Monday, January 19, 2026
Monday, January 19, 2026
Home অর্থনীতি স্বর্ণের দাম বেড়ে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে

স্বর্ণের দাম বেড়ে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে

অনলাইন ডেস্ক : স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) ভোরে স্পট গোল্ডের দাম বা তাৎক্ষণিকভাবে যে স্বর্ণ বিক্রি হচ্ছে তার দাম বেড়ে দাঁড়ায় প্রতি আউন্স ৩ হাজার ৫০৮ দশমিক ৫০ ডলারে। খবর বিবিসির।

অর্থনৈতিক টানাপোড়েনের সময়ে বিনিয়োগকারীরা স্বর্ণকে তুলনামূলক নিরাপদ সম্পদ হিসেবে বিবেচনা করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা ব্যাপক শুল্ক এবং বৈশ্বিক বাণিজ্যে অস্থিরতার কারণে স্বর্ণের দাম এ বছর ব্যাপকভাবে বাড়তে শুরু করে।

বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ শিগগিরই সুদহার কমাবে—এমন প্রত্যাশাও বিনিয়োগকারীদের স্বর্ণের দিকে ঝুঁকিয়ে দিচ্ছে। সুদের হার কমে গেলে স্বর্ণ আরও আকর্ষণীয় হয়ে ওঠে।

স্বর্ণ ক্রয়-বিক্রয়কারী বুলিয়নভল্টের গবেষণা পরিচালক অ্যাড্রিয়ান অ্যাশ জানান, ট্রাম্পের নীতি ও বৈশ্বিক বাণিজ্যে তার প্রভাবই স্বর্ণের দামের উল্লম্ফনের মূল কারণ।

তিনি বলেন, ‘আসলে গত বছরের মার্কিন নির্বাচনই স্বর্ণের দামের আগুন জ্বালিয়ে দিয়েছিল।’

এ ছাড়া ফেডারেল রিজার্ভের স্বাধীনতা নিয়ে উদ্বেগও বাজারকে প্রভাবিত করছে। ট্রাম্প একাধিকবার ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলকে আক্রমণ করেছেন এবং সম্প্রতি গভর্নর লিসা কুককে সরানোর চেষ্টা করেছেন। এ প্রসঙ্গে হারগ্রিভস ল্যান্সডাউনের ডেরেন ন্যাথান বলেন, ‘ফেডের স্বাধীনতাকে দুর্বল করার প্রচেষ্টাই বিনিয়োগকারীদের আবার নিরাপদ সম্পদের দিকে নিয়ে যাচ্ছে।’

সোমবার (০১ সেপ্টেম্বর) ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ক্রিস্টিন লগার্দ সতর্ক করে বলেন, ফেডের স্বাধীনতা ক্ষুণ্ন হলে তা বৈশ্বিক অর্থনীতির জন্য ‘অত্যন্ত গুরুতর হুমকি’ হয়ে দাঁড়াবে।

RELATED ARTICLES

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

অনলাইন ডেস্ক : আবারও দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের...

রিজার্ভ ছাড়ালো ৩৩ বিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক : ২০২১-২২ অর্থবছরের পর প্রথমবারের মতো বাংলাদেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী...

এক লাফে ৪১৯৯ টাকা বেড়ে দেশে স্বর্ণের দামে নতুন ইতিহাস

অনলাইন ডেস্ক : দেশের বাজারে স্বর্ণের দাম আবারও আকাশচুম্বী। ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৬...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

মিটিং-মিছিল আর দোষারোপের রাজনীতি নয়: তারেক রহমান

অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান বলেছেন, দেশ গড়তে সংস্কারের পাশাপাশি মানুষের জন্য কাজ করতে চায় বিএনপি। রাজনীতিকে শুধু স্লোগান, মিছিল-মিটিং আর দোষারোপের মধ্যে...

নোবেল পাইনি, তাই শান্তি নিয়ে ভাবছি না: ট্রাম্প

অনলাইন ডেস্ক : চলতি বছর নোবেল শান্তি পুরষ্কার না পেয়ে এখন আর বৈশ্বিক শান্তির কথা ভাবার বাধ্যবাধকতা অনুভব করেন না বলে মন্তব্য করেছেন মার্কিন...

বৈশ্বিক আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে যুক্তরাষ্ট্র দায়মুক্তির সঙ্গে আচরণ করছে। দেশটি মনে করে তাদের ক্ষমতা আন্তর্জাতিক আইনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের...

লাইনচ্যুত ট্রেনের সঙ্গে আরেক ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, নিহত ২১

অনলাইন ডেস্ক : দক্ষিণ স্পেনে দুটি দ্রুতগতির ট্রেনের মধ্যে সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। তাদের মধ্যে ৩০ জনের অবস্থা...

Recent Comments