারতে কনসার্ট করতে যাচ্ছেন বিশ্বখ্যাত ল্যাটিন পপ তারকা শাকিরা। আগামী এপ্রিলে ভারতের মুম্বাই ও...

ইউক্রেনের ১০ হাজার ৬০০ কোটি ডলারের ঋণ আটকে দিলো হাঙ্গেরি

অনলাইন ডেস্ক : ইউক্রেনের জন্য ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বরাদ্দ করা ১০ হাজার ৬০০ কোটি ডলারের ঋণ আটকে দিয়েছে হাঙ্গেরি। শুক্রবার সামাজিক...

স্ত্রী-কন্যাকে নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক : অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে...

Recent Comments

Exit mobile version