Sunday, June 7, 2026
Sunday, June 7, 2026
Home ইন্টারন্যাশনাল হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা আরো জোরদারের ঘোষণা নেতানিয়াহুর

হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা আরো জোরদারের ঘোষণা নেতানিয়াহুর

অনলাইন ডেস্ক : হিজবুল্লাহর ওপর হামলা আরো জোরদারের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর এ ঘোষণার পরই লেবাননজুড়ে ধারাবাহিক হামলা শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

মঙ্গলবার (২৬ মে) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যায় এক ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল তাদের সেনাবাহিনীকে হিজবুল্লাহর ওপর মারাত্মক আঘাত হানার নির্দেশ দিয়েছে।

নেতানিয়াহু আরো বলেছেন, হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানে ৬০০ জনেরও বেশি ‘সন্ত্রাসীকে’ হত্যা করা হয়েছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ‘এখন আমাদের আক্রমণের সংখ্যা বাড়াতে হবে, তীব্রতা বাড়াতে হবে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা লেবাননের পূর্বে বেকা উপত্যকা এবং দেশের অন্যান্য অংশে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালিয়েছে।

অপরদিকে হিজবুল্লাহ জানিয়েছে, তারা ২২টি ড্রোন ও রকেট হামলা চালিয়ে পাল্টা জবাব দিয়েছে। আর তাদের লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলি সৈন্য, ট্যাংক, ব্যারাক ও ভবন।

যদিও চলতি মাসের শুরুতে লেবানন ও ইসরায়েল ৪৫ দিনের যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে, তবে এর মাঝেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী।

এদিকে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছেন লেবাননের রাষ্ট্রপতি জোসেফ আউন ।

RELATED ARTICLES

ঢাকার ছেলে রবিন খুদার ভারতে বিপুল বিনিয়োগ

অনলাইন ডেস্ক : ঢাকায় জন্ম ও বেড়ে ওঠা রবিন খুদা এখন বিশ্বের ডেটা সেন্টার শিল্পের পরিচিত এক নাম। প্রায় তিন দশক আগে অস্ট্রেলিয়ায় পাড়ি...

ফের পরীক্ষার মুখে নড়বড়ে যুদ্ধবিরতি!

অনলাইন ডেস্ক : মার্কিন বাহিনী কর্তৃক ইরানের ড্রোন ও রাডার স্থাপনায় হামলা চালানো এবং ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করায়...

ককরোচ বিক্ষোভে উত্তাল দিল্লি, ওয়াংচুককে শিক্ষামন্ত্রী করার দাবি

অনলাইন ডেস্ক : পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও চাকরির নিয়োগে দুর্নীতির প্রতিবাদে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্যাপক বিক্ষোভ শুরু করেছে দেশটির তরুণদের নবগঠিত দল ককরোচ জনতা...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ঢাকার ছেলে রবিন খুদার ভারতে বিপুল বিনিয়োগ

অনলাইন ডেস্ক : ঢাকায় জন্ম ও বেড়ে ওঠা রবিন খুদা এখন বিশ্বের ডেটা সেন্টার শিল্পের পরিচিত এক নাম। প্রায় তিন দশক আগে অস্ট্রেলিয়ায় পাড়ি...

ফের পরীক্ষার মুখে নড়বড়ে যুদ্ধবিরতি!

অনলাইন ডেস্ক : মার্কিন বাহিনী কর্তৃক ইরানের ড্রোন ও রাডার স্থাপনায় হামলা চালানো এবং ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করায়...

বাংলাদেশ ও তুরস্কের মন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক : সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও তুরস্ক। আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী...

ককরোচ বিক্ষোভে উত্তাল দিল্লি, ওয়াংচুককে শিক্ষামন্ত্রী করার দাবি

অনলাইন ডেস্ক : পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও চাকরির নিয়োগে দুর্নীতির প্রতিবাদে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্যাপক বিক্ষোভ শুরু করেছে দেশটির তরুণদের নবগঠিত দল ককরোচ জনতা...

Recent Comments